এই নগরে - দূর গ্রামে
১৮ জানুয়ারি ফুলকিতে ছোটদের সাহিত্য আসরসুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ছোটদের সাহিত্য আসর ‘পৌষালি’ ১৮ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।অংশগ্রহণে ইচ্ছুক শিশু, কিশোরদের নিজেদের লেখা গল্প, কবিতা, ছড়া ও ফিচার ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা একটার মধ্যে ফুলকি দপ্তরে জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।কলকাতার চট্টগ্রাম পরিষদের নেতাদের সংবর্ধনা চট্টগ্রামেপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেছেন, ‘মানবতার প্রশ্নে বিশ্ব আজ একত্র হচ্ছে। ঐক্যবদ্ধ হচ্ছে মনুষ্যত্বের চেতনায়। তাই আমাদের মধ্যে সত্যিকারের মানবতাবোধ জাগ্রত করতে হবে। সংকীর্ণতার বেড়াজাল মুছে ফেলে এগিয়ে যেতে হবে নতুন মানবিক বিশ্ব নির্মাণের পথে।’ তিনি ২ জানুয়ারি বুধবার বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে স্বাধীনতা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে কলকাতায় বসবাসরত চট্টগ্রামবাসীর সংগঠন চট্টগ্রাম পরিষদের সফররত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।স্বাধীনতা স্মৃতি ট্রাস্টের সচিব নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ এবং কবি অরুণ দাশগুপ্ত।অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলকাতা থেকে আসা চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি নিরঞ্জন দাশ, পরিষদের সাধারণ সম্পাদক সরোজ রঞ্জন চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, অধ্যক্ষ শিশির বড়ুয়া, শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী, ভানু রঞ্জন চক্রবর্তী, আহমেদ ইকবাল হায়দার, রিয়াজ হায়দার, জহরলাল হাজারী প্রমুখ।সংবর্ধিত নেতারা হলেন নিরঞ্জন দাশ, সরোজ রঞ্জন চৌধুরী, অরুণ সরকার, সুজিত কুমার ভৌমিক, আশুতোষ দাশ, বাসনা দাশ, অনুশ্রী দাশ, উজ্জ্বল দাশ, চম্পা ভৌমিক, সুকন্যা সরকার, শিপ্রা সরকার, অনন্যা দাশ ও সুদীপ্ত ভৌমিক। বিজ্ঞপ্তি।ইডিইউতে অর্থনীতিবিদ উমর সিরাজ উদ্দীনইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) ক্যাম্পাসে ২ জানুয়ারি নিবন্ধ পাঠ করেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ উমর সিরাজ উদ্দীন। তাঁর প্রবন্ধের বিষয় ছিল সমসাময়িক তৃতীয় বিশ্বের অর্থনৈতিক অবস্থা। প্রবন্ধকার মাল্টিমিডিয়ার মাধ্যমে সমাজে বিদ্যমান আয়ের বৈষম্য তুলে ধরেন।প্রবন্ধ পাঠ শেষে আলোচনা অনুষ্ঠানে ইডিইউর উপাচার্য এম সিকান্দার খান বলেন, ‘পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো আয় বৈষম্য বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা।’ইডিইউর অ্যাসোসিয়েট ডিন এ কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ মাহমুদ খান, সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ নুরুল আবসার প্রমুখ। মেডিকপস নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্টাফ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (মেডিকপস) ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।মেডিকপসের সম্পাদক মো. আবদুল মতিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসম্পাদক মো. জয়নাল আবেদিন। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি চমেক হাসপাতালের অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল গনি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. ইউসুফ, নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার রায়, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। সভায় বক্তব্য দেন নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম তালুকদার। বিজ্ঞপ্তি।এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল প্রতি শুক্রবার খোলাডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত সেবা প্রদানের লক্ষ্যে এখন থেকে প্রতি শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল এনায়েত বাজার শাখার বহির্বিভাগ খোলা থাকবে। আগ্রহী রোগীদের এই সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।সিইউডিএসের নতুন কমিটি ঘোষণাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভা ৪ জানুয়ারি স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে সিইউডিএসের বিগত এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিইউডিএসের মডারেটর ভাষাবিদ মাহাবুবুল হক, উপদেষ্টা অধ্যাপক গাজী সালেহউদ্দীন, ড. জাকির হোসেন। সভায় সংগঠনের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন এ টি এম মহিতুল ইসলাম, বদরুদ্দোজা জুয়েল, তাজুল ইসলাম এবং এম এ সামাদ। নতুন কমিটিতে মরিয়ম জাহান সভাপতি এবং আফজারুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।বিসিকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চট্টগ্রামের উদ্যোগে ২১ জানুয়ারি তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে। নগরের আগ্রাবাদ বিসিক ভবনের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ কোর্স চলবে। প্রশিক্ষণ নিতে ইচ্ছুক শিল্পোদ্যোক্তাদের ২০ জানুয়ারির মধ্যে ১৭ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিসিক চট্টগ্রামের উপমহাব্যবস্থাপকের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। তির্যক নাট্যদলের উদ্যোগে চালু হচ্ছে থিয়েটার প্রশিক্ষণ কোর্সচট্টগ্রামে তির্যক নাট্যদল তিন মাসব্যাপী থিয়েটার প্রশিক্ষণ কোর্স চালু করছে। প্রথম কোর্সটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে টিআইসিতে শুরু হবে।এই প্রশিক্ষণ কোর্সে শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, উচ্চারণ, মুভমেন্ট, চরিত্র বিশ্লেষণ ও অনুধাবন ইত্যাদির পাশাপাশি মঞ্চের লাইট-সেট ও সংগীত সম্পর্কে ধারণা দেওয়া হবে। পরবর্তী সময়ে একটি কর্মশালা ভিত্তিক প্রযোজনার মাধ্যমে ব্যবহারিক ধারণা দেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা এতে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি), বাতিঘর (চেরাগী পাহাড় ও প্রেসক্লাব শাখা) বিশদ বাঙলা (মেহেদীবাগ সড়ক), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট ও কল্লোল সুপার মার্কেট), রংধনুতে (সেন্ট্রাল প্লাজা, জিইসি মোড়) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।আর্য্য সংগীত সমিতির কমিটি গঠনঐতিহ্যবাহী সংগীত শিক্ষাকেন্দ্র আর্য্য সংগীত সমিতির সাধারণ সভা সম্প্রতি সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিতে ২০১৩-১৪ বর্ষের জন্য ১৭ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মৃণাল ভট্টাচার্যকে সভাপতি ও শিল্পী শাহ্ সেলিম খালেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি।অঙ্কুর খেলাঘর আসরের সম্মেলনঅঙ্কুর খেলাঘর আসরের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন গত ২৮ ডিসেম্বর পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়। সকালে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষক নেতা সুনীল চক্রবর্তী। বক্তব্য দেন আবৃত্তিজন ড. ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান। এরপর বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন আসরের সদস্যরা। বিকেলে বৃত্তি প্রদান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সম্মেলন উদ্যাপন পরিষদের সভাপতি সনৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।বিশেষ অতিথি ছিলেন খেলাঘর মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহসম্পাদক আবুল ফারাহ্, মহানগরের সহসভাপতি আশীষ সেন, দিলীপ দাশ ও অঙ্কুরের উপদেষ্টা বাবুল বিশ্বাস। সম্মেলনে নন্দন চৌধুরীকে সভাপতি ও মানষ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।