এই নগরে - দূর গ্রামে
রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশবাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ওয়ালি খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৫ মার্চ সিআরবি চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে শ্রমিক লীগ আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রেল শ্রমিক লীগ পাহাড়তলী শাখার সভাপতি মাহফুজুর রহমান। বক্তব্য দেন শ্রমিক নেতা মো. সিরাজ উল্লাহ, মো. সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। বিজ্ঞপ্তি। শ্রবণ ও কর্ণ পরিচর্যা দিবস পালিত৩ মার্চ আন্তর্জাতিক শ্রবণ ও কর্ণ পরিচর্যা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা। ‘সুস্থ কান ও কানের যত্নের অভ্যাস’ এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হয় ৭ মার্চ। কর্মসূচির মধ্যে ছিল নগরের বিভিন্ন বস্তি এলাকায় প্রচারপত্র বিলি ও অভিভাবক সমাবেশ।৪ মার্চ কর্মসূচির চতুর্থদিনে পাথরঘাটায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম ও কোরবানীগঞ্জ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তাহের। সভায় বক্তরা বলেন, ‘বাক ও শ্রবণ প্রতিবন্ধিতা প্রতিরোধে কানের যত্ন জরুরি। যেকোনো কিছু দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়। কানে ক্ষত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট ( সিডিসি)। বিজ্ঞপ্তি। আন্তর্জাতিক সুফি সম্মেলন কাল থেকে শুরুনগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সুফি সম্মেলন। মাইজভান্ডার একাডেমি আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও তুরস্ক, সুদান, মিশর, মালয়েশিয়া ও ভারতের সুফি বিশেষজ্ঞরা এতে উপস্থিত থাকবেন।৪ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, সম্মেলনে বাংলাদেশের অধ্যাপক এম শমসের আলী, ড. আ ন ম রইস উদ্দীন, ড. আবুবকর, ড. আলিম মোহাম্মদ, ড. বি এম মফিজুর রহমান, মার্কিন যুক্তরাষ্ট্রের ড. এরিখ উইংকেল, তুরস্কের এইচ ই মেহমাদ ভাকুর, ড. ইকির ইসহাক, বৈরাম সাচি, মিশরের ড. আহমদ করিমা, ভারতের ড. শামীম উদ্দীন মুনায়েমি ও মালয়েশিয়ার ড. বাহার উদ্দীন, ড. নুর মোহাম্মদ উসমানী, ড. ইব্রাহিম জেইন ও ড. ইশরাক হোসাইন আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।হিজড়াদের পুনর্বাসন করা হবে: মেয়র‘আমরা হিজড়াদের জন্য কিছু করতে চাই। যাতে তাঁরা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারেন। পর্যায়ক্রমে তাঁদের পুনর্বাসন করা হবে।’সম্প্রতি এক মতবিনিময় সভায় এ কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। নোঙর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘হিজড়া জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক সভা ৪ মার্চ সিটি করপোরেশনের আবদুস ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় হিজড়া সম্প্রদায়ের বর্তমান চিত্র তুলে ধরেন নোঙরের নির্বাহী পরিচালক এ এস এম জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সাইফুদ্দিন হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি। ফেইম নাট্যকলা বিভাগে ভর্তি চলছেচট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগে ১৬তম ব্যাচে ভর্তি চলছে। ছয় মাস মেয়াদী এই ‘থিয়েটার এপ্রেসিয়েশন কোর্স’ এর ক্লাস শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। কোর্স পরিচালনা করবেন ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার সাবেক শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। আগ্রহী ব্যক্তিদের ২৫ মার্চ চেরাগী পাহাড়স্থ ফেইম কার্যালয় এম ওয়াই কদম মোবারক স্কুলে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করতে বলা হচ্ছে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ- ০১৫৫৮-৪৪২৫৫৯। বিজ্ঞপ্তিপটিয়ায় দোল পূর্ণিমা উৎসব শুরু পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী দোল পূর্ণিমা উৎসব ৭ মার্চ বুধবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সুচক্রদন্ডী দোল সংঘের উদ্যোগে দোল পূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।