এই নগরে - দূর গ্রামে
কর্ণফুলী বন্ধুসভার রক্তদান কর্মসূচি আজআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা কর্ণফুলী শাখার উদ্যোগে আজ সকাল আটটায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করবেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। কর্ণফুলী থানা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকবে প্রতিধ্বনি চলমান ব্লাড ব্যাংক। সহযোগিতা করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি। বিজ্ঞপ্তি।বন্ড কমিশনারেট চট্টগ্রামের কর্মশালা অনুষ্ঠিতকাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ‘দ্রুত সেবা প্রদান ও নিষ্পত্তিকরণ এবং সমস্যা সমাধানের উপায় বের করা’ শীর্ষক এক কর্মশালা ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে আগ্রাবাদ সিডিএ এলাকার বন্ড কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. জামাল হোসেন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে যুগ্ম কমিশনার মো. রাশেদুল আলম, বিজিএমইএর (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন) পরিচালক লতিফুর রহমান আজিম, বিজিএমইএর পরিচালক লেয়াকত আলী, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মালিক সমিতির সহসভাপতি মো. ইলিয়াছ, কর্মশালার সমন্বয়কারী ‘বন্ড কমিশনারেট’র সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার লুৎফল আজম, কাস্টমস বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সজল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।কর্মশালায় কাস্টমস বন্ড কর্মকর্তারা সেবাগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সহজ করার জন্য নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। আগের অনেকগুলো বিষয় বাদ দিয়ে বর্তমানে কাজের গতি ও সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। বিজ্ঞপ্তি কর আইনজীবী সমিতির নির্বাচনচট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন ১৬ ফেব্রুয়ারি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সবুজ-হলুদ ঐক্য পরিষদ ১৫টি পদের ১৪টিতে বিজয়ী হয়েছে। নির্বাচিতরা হলেন সভাপতি মো. আখতার উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ট্রেজারার মো. ইকরামুল করিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী, পাঠাগার ও ম্যাগাজিন সম্পাদক মো. নুরুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক কে এস আব্বাসী, সদস্য মো. মুছা, মো. আবু তাহের, মো. আবুল কালাম, শংকর প্রসাদ চৌধুরী ও মো. আবুল কাশেম। এ ছাড়া অপর দুজন সদস্য ফিরোজ আলম ও আহমেদ হোসেন অন্য আরেকটি প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।ফ্রোবেল প্লে স্কুলে ‘ফান ফেয়ার’ফ্রোবেল প্লে স্কুলের ‘ফান ফেয়ার’ ১৭ ফেব্রুয়ারি দামপাড়ার বিএমএস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ধরনের গেমস, খাবার, খেলনা, বুটিকস ও জাদু দেখানোর স্টল ছিল। মেলা জমে ওঠে দুপুরের পর থেকে। স্কুলের ছাত্র-ছাত্রী, অভিবাবক ও দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। মেলার আকর্ষণীয় অংশ ছিল বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোর সঙ্গে বাচ্চাদের ছবি তোলা। এ ছাড়া হর্স রাইডিং, নাগরদোলা এবং মেরি গো রাউন্ডও ছিল অন্যতম। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় প্রবেশ কুপনের র্যাফেল ড্র। সমপনী অনুষ্ঠানে সুষ্ঠু ও সুন্দরভাবে মেলা সম্পন্ন হওয়ায় স্কুলের অধ্যক্ষ হাওড়া তেহসিন জোহাইর সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি। ইছামতি মুহাম্মদিয়া মাদ্রসার বার্ষিক সভা সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশার ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ২৭তম বার্ষিক সভা, ঈদে মিলাদুন্নবী (সা.) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হযরতুল আল্লামা শাহ সুফি মুহাম্মদ কুতুবউদ্দীন। তিনি বলেন, আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে মুসলমানরা আজ নির্যাতিত, নিষ্পেষিত। ভিন্নধর্মী সংস্কৃতি গ্রহণের ফলে মুসলমানরা স্বকীয়তা হারিয়ে ফেলছে। সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী আহমদ মিয়া। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজ। সভায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা আ ন ম শামসুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য মোসলেম উদ্দীন, মোহাম্মদ লোকমান, মাওলানা মো. আইয়ুব প্রমুখ। বিজ্ঞপ্তি।বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয় পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূতজাতিসংঘের এইচআইভি ও এইডসবিষয়ক বিশেষ দূত ড. নাফিস সাদিক বলেছেন, এমএসএম ও হিজড়াদের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত এবং বৈষম্য নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গত শুক্রবার বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের হালিশহর ড্রপ-ইন-সেন্টার (ডিআইসি) পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি এমএসএম ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ও প্রকল্প সম্পৃক্ত সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়ে আইসিডিডিআরবির গবেষক ড. শরফুল ইসলাম খান বাংলাদেশে এমএসএম ও হিজড়াদের এইচআইভি প্রতিরোধে সরকার ও বিভিন্ন দাতা সংস্থার ধারাবাহিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। সভায় ইউএনএইডস-এর বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ড. মুনীর আহমেদ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রকল্প প্রধান গাজী নজরুল ইসলাম, মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বাঁশখালী পূর্ব চেচুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভাবাঁশখালী পূর্ব চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক সৈয়দ মেজবাহুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীস বিশ্বাস, চট্টগ্রাম মেমন হাসপাতালের রশিদ আহমদ, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলামুর রহমান, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ফ্লাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও বাঁশখালী রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর, দুলাল চন্দ্র দে, বিএসপি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশ। জুবাইর জসীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন. ‘বিদ্যালয়ের বিরাজমান অবকাঠামোগত সমস্যা দূর করতে এবং পড়ালেখার মান ধরে রাখতে সবার এগিয়ে আসতে হবে। বাঁশখালী সংবাদদাতা