এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমীতে আজ আনন্দমেলাবাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রামের উদ্যোগে শিশু আনন্দমেলা-২০১২ আজ বৃহস্পতিবার বেলা তিনটায় শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আনন্দমেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সিসিমপুর দিবস-২০১২ উদ্যাপন উপলক্ষে কাল শুক্রবারবেলা তিনটায় আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রদর্শনী ও আলোচনা সভা। বিজ্ঞপ্তি।বাংলা ভাষা শিক্ষক পর্ষদের সংবর্ধনা ও সেমিনার আজবাংলা ভাষা শিক্ষক পর্ষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবারবেলা তিনটায় চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে ভাষাসৈনিক কৃষ্ণ গোপাল সেন (কালা চাঁদ বাবু) এবং অ্যাডভোকেট এ কে এম এমদাদুল ইসলামের সংবর্ধনা এবং ‘রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকে পাশ্চাত্য প্রভাব: প্রসঙ্গ ডাকঘর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিতচট্টগ্রামে কর্মরত টেলিভিশন সাংবাদিকেরা গঠন করেছেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পেশাগত মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণের লক্ষ্যে সংগঠনটির আত্মপ্রকাশ বলে জানান এর কর্মকর্তারা। সোমবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শামসুল হক হায়দরীকে সভাপতি এবং চ্যানেল আইয়ের চৌধুরী ফরিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি পদে বৈশাখী টেলিভিশনের হাসান ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক দিগন্ত টেলিভিশনের গোলাম মাওলা, অর্থ সম্পাদক বাংলাভিশনের নাসির উদ্দিন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার ফরিদ উদ্দিন। এবং নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল পারভেজ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহনেওয়াজ রিটন ও আরটিভির আলমগীর অপুকে নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।ঢাকা চলো কর্মসূচি সফল করতে বিএনপির তৎপরতা১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে সম্প্রতি বহদ্দারহাট চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রচারপত্র বিতরণ করা হয়। তিনি বহদ্দারহাট কাঁচাবাজার, হক মার্কেট, স্বজন সুপার মার্কেট, হোটেল জামান, মদিনার সামনে জনগণের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মাহবুবুল আলম, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমদ, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ হোসেন, যুবদল নেতা গিয়াস উদ্দিন, খায়রুজামান জুনু, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, বাকলিয়া থানা ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজদৌল্লাসহ স্কুলবিষয়ক সম্পাদক ম. হামিদ, চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি এম ফিরোজ খান, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মো. ইয়াসিন নুরুল আকতার, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা আবু বকর সিকদার, মো. ইউসুফ, সালাহ উদ্দিন, সাব্বির, আকতার, কায়সারতা আবদুল কাইয়ুম, নজরুল, দিদার, মোস্তফা প্রমুখ নেতা। প্রচারপত্র বিতরণের সময় এক পথসভায় ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘একাত্তরের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভারতের হাতে তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মঈন উদ্দীনদের সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ সূক্ষ্ম কারচুপির মাধ্যমে জনগণের বিজয়কে ছিনিয়ে নিয়ে ক্ষমতায় এসেছিলেন। সেই ওয়াদা পালনের লক্ষ্যে বাংলাদেশকে আজ ’৭১ ও ’৭৫-এর মতো তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। আজ মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। সরকারের অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের গুম-হত্যা করা হচ্ছে। দেশরক্ষার জন্য আজ দেশনেত্রী খালেদা জিয়া চট্টগ্রাম থেকে “চলো চলো ঢাকা চলো”কর্মসূচি ঘোষণা করেছেন।’১২ মার্চ দল-মতনির্বিশেষে চট্টগ্রামবাসীকে ঢাকায় অবস্থান নিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।মকবুল আহমদ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা মরহুম মকবুল আহমদ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহানা কবির। বিশেষ অতিথি ছিলেন মাফিজ আহমদ জাহেদ। সভায় বক্তব্য দেন রাশেদ উল্লাহ, গোলাম মোস্তফা চৌধুরী, নজরুল আজাদ, নিপু নাথ, আবদুস সালাম, মহাদেব ঘোষ, শাহানাজ আফরোজ, আবদুল গফুর সর্দার, আবদুল কুদ্দুস, রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য, কৃষ্ণকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।সংবাদপত্র পাঠক ফোরামের সেমিনারচট্টগ্রাম সংবাদপত্র পাঠক পরিষদের এক সেমিনার ও বার্ষিক সম্মেলন গত ২৮ ফেব্রুয়ারি অধ্যাপক মোস্তাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটি নবনির্বাচিত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সাংসদ আবদুল লতিফ। সম্মেলনে মো. হাসান রাজুকে সভাপতি ও এহছানুল আজিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন: সহসভাপতি আকবর হোসেন, জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুল আলম, অর্থ সম্পাদক নুরুল আলম, সংবাদবিষয়ক সম্পাদক রওশন ইজদানী, বিদেশি সংবাদপত্রবিষয়ক সম্পাদক অপূর্ব কুমার দত্ত (ভারত), উর্মি (ইউএসএ), খাজা আলম (কানাডা), মো. শাহীন (ডালাস), মোরশেদ আলম (মালয়েশিয়া), সালাউদ্দিন (আবুধাবি), বাবলু (লিবিয়া), মার্শাল কবির (সৌদি আরব), শওকত হোসেন (কাতার), জালাল উদ্দিন (বাহরাইন), দেশি সংবাদপত্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম ও মহিলা সম্পাদিকা মর্জিনা আক্তার। বিজ্ঞপ্তি।প্রত্যয় সাংস্কৃতিক সংসদের নতুন কমিটিপ্রত্যয় সাংস্কৃতিক সংসদের দ্বিবার্ষিক সম্মেলন গত ২২ ফেব্রুয়ারি সংগঠন কার্যালয়ে বিদায়ী সভাপতি ডা. এস কে দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন মো. সাহাবুদ্দিন, কিরণ লাল আচার্য ও দীপক দে। সভায় ডা. বিধান মিত্রকে সভাপতি, মো. আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও সজীব বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।ফিরিঙ্গীবাজার বঙ্গবন্ধু যুব ছাত্রপরিষদের আলোচনা ফিরিঙ্গীবাজার বঙ্গবন্ধু যুব ছাত্রপরিষদের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক কামরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা তারেক সোলেমান। বক্তব্য দেন বাবুল চন্দ্র, প্রবীর দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।