এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক চৌধুরী বাঙালি জাতিসত্তা বিকাশের বাতিঘর: আফসারুল ‘মানিক চৌধুরী: স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত নায়ক’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, ‘মানিক চৌধুরী বাঙালি জাতিসত্তা বিকাশের বাতিঘর। জাতির সংকট উত্তরণে তিনি আলো ছড়িয়েছেন। পরাধীনতার শৃঙ্খল মোচনে তিনি প্রেরণাদায়ী শক্তি। তিনি আমাদের অস্তিত্বের শিকড়।’ প্রজ্ঞালোক প্রকাশনীর আয়োজনে গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী সম্পাদিত এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মাওলানা চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আবদুর রহমান চৌধুরী, রাজনীতিক আশরাফ খান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।কিশোরকালের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ শিশু-কিশোর পত্রিকা কিশোরকাল-এর উদ্যোগে ২০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত বিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ১১ মার্চ রাউজানের পাঁচখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়া হয়। কিশোরকাল সম্পাদক সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী, বিজিএমই-এর সাবেক পরিচালক হাসানুজ্জামান চৌধুরী ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন। বক্তব্য দেন কিশোরকাল-এর নির্বাহী সম্পাদক এমরান হোসাইন। পাঁচখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যজন শেখ শওকত ইকবাল। বিজ্ঞপ্তি।বাকর আলী চৌধুরী স্মৃতি দাতব্য চিকিৎসাসেবা কেন্দ্রের কার্যক্রম শুরুহাটহাজারী মির্জাপুরে বাকেরিয়া মহিলা মাদ্রাসার অস্থায়ী কার্যালয়ে মির্জাপুর বাকর আলী চৌধুরী স্মৃতি দাতব্য চিকিৎসাকেন্দ্রের কার্যক্রম ১০ মার্চ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নাসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মীর হোসেন চৌধুরী, নুরুল কবির চৌধুরী, সাহাবউদ্দীন চৌধুরী, হারুন চৌধুরী, রহিম উদ্দীন চৌধুরী আনোয়ার হোসেন, জনি চৌধুরী, ইব্রাহীম চৌধুরী, আমির হোসেন প্রমুখ। প্রথম দিনে রোগী দেখেন ডা. শায়লা হোসাইন। প্রায় ৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।‘স্মৃতির বীণায় হারানো সুর’ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এলামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের দ্বিতীয় পুনর্মিলনীর স্মৃতির স্মারকগ্রন্থ ‘স্মৃতির বীণায় হারানো সুর’ প্রকাশ উপলক্ষে সম্প্রতি স্থানীয় এক রেস্তোরাঁয় মেতে ছিলেন স্মৃতিচারণ, আড্ডায় আর গানে।পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এলামনাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব গত ৮ এপ্রিল চট্টগ্রামের স্বাধীনতা পার্কে অনুষ্ঠিত হয়। এতে ১৯৭৭ থেকে ২০১০ সালের ব্যাচ পর্যন্ত প্রায় তিন শতাধিক প্রাক্তন সতীর্থ, শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন। দেশের প্রথম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ এবং এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা পথিকৃতের ভূমিকা পালন করেছে। বহু দিন পরে আবার দেখা হওয়ায় একে অপরের সঙ্গে স্মৃতিচারণায় ব্যস্ত হয়ে পড়েন। স্মৃতির স্মারক ‘স্মৃতির বীণায় হারানো সুর’ পেয়ে তাঁরা নিজেদের খুঁজে ফেরেন। স্মৃতিময় কাহিনি, রঙিন ছবি এবং জীবন সদস্য সতীর্থদের জীবনবৃত্তান্তসহ এই স্মরণিকা নিয়ে তাঁরা বেশ উচ্ছ্বসিত ছিলেন।অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও জামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ। বক্তব্য দেন বিভাগের অধ্যাপক আবদুর নূর, ড. নুরুল ইসলাম, ড. নিজাম উদ্দিন আহমদ, ড. আবদুল ওহাব, ড. শায়রুল মাশরেক, প্রাক্তন শিক্ষার্থী মো. সোলায়মান প্রমুখ। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আমির মোহাম্মদ নসরুল্লাহ ও মমতাজ উদ্দিন আহমেদ। প্রকাশনা উৎসব উপলক্ষে সংগীতানুষ্ঠান এবং অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। পারভীন আক্তারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হাফিজুর রহমান, আমজাদ হোসেন রিয়াদ ও অতিথি শিল্পী রনি গান পরিবেশন করেন। —আলোকিত প্রতিবেদকজুঁই খেলাঘর আসরের ৩৩ বছরে পদার্পণ উৎসবজুঁই খেলাঘর আসরের ৩৩ বছরের পদার্পণ উৎসব ও সম্মেলন ২০১২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসরের সভাপতি তারেক ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন, ও রেহানা বেগম, খেলাঘর চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক রোজী সেন। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক আনিফুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন খেলাঘর চট্টগ্রাম নগরের সম্পাদক মণ্ডলীর সদস্য নওশাদ উদ্দীন, জুঁই খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে জুঁই খেলাঘর আসরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে শফিউল আযমকে সভাপতি ও আনিফুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০১২-২০১৩ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সব শেষে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাহাত কবীরের নির্দেশনায় নাটক উল্টো ফাঁদে মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি। ফ্যামিলিটেক্সের আনন্দ উৎসবচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে অবস্থিত পোশাকশিল্প প্রতিষ্ঠান ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা গত বৃহস্পতিবার বার্ষিক আনন্দ উৎসব উদ্যাপন করেছে। চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে এই উৎসবে চট্টগ্রাম ইপিজেড, বিজিএমইএ, আল আরফাহ ব্যাংক এবং কারখানার কর্মকর্তারাও অংশ নেন।উৎসবে শ্রমিক-কর্মচারীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন কারখানার কর্মকর্তারা। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা।আল-আরাফা ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখার অর্থায়নে এই কারখানা পরিচালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি।