এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব খুলশীর চক্ষুশিবিররাঙামাটির নানিয়ারচর উপজেলা সেনা জোনের ব্যবস্থাপনা এবং লায়ন্স ক্লাব অব খুলশীর সহযোগিতায় দুই দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির সম্প্রতি শেষ হয়েছে। এতে প্রায় দুই হাজার পাহাড়ি-বাঙালিকে চক্ষু চিকিৎসা এবং দুই শ জনের চোখের অপারেশন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসহাব উদ্দিন এন ভিসিপিএসসি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স জেলা গভর্নর মোহাম্মদ নুরুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান পিএসসি, রাঙামাটি রিজিয়ন কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম, হাসিনা খান, মোহাম্মদ আরজু খান, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, আহমদ হোসাইন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্দু বিকাশ চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান মিল্কী চাকমা। চিকিৎসাসেবা ও চক্ষু শিবির বাস্তবায়নের সমন্বয়ক ছিলেন মেজর এস এম তানভীর রায়হান। সন্দ্বীপে ৫০০ হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণলায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে সন্দ্বীপের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্দ্বীপের দক্ষিণ পশ্চিম মুছাপুর প্রাথমিক বিদ্যালয় এবং কাটগড় গোলাম নবী উচ্চবিদ্যালয় চত্বরে শীতার্ত মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি এম এইচ কবির শাহীন। এ সময় ক্লাবের সহসভাপতি মোজাম্মেল হোসেন ও মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ মো. আরাফাত, ওয়ার্ড কমিশনার মুরশেদ আকতার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, সন্দ্বীপের প্রত্যন্ত এলাকায় যাচাই-বাছাই করে ৫০০ জন হতদরিদ্র মানুষকে এসব কম্বল দেওয়া হয়। ক্লাবের সদস্যদের নিজেদের টাকায় এসব কম্বল কেনা হয়। বিজ্ঞপ্তি।বিএসিআইএসএমএ-এর নির্বাচন সম্পন্ন বাংলাদেশ সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসিআইএসএমএ) ২০১২-১৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে হাকিম আলী সভাপতি এবং আশফাক আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। ৭ জানুয়ারি স্থানীয় একটি হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একই পরিষদের কোষাধ্যক্ষ পদে এ এস এম শোয়াইব আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভল বাংলাদেশ) চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান এম এস আলম নির্বাচন পরিচালনা করেন। কমিশনার ছিলেন মোহাম্মদ ইছহাক, রেজাইল করিম, আবুল হোসেন। বিজ্ঞপ্তি নজীর ভান্ডার দরবার শরিফে ওরশ আজহজরত মওলানা ছৈয়দ নজীর আহমদ শাহের (ক.) ৫২তম বার্ষিক ওরশ শরিফ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মওলানা ছৈয়দ আমানত উল্লাহ শাহের (ক.) বাভবন প্রাঙ্গণে এই ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ শরিফের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, ছেমা, কাওয়ালি মাহফিল ও তবারক বিতরণ। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছৈয়দ মোহাম্মদ বশরত উল্লাহ আল মাইজভান্ডারি। বিজ্ঞপ্তি।বিএফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমাবেশজাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ ঘোষিত আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এক শ্রমিক সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিএফআইডিসি কালুরঘাট মহাপ্রকল্পের চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মো. রফিক।প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিএমপি ইউনিয়নের সভাপতি ফজলুল করিম, ফিডকো শ্রমিক ইউনিয়নের সভাপতি সেকান্দর মিয়া, এসএমপি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ডব্লিউটিপি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সিএমপি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসু মিয়া। সভায় বক্তারা দ্রুত মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান। সভা শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।