এই নগরে - দূর গ্রামে
শিল্পকলা একাডেমীতে গণায়নের ‘মুক্তধারা’ সোম ও মঙ্গলবাররবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানের নাটক গণায়ন নাট্য সম্প্রদায়ের ৩০তম প্রযোজনা মুক্তধারা মঞ্চস্থ হবে সোম ও মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. কুন্তল বড়ুয়া। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন অসীম দাশ। সংগীত পরিচালনা করেছেন ওস্তাদ মিহির নন্দী এবং পোশাক পরিকল্পনা করেছেন প্রমা অবন্তী। বিজ্ঞপ্তি।সূর্য তরুণ প্রগতি সংঘের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্নমন্সা সূর্য তরুণ প্রগতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ মার্চ বিকেলে সংঘের কার্যালয়সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নতুন কমিটির অভিষেক, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উপকরণও বিতরণ করা হয়।সংঘের সভাপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। প্রধান বক্তা ছিলেন কবি-সাংবাদিক ওমর কায়সার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট শওকত বাঙালি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম, আওয়ামী লীগের কুসুমপুরা ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাবেক সভাপতি এম এ সাঈদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাদাত মো. সায়েম, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, ছাত্রনেতা নাজিম উদ্দিন, শামীম চৌধুরী, তারেক হোসেন, হাশেম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা।প্রধান অতিথি চেমন আরা তৈয়ব মন্সা সূর্য তরুণ প্রগতি সংঘের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অপসংস্কৃতি থেকে তরুণদের দূরে রাখতে সহায়তা করে।’ তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং নতুন শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল কর্মকাণ্ডকে বাড়িয়ে দিতে হবে। গরিব ও মেধাবীদের শিক্ষা- উপকরণ দিয়ে এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মাধ্যমে সূর্য তরুণ সংঘ শিক্ষার্থীদের যে প্রেরণা জুগিয়েছে, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।’অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আল আমিন ক্লাব ও রানার্স আপ নয়াহাট আলোড়ন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করেন। বিজ্ঞপ্তি। বৌদ্ধ সমিতি যুবর সাংস্কৃতিক প্রতিযোগিতাবাংলাদেশ বৌদ্ধ সমিতি যুবর দ্বিতীয় দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা ২ মার্চ সকালে নন্দনকানন বৌদ্ধ বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বড়ুয়ার সভাপতিত্বে সভার উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুবর যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাংস্কৃতিক সচিব বিকাশ বড়ুয়া চৌধুরী। বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সভাপতি বিমান বড়ুয়া তালুকদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিজয় বড়ুয়া। বিভিন্ন বিষয়ে বিচারক ছিলেন রেশমা ফিরোজ, শিখা বড়ুয়া, সঞ্চিতা দত্ত, স্বপন দাশ, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, অধ্যাপক উত্তম বড়ুয়া, অধ্যাপক প্রণব মিত্র, আয়েশা হক, রাখাল নন্দী, জয়ন্তী লালা প্রমুখ। বিজ্ঞপ্তি।