এই নগরে - দূর গ্রামে
বাণিজ্য মেলায় ইউনিলিভারের চেয়ারম্যানবিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজনইউনিলিভারের (বাংলাদেশ) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকার বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিতে হবে। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।কামরান বাকার বলেন, ‘ইউনিলিভার বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের অন্যতম। শুধু ব্যবসার প্রসারই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। পণ্যের গুণগত মান বজায় রাখা, মেধার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে, কালুরঘাট শিল্প এলাকার সড়ক উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি।’ এ ক্ষেত্রে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সার্বিক সহযোগিতা কামনা করেন কামরান বাকার।গত শনিবার সন্ধ্যায় মেলায় আসেন ইউনিলিভারের (বাংলাদেশ) চেয়ারম্যান। মেলা প্রাঙ্গণে স্থাপিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে তিনি চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।প্রথম বাংলাদেশি হিসেবে ইউনিলিভারের (বাংলাদেশ) চেয়ারম্যান হওয়ায় কামরান বাকারকে অভিনন্দন জানান চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম।এরপর মেলায় ইউনিলিভারের প্যাভিলিয়ন ঘুরে দেখেন কামরান বাকার ও চেম্বারের নেতারা। এ সময় চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমদ, জহিরুল ইসলাম, ইউনিলিভারের সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান ও পার্সোনাল সার্ভিস ম্যানেজার মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।—নিজস্ব প্রতিবেদকরুবেল চৌধুরী ও বৈশাখী নাথের সংগীতানুষ্ঠান কালআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুবেল চৌধুরী ও বৈশাখী নাথের দ্বৈত সংগীতানুষ্ঠান ‘প্রাঙ্গণে আজ সুরের ছোঁয়া’।আহমদিয়া মুসলিম জামাত চট্টগ্রামের সালানা জলসাআহমদিয়া মুসলিম জামাত চট্টগ্রামের দুই দিনব্যাপী সালানা জলসা ১০ মার্চ চকবাজার মসজিদ বায়তুল বাসেত কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আমির মীর মোবাশ্বের আলীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ড. জামাল নজরুল ইসলাম, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, জামেয়া আহমদিয়া বাংলাদেশের উপাধ্যক্ষ (২) মাওলানা শাহ মোহাম্মদ নূরুল আমীন ও চট্টগ্রাম জামাতের আমির মাহমুদ হাসান সিরাজি।বক্তারা বলেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। যাঁরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, তাঁরা মানবসভ্যতাকে বিপর্যস্ত করতে চান।’ বিজ্ঞপ্তি।সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারী দিবস পালনশত বছর আগে নারীরা যে স্বপ্ন নিয়ে লড়াই শুরু করেছিল, তা এখনো পূরণ হয়নি। এই স্বপ্নপূরণের জন্য নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন। সংগঠনের সহসভাপতি রত্না বৈষ্ণবের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অপুদাশ গুপ্ত, পূরবী চক্রবর্তী, মনিদীপা ভট্টাচার্য, আসমা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।বিভাগীয় গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণ ১৮ মার্চগত বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগারের আয়োজনে রচনা এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান ১৮ মার্চ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। গণগ্রন্থাগার মিলনায়তনে এতে প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আনিছুর রহমান মিয়া। বিজ্ঞপ্তি।স্বাধীনতা উৎসব উপলক্ষে চট্টগ্রাম একাডেমির প্রস্তুতি সভা২৪ থেকে ২৬ মার্চ নগরের ডিসি হিলে চট্টগ্রাম একাডেমির উদ্যোগে ‘স্বাধীনতা উৎসব ২০১২’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা ১০ মার্চ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারা আলম। এবারের উৎসবে থাকবে বই, চারু ও কারুপণ্য এবং বুটিকসের স্টল। এ ছাড়া থাকবে মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী, ছড়া প্রদর্শনী, শিশুমেলা ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। সভায় উৎসব উপলক্ষে একটি সংকলন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সংকলনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধ, ছড়া, কবিতা অন্তর্ভুক্ত করা হবে। সভায় বক্তব্য দেন জিন্নাহ চৌধুরী, অরুণ শীল, হাসিনা মোতালেব, অজিত কুমার আইচ, সত্যব্রত বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, রোকেয়া হক, উৎপল কান্তি বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।