এই নগরে - দূর গ্রামে
ইভ টিজিংয়ের রিরুদ্ধে মানববন্ধননন্দনকানন এলাকাবাসীর উদ্যোগে ইভ টিজিংয়ের বিরুদ্ধে ডিসি হিল প্রাঙ্গণে ১০ ফেব্রুয়ারি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. সোলায়মান। প্রধান অতিথি ছিলেন সাহিদ উদ্দিন আহমেদ, চিকিৎসক এম এন মোস্তফা। বক্তব্য দেন, রাখাল চন্দ্র ঘোষ, আলমগীর বাদশা, মো. এয়াকুব চৌধুরী, মো. আবেদ মো. মোশারফ উদ্দিন মহসিন, সরূপ বিকাশ বড়ুয়া, জসিম উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা সমাজের প্রতিটি সচেতন মানুষকে ইভ টিজিং প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। মা ও শিশু হাসপাতালে ‘রিহ্যাব পেডিয়াট্রিক আইসিইউ’ উদ্বোধনচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘রিহ্যাব পেডিয়াট্রিক আইসিইউ’-এর উদ্বোধন করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এ এস এম ফজলুল করিমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি সাংসদ নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী ও চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. আবদুল কৈয়ূম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এম মাহফুজুর রহমান, ডা. আঞ্জুমান-আরা ইসলাম, মো. রেজাউল করিম, মো. জাবেদ আবছার চৌধুরী, ডা. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক নুরুল ইসলাম খান, অধ্যাপক মো. বদরুদ্দোজা, অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি। আজ ডিসি হিলে ভালোবাসার আড্ডা আজ বিকেল চারটায় ডিসি হিল প্রাঙ্গণে চট্টগ্রাম বন্ধুসভা ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে আয়োজন করেছে ভালোবাসার আড্ডা। আড্ডায় বন্ধুসভার সব বন্ধুকে ভালোবাসার ডালি নিয়ে উপস্থিত থাকতে আহ্বান করা হয়েছে। বিস্তারিত ০১৮৩২৫৮২৪৯৮ ও ০১৮১৮৮৬৬২৯৬ নম্বরে জানা যাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: পরিবেশমন্ত্রীপরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমগ্র বিশ্বের মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ। ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণেও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) ক্যাম্পাসে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘গ্লোবাল এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টাস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সেমিনারে তিনি সম্প্রতি অ্যান্টার্কটিকা সফরের বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেন। ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইডিইউর সহযোগী অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক কামাল হোসেন। তিনি চট্টগ্রামের তথা সারা দেশের পরিবেশগত বিপর্যয় ও উত্তরণের দিকনির্দেশনাগুলো বিশদভাবে স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন মুখ্য আলোচক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি।উচ্চাশার নতুন কমিটি গঠনসামাজিক ও ক্রীড়াসংগঠন উচ্চাশার নতুন কমিটি গঠনের লক্ষ্যে ২৮ জানুয়ারি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি গাজী মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। সভায় ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: সভাপতি হামিদুল হক চৌধুরী, সহসভাপতি ইকবাল চৌধুরী ও আবুল কালাম চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থসম্পাদক মারুফ হোসেন, সহ-অর্থসম্পাদক নুর হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক আনোয়ারুল আজিম, ক্রীড়া সম্পাদক নাছির উদ্দীন, মহিলা সম্পাদিকা কুলসুম বেগম, সদস্য আলমাছ হোসেন, রাফাত বিন আলী ও ইমাম হাছান। বিজ্ঞপ্তি।প্রজন্ম মিরসরাইয়ের বর্ষপূর্তি উদ্যাপন‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, সুশিক্ষিত মিরসরাই গড়ি’ স্লোগান নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’ এক বছর পার করল। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। সংগঠনের সভাপতি ইউনুছ নবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপদেষ্টা মন্জুর মোরশেদ, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. মনজুরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহিম, সাঈদ, দিদারুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন চৌধুরী ও নিয়াজ মোর্শেদ। —মিরসরাই প্রতিনিধিমাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি মোহরা শাখার সভামাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি মোহরা ওয়ার্ড শাখার এক সভা ৬ ফেব্রুয়ারি মোহাম্মদ শামসুল আলম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্য শেখ নুরুল আমিন। প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডারি গবেষক এস এম জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারি মরমী গোষ্ঠীর প্রচার সম্পাদক আবদুস ছালাম। বক্তব্য দেন মোহাম্মদ হানিফ সওদাগর, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ বশির, এম তৌহিদুল আলম, এমরান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে খুলশীর বন্ধুরাঅসহায় শিক্ষাবঞ্চিত শিশুদের হাতে বিনা মূল্যে শিক্ষার উপকরণ তুলে দিলেন প্রথম আলো খুলশী বন্ধুসভার বন্ধুরা। ২ ফেব্রুয়ারি ফয়’স লেক ও আমবাগানে অবস্থিত অপরাজেয় বাংলাদেশের শিশুবান্ধব কেন্দ্রের শিশুদের হাতে শিক্ষার উপকরণ তুলে দেন বন্ধুরা। বন্ধুরা দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেনসিল, রাবারসহ শিক্ষার উপকরণ তুলে দেন।বিনা মূল্যে শিক্ষাসামগ্রী হাতে পাওয়ার পর শিশুদের আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে শিশুদের মুখ। শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন। এর আগে সমাজকর্মী রিমঝিম আহমেদ ও ফোরকানের উপস্থাপনায় স্বাগত বক্তব্যে প্রথম আলো খুলশী বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপরাজেয় বাংলাদেশের এডুকেশন সুপারভাইজার চন্দন কুমার বড়ুয়া। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন খুলশী বন্ধুসভার আহ্বায়ক মজিবুল, যুগ্ম আহ্বায়ক মাহাবুব মিঠু প্রমুখ।