এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমদাদুল ইসলামের তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানপ্রকাশনা সংস্থা প্রজ্ঞালোকের আয়োজনে আইনজীবী এ কে এম এমদাদুল ইসলাম রচিত কবিতা সংগ্রহ, প্রবন্ধ সংগ্রহ ও এ দেশে যাঁরা স্মরণ ও বরণযোগ্য এই তিনটি গ্রন্থের প্রকাশনা উর‌্যাসব ১২ ফেব্রুয়ারি প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে উর‌্যাসবে বইয়ের ওপর আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক শিরীন আখতার, শিক্ষাবিদ সুকুমার শীল, কবি অভীক ওসমান, সাংবাদিক সুভাষ দে, এজাজ ইউসুফী, অশোক সাহা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রজ্ঞালোকের প্রধান নির্বাহী রেহেনা আক্তার। আবুল মোমেন তাঁর আলোচনায় বলেন, ‘পাঠযোগ্য সাহিত্য নান্দনিক শুদ্ধতাকে ধারণ করে। আর ইতিহাসকে ধারণ করে সাহিত্য সৃষ্টি কঠিন একটি কাজ। অ্যাডভোকেট এ কে এম এমদাদুল ইসলাম সেই কাজটি করেছেন। সাহিত্য-গুণ বিশ্লেষণ করলে বই তিনটি আঙ্গিক সৌষ্ঠব ও পূর্ণতা লাভ করেছে।’ বিজপ্তি।সৃজনশীল প্রশ্নপত্রের ওপর প্রশিক্ষণ কর্মশালাচট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম সিটি করপোরেশনভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণবিজ্ঞান বিষয়ে পাঠদানকারী শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্ন পদ্ধতির ওপর এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ওহীদুল আলমের (১৯১১-৯৮) জন্মশত বার্ষিকী উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আইডিএফ ও ফতেয়াবাদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ফতেয়াবাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মাহমুদুল আলম এবং সভাপতি ছিলেন আইডিএফের সাধারণ পরিষদের সদস্য নুরুল আলম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন আইডিএফের সাধারণ পরিষদ সদস্য অধ্যাপক নিজাম উদ্দীন চৌধুরী ও কো-অর্ডিনেটর আহমদ ইউসুফ হারুন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আখতার হোসেন, মীর আবু সালেহ, সামছুদ্দীন শিশির ও শর্বরী দে।প্রশিক্ষণে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, পাঠদানের কৌশল ও আধুনিক পদ্ধতিসহ বিজ্ঞান শিক্ষাকে কীভাবে ছাত্রছাত্রীদের মাঝে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করা যায়, সে ব্যাপারে দিকনির্দেশনা দওয়া হয়। প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে ওহীদুল আলম জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারকগ্রন্থ প্রকাশনা উর‌্যাসবে অংশগ্রহণকারী শিক্ষকদের সনদপত্র বিতরণ করেন অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। হুমায়ুন ফরীদির মৃত্যুতে অরিন্দমের শোকঅভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যুতে অরিন্দম নাট্য সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছে। ১৩ ফেব্রুয়ারি দলের কর্মীরা নিজস্ব কার্যালয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হাটহাজারীর ঘটনার প্রতিবাদে ফেনীতে সমাবেশ ও বিক্ষোভ সম্প্রতি হাটহাজারীর নন্দীরহাটে স্থানীয় লোকজনের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুুঝির জের ধরে কিছু স্থাপনায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ। এসব সংগঠনের উদ্যোগে গত সোমবার বিকেলে শহরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শহরের ট্রাংক রোডের কালীবাড়ি মন্দির চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল শীলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক শুকদেব নাথ, পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক সমীর চন্দ্র কর প্রমুখ। বক্তারা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।নিজস্ব প্রতিবেদক, ফেনী সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চোখের অস্ত্রোপচার সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আধুনিক অস্ত্রোপচার কক্ষে চোখের ছানির অস্ত্রোপচার ও লেন্স সংযোজন গত সোমবার থেকে শুরু হয়েছে। সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম ও সহকারী অধ্যাপক অপর্ণা দাশের তত্ত্বাবধানে প্রথম দিনে পাঁচজন রোগীর চোখের ছানি অপসারণ করা হয়। অসহায় রোগীদের স্বার্থে কম খরচে এ সেবা কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। বিজ্ঞপ্তি।বিটার উদ্যোগে ব্রতচারী নৃত্যের ওপর প্রশিক্ষণব্রতচারী নৃত্যের ওপর এক প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে বিটা। গতকাল (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে এবং ২২ ও ২৩ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে চলবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন ভারত থেকে আসা প্রশিক্ষক বৈদ্যনাথ পাল। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের নৃত্যশিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি। সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতর‌্যাপরতা রুখে দিতে হবে: সালামচট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেছেন, জামায়াত-শিবিরচক্র ধর্মের নামে মানুষ হত্যা আর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এ ধর্মান্ধ সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীর অপতর‌্যাপরতা ঐক্যবদ্ধভাবে চিরতরে রুখে দিতে হবে। ১২ ফেব্রুয়ারি তিনি উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সমাজসেবী সোলাইমান খানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. মঈন উদ্দিন, অধ্যক্ষ মো. ইসমাইল, ইউনুচ গণি চৌধুরী, দিদারুল আলম, লোকমান হোসেন, যুবলীগের নেতা সফিউল আজম, জাফর আহমদ ও মো. সেলিম উদ্দিন। বিজ্ঞপ্তি।