এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদুল্লাহ একাডেমির যুগ পূর্তি উৎসবের নিবন্ধন কার্যক্রম উদ্বোধনহাটহাজারী উপজেলার গড়দুয়ারাস্থ ড. শহীদুল্লাহ একাডেমির চার যুগপূর্তি উৎসবের নিবন্ধন কার্যক্রম ও বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে ২১ ডিসেম্বর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী শিক্ষাবিদ মো. কামাল উদ্দিন আকতার ও মো. সেকান্দর। মুখ্য আলোচক ছিলেন শামসুদ্দিন শিশির। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন। বিশেষ অতিথি ছিলেন মীর্জা ইমতিয়াজ ও মো. জসীম উদ্দিন। বিজ্ঞপ্তি।শীতার্ত মানুষের পাশে চট্টগ্রাম বন্ধুসভাশীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। ২১ ডিসেম্বর প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। চন্দনাইশ থানার বরকল গ্রামের প্রায় ১৫০ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু নুরুল আবরার, মো. রুবেল, ফাহিম উদ্দিন, রাহাত আলী, রিয়াজ উদ্দিন, শারমিন আব্বাসী, নুসরাত জাহান, হাবিব খান প্রমুখ। বিজ্ঞপ্তি।সচিব খোরশেদ আলম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা চট্টগ্রামের কুতুবদিয়া নাগরিক ও গণসংবর্ধনা কমিটির উদ্যোগে ২২ ডিসেম্বর বিকেল পাঁচটায় প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. খোরশেদ আলম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।কমিটির আহ্বায়ক শফিউল আলমের সভাপতিত্বে ওই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ এবং ড. আনছারুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাস্টমস কর্মকর্তা আবুল কাশেম। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী সংবর্ধনার জবাবে বলেন, ‘আমি কুতুবদিয়ার সন্তান। এখানের মাটি ও মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। সুতরাং কুতুবদিয়াবাসীর জন্য আমার অবশ্যই কিছু করণীয় আছে।’ওই সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন সংবর্ধনা কমিটির সচিব আবুল কাশেম, কুতুবদিয়া সমিতির সভাপতি এস এইচ মোক্তার আহমদ, অধ্যাপক কামাল হোসেন, ক্রীড়াবিদ মো. ইসমাইল কুতুবী, সালেহ আহমদ চৌধুরী, প্রকৌশলী মোক্তার আলম, অধ্যাপক ইউনুছ হাসান, অধ্যাপক এন কে এম শাহরিয়ার, এ এস এম ইসমাইল খান, অধ্যাপক হামিদুল্লা কুতুবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কে বি নরুল ইসলাম। সংবর্ধনা সভা সঞ্চালনা করেন অধ্যাপক এম এন হুদা কুতুবী। চট্টলকুঁড়ির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা‘শিশুর চোখে বিজয়ের ঝিলিক’ শিরোনামে ১৪ ও ২৫ ডিসেম্বর চট্টলকুঁড়ির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ ডিসেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধ্যক্ষ সবিহ-উল-আলমকে সংবর্ধনা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।প্রজন্ম মিরসরাইয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৪ জানুয়ারিশিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাই আয়োজিত মেধাবৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৪ জানুয়ারি শুক্রবার বেলা দুইটায় উপজেলার মির কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মোশাররফ হোসেন। প্রধান বক্তা থাকবেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে বেলা দেড়টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি।বয়েজ ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণচকবাজার কাপাসগোলা টুপিওয়ালাপাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে ১৬ ডিসেম্বর দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি এম এ তাহের। বিশেষ অতিথি ছিলেন মহল্লা কমিটির সহসভাপতি আবদুর রহমান, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু আহম্মদ, আজিজুল হক, একরাম হোসেন, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, নুরল মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি।আসক ফাউন্ডেশন এবং বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির আলোচনাকোনো প্রকার নীতিমালা ছাড়াই চলছে দেশের বেসরকারি ক্লিনিকগুলো। নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি। যাদের এসব ব্যাপারে তদারকি করার কথা, তারা আছে ঘুমিয়ে। আর এ সুযোগে দেশের বেসরকারি ক্লিনিকের মালিকেরা অসহায়, দরিদ্র জনসাধারণের চিকিৎসার নামে রক্ত চুষে খাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান, ভোগান্তিসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনামূলক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাংবাদিক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ পাঠ করেন আসকের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক এবং বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির উপপরিচালক জালালউদ্দিন। মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শাহ আবদুর রহমান, আইনজীবী কল্যাণী দে, রেডিও কলেরগানের চেয়ারপারসন আফরোজা মিলকী, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, আসকের নির্বাহী পরিচালক সামসুল আলম। বিজ্ঞপ্তি।এক্সপ্রেশনের তৃতীয় বর্ষপূর্তিফ্যাশন ম্যাগাজিন এক্সপ্রেশন-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রযোজক (বার্তা) রূপম চক্রবর্তী। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নগরের ফ্যাশন ডিজাইনার ও মডেলরা। এক্সপ্রেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী আসাদুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বক্তব্য দেন কোরিওগ্রাফার ও পোশাক ডিজাইনার সালেহ জন, মডেল নুরসাত, সাবেক মিস চিটাগাং নাবিলা, মিস্টার চিটাগাং মোরশেদ প্রমুখ। রূপম চক্রবর্তী চট্টগ্রামের শিল্পোদ্যোক্তাদের ফ্যাশনবিষয়ক অনুষ্ঠানে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, কিছু তরুণ-তরুণীর একান্ত আগ্রহে চট্টগ্রামে কিছু কাজ হচ্ছে। এ ধরনের আয়োজন চট্টগ্রামের পোশাকশিল্পকে এগিয়ে নেবে। বিজ্ঞপ্তি।