এই নগরে - দূর গ্রামে
মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতানগরের খুলশীতে অবস্থিত মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পরিচালক আলী ইস্পাহানি। উপস্থিত ছিলেন পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের কর্মকর্তা মাহবুবুল আলম, ইস্পাহানি টিব্লেন্ডিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরির মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুজিবর রহমান।পরে প্রধান অতিথি ২০১০ সালের বৃত্তিপ্রাপ্ত ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।২১ ফেব্রুয়ারিতে ‘আমার ভাষার ছবি’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘আমার ভাষার ছবি’ শীর্ষক চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। বেলা ১১টায় প্রদর্শিত হবে রোকেয়া প্রাচী পরিচালিত বাহান্নর মিছিলে ও জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড, দুপুর একটায় সালাউদ্দিন পরিচালিত ধারাপাত, দুপুর আড়াইটায় আলমগীর কবির পরিচালিত সূর্যকন্যা, বিকেল সাড়ে পাঁচটায় আবু সাইয়ীদ পরিচালিত রূপান্তর এবং সন্ধ্যা সাড়ে সাতটায় সাদেক খান পরিচালিত নদী ও নারী। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কলেজের ৯৩ ব্যাচের প্রথম পুনর্মিলনীচট্টগ্রাম কলেজের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ৩ ফেব্রুয়ারি প্রবর্তক মোড়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের কলেজজীবনের স্মৃতিচারণা করেন এবং অনেক রাত পর্যন্ত আড্ডায় মশগুল থাকেন।ভবিষ্যতে এ রকম পুনর্মিলনী আরও ব্যাপক আকারে আয়োজন করার এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।ব্যাংকার নিয়াজ আহমদ ও আবু নাসের মাসুমের সার্বিক তত্ত্বাবধানে পুনর্মিলনী অনুষ্ঠানে সহযোগিতা করেন ডা. আবরার, ডা. মোবারক হোসাইন প্রমুখ। বাংলা উৎসবের প্রস্তুতি সভাচট্টগ্রাম কলেজে বাংলা উৎসব সম্পন্ন করার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রস্তুতি সভা কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক ফাইজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলা উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, কবি অভিক ওসমান, সৈয়দ উমর ফারুক, ড. শিরিন আকতার, ড. মহীবুল আজিজ, গোফরান উদ্দীন, মোজাম্মেল মাহমুদ, সৈয়দ মো. তৈয়ব, এস কে নন্দী, সেবা চৌধুরী, কামরুন নাহার, নাছিমা শওকত, জিন্নাত পারভীন, মমতাজ বেগম, দীপ্তি চৌধুরী, কমরউদ্দীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মোহাম্মদ আবদুস সালাম। সভায় বক্তারা নানা পরামর্শ ও সহযোগিতা দিয়ে বাংলা উৎসব শতকলায় পরিপূর্ণ করার আশ্বাস দেন। সভায় পরবর্তী সভা ২২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ বাংলা উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি