এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আন্তর্জাতিক নাট্য উৎসবে চট্টগ্রামের ফেইমের নাটক ভারতের মর্যাদাপূর্ণ নাট্য উৎসব ‘আন্তর্জাতিক ভারত রং-মহোৎসব’- এ আমন্ত্রিত হয়েছে চট্টগ্রামের নাটকের দল ‘ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিক।’ ভারতের দিল্লি ও জয়পুর শহরে ৫ জানুয়ারি শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ১০ জানুয়ারি ফেইমের বাঁধ নাটকটি মঞ্চস্থ হবে ভারতের জয়পুরে। ফরাসি নাট্যকার হেলেন সিক্সুস রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। প্রজন্ম সংগঠনের ৩০ বছর পূর্তি উদ্যাপনপ্রজন্ম সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, শোভাযাত্রা, বিনা মূল্যে চিকিৎসা শিবির, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। শোভাযাত্রা শেষে চিকিৎসা শিবিরে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় দুই শ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-২ এর সভাপতি মহিউদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, শাখাওয়াত হোসেন, মো. মুসা, সাব্বির আহমেদ ও গোলাম সরওয়ার। বিজ্ঞপ্তি।বেইস টেক্সটাইলে দিনব্যাপী উৎসববেইস টেক্সটাইল লিমিটেডের কারখানা প্রাঙ্গণে সম্প্রতি দিনব্যাপী বেইস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শাকিল মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন বিজিএমএই-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন পরিচালক মো. হাসান শিবলী, কোম্পানির চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, পরিচালক এস এম জালাল উদ্দিন। ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল হুদা চৌধুরী প্রতিষ্ঠানের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বিষয়ক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান। আলোচনা সভা শেষে রেড ক্রিসেন্টের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে র‌্যাফল ড্র, মেজবান এবং পোশাকশ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চট্টগ্রামের খ্যাতিমান সংগীতশিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শ্রমিক-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।শ্রীরামকুঞ্জের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনরাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি গ্রামে শ্রীরামকুঞ্জের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মসভা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীরামকুঞ্জের সভাপতি প্রকৌশলী চন্দন দাশ। প্রধান অতিথি ছিলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার দেব। অধ্যাপক অসীম কুমার শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কালিপদ সেনগুপ্ত, দুলাল কান্তি নাথ, নেপাল সাধু, বাবুল কান্তি দে, আপন দুলাল দাশ, মতিলাল দাশগুপ্ত, নির্বানিতোষ সাহা, শেখর কান্তি দাশ, পরিমল কান্তি শীল, দিলীপ দাশগুপ্ত, দিলীপ দাশ, কনকন দাশ প্রমুখ। আলোচনা শেষে ঢোলবাদক শিবু দাশের ঢোলবাদন ও কাঞ্চন চক্রবর্তীর পরিচালনায় গীতা শিক্ষা নিকেতনের ছোট্ট সোনামণিদের সমবেত গীতাপাঠের আয়োজন করা হয়। এ ছাড়া শিল্পী ফুলু দত্তের পরিচালনায় ভক্তিমূলক গানে অংশ নেন রওশন শরীফ, রাজীব সাহা ও রাতুল বৈদ্য। তবলায় সহযোগিতা করেন ঝুলন দত্ত। বিজ্ঞপ্তি।আজ বন্ধুসভার বর্ষবরণ আড্ডা২০১৩ সালকে স্বাগত জানাতে আজ শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা মিলিত হচ্ছেন বর্ষবরণ আড্ডায়। এতে সব বন্ধুকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। স্থান: বন্ধুসভা কক্ষ, এএস টাওয়ার, হিলভিউ আবাসিক এলাকা, পাঁচলাইশ, চট্টগ্রাম। বিস্তারিত জানতে ফোন: ০১৮১৪ ৯৪২২৩৯। বিজ্ঞপ্তি।প্যাসিফিক জিনস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ প্যাসিফিক জিনস ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে গত ২৮ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দীন, নিজামউদ্দীন, আজিজুর রহমান, আলিম উল্লাহ, আবেদীন আল মামুন, রবিউল হোসেন, প্রতাপ চন্দ্র নাথ, সেকান্দর বাদশা, আক্তারুজ্জামান, মাহমুদুল হক, মুমিনুল ইসলাম, আবু তাহের, আবদুল মোতালেব, বাহার উদ্দীন, জালাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।