এই নগরে - দূর গ্রামে
সিইউজে নির্বাচন ২৯ মার্চচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ৪ মার্চ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় তফসিল ঘোষণা করা হয়। কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সুভাষ চন্দ্র দে, মোহাম্মদ নিজাম উদ্দিন, তমাল চৌধুরী ও মোহাম্মদ মোরশেদ আলম। তফসিল অনুযায়ী ৯ ও ১০ মার্চ (সকাল ১১টা থেকে বিকেল চারটা) মনোনয়নপত্র সরবরাহ, ১১ ও ১২ মার্চ প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৩ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ সকাল ১১টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৮ মার্চ সকাল ১০টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম সংবর্ধিতচট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, ‘মানুষের প্রতি দায়বদ্ধতা এম এ সালামকে সত্যিকারের জনমানুষের নেতায় পরিণত করেছে। আন্দোলন সংগ্রামে রাজপথে ও সংগঠনকে শক্তিশালী করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।’ এম এ সালাম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় ৩ মার্চ নজুমিয়া হাট চত্বরে হাটহাজারীর শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রস্তুতি কমিটির আহ্বায়ক লোকমান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবু আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি এম এ সালাম। আরও বক্তব্য দেন সাংসদ এ বি এম আবুল কাশেম, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার, অধ্যাপক মো. মঈনুদ্দিন, ডা. শেখ শফিউল আজম, মঞ্জুরুল আলম চৌধুরী, ইউনুচ গণি চৌধুরী, জসিম উদ্দিন শাহ, দিদারুল আলম, জাফর আহমেদ, সেলিম উদ্দিন, আ স ম রফিক আহমেদ, মো. রফিক মিয়া, মাহবুবুল আলম, ইউনুচ মালু, আকতার হোসেন, ইকবাল হোসেন, আবু বক্কর সিদ্দিকী, নুসরাত জাহান, মোহাম্মদ বখতেয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।বান্দরবানের সিমেন্ট ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় বান্দরবানের সিমেন্ট ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্টের কর্তৃপক্ষের এক যৌথ মতবিনিময় সভা গত ২৭ ফেব্রুয়ারি সোমবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে সভায় সিমেন্ট ব্যবসায়ী এস কে এ রাজ্জাক, মাহবুবুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, ঠিকাদার মোজাম্মেল হক বাহাদুর এবং কোম্পানির ম্যানেজার (মার্কেটিং) আবদুর রহিম ও মার্কেটিং অফিসাার জাহেদুল ইসলাম বক্তব্য দেন।মোহাম্মদ হাকিম আলী বলেন, ‘প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শ অনুযায়ী দক্ষ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে উচ্চ ক্ষমতাসম্পন্ন ল্যাবে মান পরীক্ষার পর ডায়মন্ড ব্র্যান্ডের সিমেন্ট বাজারজাত করা হয়। এ কারণে পার্বত্য চট্টগ্রামসহ এ অঞ্চলের বড় বড় স্থাপনায় ডায়মন্ড সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।’তিনি জানান, বর্তমানে দুটি ইউনিটের উৎপাদন দিয়ে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ায় শিগগিরই নতুন একটি ইউনিট সংযুক্ত হতে যাচ্ছে।অনুষ্ঠানে সেরা বিক্রেতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।জুঁই খেলাঘরের আলোচনা সভা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলকরণ জুঁই খেলাঘর আসরের উদ্যোগে আলোচনা সভা আসরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসরের সভাপতি তারেক ইফতেখারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মহানগর খেলাঘরের সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন, সেলিম চৌধুরী, সাহেদ আলম, রফিকুল মান্নান, নিউটন দত্ত, অনুপম দত্ত, রাজীব দত্ত, লিটন কুমার শীল, বোখারী আজম প্রমুখ। বিজ্ঞপ্তি।মানস রঞ্জিনী সমিতির শত বর্ষপূর্তি উদ্যাপনবোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা মানস রঞ্জিনী সমিতির শত বর্ষপূর্তি উৎসব ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিনব্যাপী বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। প্রথম দিন সকাল ১০টায় এ উৎসবের শোভাযাত্রা উদ্বোধন করেন সাংসদ হাছিনা মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাঈন উদ্দিন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান আবদুল মান্নান (মোনাফ)। প্রথম দিন বিকেলে ১১ জন মুক্তিযোদ্ধা, ২২ জন উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসক ও প্রকৌশলীকে সংবর্ধনা দেওয়া হয়। উদ্যাপন পরিষদের চেয়ারম্যান সাধন চন্দ্র খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের, ইউএনও দিলসাদ বেগম, জাসদ নেতা নুর মোহাম্মদ, মনছুপ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক, অধ্যাপক কানাইলাল দাশ, বাবুল বিশ্বাস, হাজী জানে আলম, অনুপ দাশ, শিক্ষিকা বিচিত্রা চৌধুরী, ডালিম চৌধুরী, বৌদ্ধাবার্তা সম্পাদক ডা. অধীর বড়ুয়া। দ্বিতীয় দিন সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন শিক্ষাবিদ বাদল চন্দ্র দাশ। এতে চিকিৎসা প্রদান করেন ডা. দেব প্রতিম রায়, ডা. রানা চৌধুরী, ডা. নিরুপম দাশ, ডা. পরাগ চৌধুরী (মুন্না), ডা. সৌমেন চৌধুরী (সুমন) ডা. লিটন কুমার পালিত, ডা. সাগর চৌধুরী, ডা. উর্মিলা চৌধুরী, বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. গাজী সালেহ উদ্দিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. আজিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আবুল বশর, অ্যাডভোকেট রেহেনা বেগম, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী। সমিতির শত বর্ষপূর্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তীর সম্পাদনায় রঞ্জিনী নামের একটি সংকলনও প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানচট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের স্নাতোকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও সাময়িকীর প্রকাশনা অনুষ্ঠান রোববার সকালে কলেজের দর্শন বিভাগে অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীদের এক শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সাময়িকী অহং-এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো. ফরিদ আহমদ চৌধুরী। দ্বীপাঞ্জলী বণিকের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক শ্যামলী বড়ুয়া, সহকারী অধ্যাপক কৃষ্ণা বড়ুয়া, তাহমিনা জাফরিন, শামসুন নাহার ও মোহাম্মদ জাহিদ উদ্দিন সুলতান। বিজ্ঞপ্তি। হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩ মার্চ অধ্যক্ষ অধ্যাপক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এ বি এম রেজাউল করিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুষ্ঠু সংস্কৃতি চর্চা ও ক্রীড়ার মাধ্যমে শিক্ষা পরিপূর্ণতা লাভ করে। তা ছাত্র-ছাত্রীর মানসিক বিকাশেও ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি। রাউজানে স্নেহলতা বৈষ্ণবীর সমাধি উৎসব অনুষ্ঠিতরাউজান উপজেলার পশ্চিম গুজরা গৌর নিতাই সেবাশ্রমের উদ্যোগে স্নেহলতা বৈষ্ণবীর প্রথম সমাধি উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি বৈষ্ণব মুরালী মোহন গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ধর্মসভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক, বাসু দেব দত্ত, চন্দন দত্ত, রাজীব দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।