এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়েটে শিক্ষা সমাপনী উৎসবের প্রস্তুতি, ১৯ সদস্যের কমিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পুরকৌশল বিভাগের সায়েদ আবুল হাসানাতকে প্রধান আহ্বায়ক এবং একই বিভাগের সালাসাদ আল দীনকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।—চুয়েট প্রতিনিধি বোয়ালখালী ইউপি চেয়ারম্যানদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেছেন, ‘দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা আকাশচুম্বি। এতে প্রাপ্তি কম হলেও জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সাহস জোগাতে হবে।’৬ ফেব্রুয়ারি জেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এম এ সালাম এ কথা বলেন। সভায় বক্তব্য দেন বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান বুদরুজ মেহের, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকাররম, মোহাম্মদ শোয়েব রেজা, সুনিল চন্দ্র ঘোষ, আবদুল মান্নান, এম নুর মোহাম্মদ, আবুল কালাম, মো. হামিদুল হক, কাজল দে প্রমুখ। বিজ্ঞপ্তি।রাঙ্গুনিয়ায় নুরুচ্ছাফা তালুকদার স্মরণসভাচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চবিদ্যালয় মাঠে এক স্মরণসভা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মোহাম্মদ জসিম। বক্তব্য দেন আবদুস সাত্তার, গোলাম কবির তালুকদার, কবির আহমদ তালুকদার, মাহাবুব আলম চৌধুরী, আবু জাফর, নাসির উদ্দিন, শওকত আলী তালুকদার, নুরুল আবছার তালুকদার, মোহাম্মদ আলী তালুকদার, ফজলুল কাদের তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি। সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাচট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের পর মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দীন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ। উপস্থিত ছিলেন ওল্ড প্ল্যাসিডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ কাদেরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উত্তম দাশগুপ্ত ও কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। বিজ্ঞপ্তিপ্যান্টোমাইমের মূকাভিনয় কর্মশালাপ্যান্টোমাইম মুভমেন্ট ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে। আগ্রহী ব্যক্তিরা চেরাগি পাহাড়ের বাতিঘর, চকবাজারের প্রাচীন, মেহেদীবাগের বিশদ বাঙলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোকান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত মুঠোফোনে (০১৭১৪-০৬৫৩৫৩) জানা যাবে।শান্তি পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনবাংলাদেশ শান্তি পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে এক সভা বেগম মুশতারী শফীর সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শান্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ কাসেম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, রাগীব হাসান ও মুসীদা আকতার। সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিশ্ব শান্তি পরিষদের ভূমিকা ও বাংলাদেশসহ সারা বিশ্বের গণতান্ত্রিক নাগরিকদের শান্তি আন্দোলনে দায়িত্ব পালনের কথা তুলে ধরেন। আরও বক্তব্য দেন রনজিৎ দে, মোহাম্মদ শাহ আলম, বালাগত উল্লাহ, মীর রমজান আলী, লতিফা কবীর, দীপক জ্যোতি আইচ, অমলেন্দু হাওলাদার, শরীফ চৌহান, কায়সার আলম প্রমুখ। সভায় বেগম মুশতারী শফীকে সভাপতি ও অমল কান্তি নাথকে সাধারণ সম্পাদক করে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি। রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে বই বিতরণরাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান কিউ এম হারুনুর রশিদের সভাপতিত্বে ৫ ফেব্রুয়ারি রাউজান ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী মো. রফিকুল আলম, হাটহাজারী কলেজের অধ্যাপক সেকান্দর হোসেন, বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপক মুহাম্মদ মহসিন চৌধুরী, এম রিয়াজুল হাসান ও মো. সিরাজুল ইসলাম। রাউজান ক্লাবের সভাপতি মো. ওমর ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গোলাম মোহাম্মদ, মো. তসলিম উদ্দিন, সৈয়দ মো. অহিদুল আকবর শাহীন, মো. নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার টাকা দামের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি। ভারতের বৃত্তি পেল চট্টগ্রাম বিভাগের ২০২ শিক্ষার্থী ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের এক হাজার ৯৩ জন শিক্ষার্থীকে ২০১২ সালের জন্য প্রায় দেড় কোটি টাকার বৃত্তি দিয়েছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম বিভাগের ২০২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বক্তব্য দেন জামাল নজরুল ইসলাম, ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার থিমাইয়া, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। স্নাতক স্তরের প্রতি শিক্ষার্থীকে ২৪ হাজার এবং উচ্চমাধ্যমিক স্তরের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের শিক্ষার্থী সন্তানদের ভারত সরকার নিয়মিত বৃত্তি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তা এ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ মেয়র ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বঙ্গবন্ধু ছাত্রপরিষদের শিক্ষাসামগ্রী বিতরণমহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে সম্প্রতি নগরের আগ্রাবাদ হাতেখড়ি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক গোলাম ছামদানী, সহসভাপতি আতাউর রহমান, তারেক হাসান, নজরুল ইসলাম, মো. আখতারুজ্জামান, আকিবুর রহমান, এস এম রুবেল, যুগ্ম সম্পাদক মিঠুন চৌধুরী প্রমুখ। চালকদের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ—ইলিয়াস কাঞ্চনদেশে বিগত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে তিন গুণ। চালকদের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ। নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মশালায় চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন। গাড়িচালকদের সচেতন করতে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে আমেরিকান সেন্টার। কর্মশালায় উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা গ্যারেট ই উইলকারসন, নিসচার সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সভাপতি এস এম আবু তৈয়ব, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ। কর্মশালায় শহরের তিন শতাধিক গাড়িচালক অংশ নেন। জাহাঙ্গীর সাত্তারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোকচট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ সালামসহ কার্যকরী কমিটির সদস্যরা এক যুক্তবিবৃতিতে কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতারা বলেন, তাঁর মতো সাহসী সংগঠক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হলো।জাতীয় পার্টি মহানগর শাখা: সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব তপন চক্রবর্ত্তী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক মো. সালামত আলী, ইরফানুল হক সিদ্দিকী, আবদুল্লাহ মিয়া প্রমুখ। এক শোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি: জাহাঙ্গীর সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রসমিতি। সমিতির উপদেষ্টা চেয়ারম্যান যুগ্ম সচিব মো. মুসলিম চৌধুরী, সদস্যসচিব নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মহসিন চৌধুরী, উপদেষ্টা সদস্য মোহাম্মদ আলী, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কৃষ্ণ চক্রবর্ত্তী এক বিবৃতিতে জাহাঙ্গীর সাত্তারের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান।বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক সংহতির সমাবেশবাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক সংহতি চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গত শুক্রবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাসান মারুফ। বক্তব্য দেন, বহুমুখী শ্রমজীবী সমিতির সভাপতি মুবিনুল ইসলাম, বিপ্লবী নারী সংহতির সংগঠক শাহরিন ফেরদৌসী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর অঞ্চলের সহসভাপতি মোহাম্মদ রাসেল, গার্মেন্টস শ্রমিক সংহতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য আমিনুর রহমান। বক্তারা বলেন, ‘বাড়িভাড়া ও ভাড়াটিয়া-সংক্রান্ত আইন থাকা সত্ত্বেও জনজীবনে তার কোনো প্রভাব নেই।’ বক্তারা বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করাসহ জনজীবনের সব সংকট মোকাবিলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।