এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্তদের পাশে সিটি ব্যাংকশীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। গত শনিবার রাতে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ চট্টগ্রামের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে কম্বল বিতরণ করেন। এ ছাড়া রাতভর কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত রাস্তার পাশে শায়িত দুস্থ লোকদের কম্বল বিতরণ করা হয়। নগরের বাইরে লোহাগড়া, সাতকানিয়া ও পথেরহাট অঞ্চলের দুস্থ, ছিন্নমূল, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে বিতরণের জন্য স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় ব্যাংকের ক্লাস্টার হেড চট্টগ্রাম-১ মো. মাহতাবুর রহমান, ক্লাস্টার হেড চট্টগ্রাম-২ মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি।ইছামতি মুহাম্মদীয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ সাতকানিয়ার ইছামতি মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ ১০ জানুয়ারি মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মোসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার কামাল ও মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য হেফাজতুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা সুপার মাওলানা আবদুর রহিম। সমাবেশে আরও বক্তব্য দেন লোকমান হাকিম, আবুল কালাম, মো. নুরুন্নবী, চাঁদ সোলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি।রিহ্যাব মেলা স্ট্যান্ডিং কমিটি সভারিহ্যাব মেলা স্ট্যান্ডিং কমিটির সভা ১২ জানুয়ারি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব মেলা, চট্টগ্রাম ২০১৩-এর আহ্বায়ক মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, কো-চেয়ারম্যান প্রকৌশলী এস এম আবু সুফিয়ান, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব মেলা আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ও এর সামনের মাঠে অনুষ্ঠিত হবে। আসন্ন রিহ্যাব মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি।টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচনটি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির নির্বাচন গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ২০১২-১৪ মেয়াদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী এবং সহসভাপতি নির্বাচিত হন রুবি স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাই চৌধুরী।কমিটির সদস্য নির্বাচিত হন গোলাম মোস্তফা, মোহাম্মদ ইদ্রিস, এম মুসলিম উদ্দিন, ওমর হান্নান, মো. সেলিম খাদিম, আদীল হাসনাত চৌধুরী, এম নওফেল করিম খান, ফরহাদ রহমান, এম সাইফুল ইসলাম, খন্দরকার মুর্তাজা আলী, এম এ তাহের, আবদুর রশিদ, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ ও আমিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।