এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেভায় উদ্বাস্তু-বিষয়ক সংলাপে অংশ নিচ্ছেন সৈয়দ মোহাম্মদ হাসানমাইজভান্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি জাতিসংঘের উদ্বাস্তু-বিষয়ক হাইকমিশনারের উদ্যোগে আয়োজিত ‘ধর্মবিশ্বাস ও উদ্বাস্তুদের সুরক্ষা’ শীর্ষক সংলাপে অংশ নিতে ১০ ডিসেম্বর জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।জাতিসংঘের উদ্বাস্তু-বিষয়ক হাইকমিশনারের ২০১২ সালের জন্য নির্ধারিত এ সংলাপে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।বিজিসি ট্রাস্টের আইন বিভাগের নবীনবরণবিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিদায় এবং নবীনবরণ অনুষ্ঠান ৮ ডিসেম্বর বিজিসি বিদ্যানগর চন্দনাইশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমন্বয়ক এ বি এম আবু নোমান। প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান আসমা বেগম, সহযোগী অধ্যাপক ড. নরেশ ভাট, অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর, রেজিস্ট্রার নুরুল হুদা সিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক মাঈন উদ্দিন আহমেদ চৌধুরী, বিজিসি ট্রাস্টের উপপরিচালক এ এফ এম মোদাচ্ছের আলী, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, প্রভাষক মো. মিনহাজুল ইসলাম, উম্মে তাওফিকা, শিবলু কুমার দে, মো. ইকরাম উদ্দিন খান, সংগীতা দত্ত, মোহাম্মদ আবদুল হান্নান, মারুফ আহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সাঈদ আহসান। বিজ্ঞপ্তি।প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রাদিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ৩ ডিসেম্বর জেলা সমাজসেবা কার্যালয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করেছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, সিএসডি ও প্রতিবন্ধিতা বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠনের উদ্যোগে নগরের প্রবর্তক মোড় থেকে শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান। সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক পারভীন মেহতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চিন্ময়ী তালুকদার, আরমান বাবু, আবিদা আজাদ, জেসমিন সুলতানা, রিজিয়া রেজা চৌধুরী, ডা. বাসনা মুহুরী, সালাহউদ্দিন, এম এ গফুর ও অ্যাডভোকেট কামরুন নাহার। সভা সঞ্চালনা করেন এ এস এম জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন আবদুস সামাদ। বিজ্ঞপ্তি। কাল টিআইসিতে মুক্তির কথা শুনিবুদ্ধিজীবী দিবস স্মরণে ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার হলে দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা শুনি’। মুক্তিযোদ্ধা ফারুক ই আজমের স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে দেশের গান, কবিতা আর উপন্যাস থেকে পাঠ করবেন কবি ও শিল্পীরা। বিজ্ঞপ্তি।