এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব ইস্ট ও ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ রোটারি ক্লাব অব ইস্ট ও ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা শিবির ও পিঠা উৎসব ২৫ ডিসেম্বর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান আজফার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব ইস্টের সভাপতি মাসুম করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার প্রতিনিধি সৌমিত্র পালিত, চৌধুরী ফখরুজ্জামান, তাহমিনা খান, নিলুফার বেগম, ডা. ফারজানা আকতার, রাশেদা বেগম, কর্নেল জয়পুর রশীদ, এ টি এম জাফরুল আলম, আরিফুল ইসলাম, হাসিনা আকতার, ডা. মাসুদ করিম, বেগম তাজকিরা, আবুল হোসেন, মির্জা মুনির, রাকিবুল ইসলাম, আজিজুর রহমান খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।ছিন্নমূল পথশিশুদের জন্য কম্পিউটার ও শীতবস্ত্র প্রদান নগরের আতুরার ডিপোর তাহের মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ১২ ডিসেম্বর চট্টগ্রাম ছিন্নমূল পথশিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও শীতবস্ত্র প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু, বিদ্যালয়ের অধ্যক্ষ রেহেনা খান, উপাধ্যক্ষ পম্পি চৌধুরী প্রমুখ। ফিজিওথেরাপি সোসাইটির সেমিনারবাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘বার্ধক্যজনিত ব্যথার রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি’ শীর্ষক সেমিনার ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা ছিলেন সংগঠনের সহসভাপতি ডা. মো. কামরুজ্জামান। বক্তব্য দেন চিকিৎসক কামরুল হাসান, কে কে হাজরা, সৈয়দ আহসান, শিমুল দাশ, সাদেকুর রহমান, রুপালি বণিক, জাহেদ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।প্রত্যয় ৭১-এর কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠিতমুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী দিনে তা আরও শাণিত করার লক্ষ্যে প্রত্যয় ৭১ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকেলে এক সভা থিয়েটার ইনস্টিটিউটে নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবু সালেহ। বক্তব্য দেন ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ড. গাজী সালেহ উদ্দিন, রাখাল চন্দ্র বণিক, দীপংকর চৌধুরী, পরিতোষ বড়ুয়া, ফরহাদ আলী, ছগীর আহমদ প্রমুখ। এতে সাইফুদ্দীন খালেদকে সভাপতি ও শামীমা হারুনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ ছাড়া, অধ্যাপক ইমেরিটার্স ড. আনিসুজ্জামানসহ ১৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। অন্য উপদেষ্টারা হলেন, মোস্তফা নূর-উল-ইসলাম, কামাল লোহানী, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, ড. গাজী সালেহ উদ্দীন, মাহতাব উদ্দীন চৌধুরী, বেগম মুশতারী শফি, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ডা. মাহফুজুর রহমান ও রাখাল চন্দ্র বণিক। বিজ্ঞপ্তি।ভেজথানি হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনার থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনার ১১ ডিসেম্বর নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা দেন রক্তজনিত রোগ বিশেষজ্ঞ (হেমাটোলজিস্ট) ডা. পিয়ানুত মাহানুপাপ ও ইউরোলজি সার্জন ডা. সানথাফন ছামনার্নপ্রাই। সেমিনারে আরও বক্তব্য দেন ভেজথানি হাসপাতালের কান্ট্রি ম্যানেজার তওহিদ ইকবাল, ডা. মইনুল ইসলাম মাহমুদ, রুসেলী মাহমুদ, হাসান ইকবাল,আজাদুল হক প্রমুখ।