এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীনগরের কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের ২০০০ সালের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ৯ মার্চ শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ নিছার উদ্দিন। নানা আয়োজনের মাধ্যমে ২০০০ ব্যাচের ছাত্ররা সারা দিন বিদ্যালয়ের প্রাঙ্গণ মাতিয়ে রাখেন। বিজ্ঞপ্তি।ব্রিটিশ কাউন্সিলে ইস্ট ডেলটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্বব্রিটিশ কাউন্সিল, চট্টগ্রাম আয়োজিত ‘এডুকেশন ফেয়ার’ ৪ মার্চ চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০টি ব্রিটিশ ইউনিভার্সিটি ও কলেজ অংশগ্রহণ করে। ইস্ট ডেলটা ইউনিভার্সিটির সাতজন শিক্ষার্থী ফেয়ার পরিচালনার জন্য নির্বাচিত হন। তাঁরা হলেন: নাদিয়া উদ্দিন, সোবাইল বিন হোসাইন, আরেফউদ্দিন, মো. জায়ঘাম ইসলাম, মো. রকিবুল হাসান, আয়নাতুল বুশরা ও রুশধানা রাকিব। ব্রিটিশ কাউন্সিল ইডিইউর শিক্ষার্থীদের একনিষ্ঠতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করে। বিজ্ঞপ্তি।দরবারে আজিজিয়ার নুরুল আলম শাহর (র.) ওরস সম্পন্নহাদিয়ে জমান পীরে কামেল হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ নুরুল আলম শাহ, আল হাসানী আল মাইজভান্ডারী (র.)-এর বার্ষিক ওরস ১৭ মার্চ রাউজান মিরাপাড়া আহমদিয়া আজিজিয়া ভান্ডার মঞ্জিলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল ও রাতব্যাপী ছেমা মাহফিল, জিকির-আসকার, ফাতেহার আয়োজন ও তবারক বিতরণ করা হয়। দেশ-জাতি ও জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। এতে আরও উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ ও শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ (ম.জি.আ.) সাহেব। বিজ্ঞপ্তি।সংবর্ধনার জবাবে আখতার হুসেনশিশুসাহিত্যিকদের লেখায় নতুন গতিপথ সৃষ্টির প্রয়াস চালাতে হবেচট্টগ্রামে ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন।চলতি বছর শিশুসাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পাওয়ায় তাঁকে সৃজনশীল শিশুসাহিত্য সংসদ ‘স্বকাল’-এর পক্ষ থেকে গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়।প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। বক্তব্য দেন বাংলা একাডেমীর উপপরিচালক তপন বাগচী, সিরু বাঙ্গালি, সিদ্দিক আহমেদ, সুজন বড়ুয়া, রহীম শাহ, আহসান মালেক, মোস্তফা হোসেইন, নাসের মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। স্বাগত বক্তব্য দেন স্বকাল পরিচালক অরুণ শীল।সংবর্ধনার জবাবে আখতার হুসেন বলেন, ‘শিশুসাহিত্যিকদের দায়িত্ব নিয়ে সাহিত্যের কাজ করতে হবে। লেখায় নতুন গতিপথ সৃষ্টির প্রয়াস চালাতে হবে।’দ্বিতীয় পর্বে ছড়াশিল্পী জসীম মেহবুবের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।কাগতিয়া কামিল মাদ্রাসায় সালানা জলসাবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আবদুন নূর বলেছেন, ‘বিশ্বায়নের এ যুগে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যেতে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হয়েছে। সততা, সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে মফস্বলেও শিক্ষার্থীদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধাসম্পন্ন আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। কাগতিয়া কামিল মাদ্রাসা তার উজ্জ্বল দৃষ্টান্ত।’ তিনি ১৭ মার্চ রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার ৮০তম সালানা জলসায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা এমদাদুল হক মুনিরী, আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ নূরুল আজিম হেলালী ও মাওলানা সেকান্দর আলী। চট্টগ্রামসহ দেশের দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ বিপুল জনতা জলসায় উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনমার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে গত সোমবার। বেলুন উড়িয়ে মাসব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম শাহাবুদ্দিন আলম। প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান নন্দ দুলাল ভট্টাচার্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় শাহাবুদ্দিন আলম বলেন, ‘অফুরন্ত সম্ভাবনার শহর চট্টগ্রাম। অবকাঠামো উন্নয়নে সাংবাদিকেরা ভূমিকা রাখতে পারলে এই শহরে বিপুল দেশি-বিদেশি বিনিয়োগ সম্ভব।’ সাংবাদিকদের মেধাবিকাশে বিনোদনধর্মী এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। বিজ্ঞপ্তি। আবদুল্লাহ আল হারুন চৌধুরীর জন্মদিন পালিতবাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার সংরক্ষণ পরিষদ প্রবীণ রাজনীতিক আবদুল্লাহ আল হারুন চৌধুরীর ৮০তম জন্মদিন উপলক্ষে ১৪ মার্চ এক সভার আয়োজন করেছে। প্রকৌশলী সোহেল মোহাম্মদ শাকুরের বাসভবনে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা কাজী আবু জাফর, অধ্যক্ষ ফজলুল হক, শ্রমিকনেতা এম এ সাত্তার, মহাজোটের নেতা স্বপন সেন, মহানগর আওয়ামী লীগের নেতা মো. সাইফুদ্দিন খালেদ বাহার, আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব শিবলী প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী এবং পরিবারের পক্ষে বক্তব্য দেন লুবনা হারুন শাকুর। বিজ্ঞপ্তি।