এই নগরে - দূর গ্রামে
বরলিয়া গীতা শিক্ষানিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিতপটিয়া উপজেলার বরলিয়া গীতা শিক্ষানিকেতনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে গত ১ ও ২ মার্চ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়েছে।১ মার্চ সংগঠনের উপদেষ্টা তপন মল্লিকের সভাপতিত্বে ধর্ম সম্মেলনের উদ্বোধন করেন লোকনাথ ব্রহ্মচারী ছাত্র-যুব সেবক পরিষদের সভাপতি অলক রায়। ধর্ম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহা আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য, প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট অজিত শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বরলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম, কুয়েত জগদানন্দ মিশনের সভাপতি জহরলাল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের অর্থ সম্পাদক সুজন দেবনাথ, প্রকৌশলী সুমন সেন, ভুবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ উমানন্দ ব্রহ্মচারী। সভা শেষে সংগীত পরিবেশন করেন দৃষ্টি মজুমদার, তুশার মল্লিক, বৃষ্টি দাশ, বৃষ্টি মল্লিক, অর্পিতা মল্লিক মিশু, জবা মল্লিক। বিজ্ঞপ্তি মহেশখালীতে মীনা দিবসের নানা কর্মসূচি ‘স্নেহে হবে জয়, শাস্তিতে তা কভু নয়’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গত সোমবার মহেশখালীতে মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিত্রাংকন, রচনা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, উপজেলা পরিষদ চত্বরে মীনা স্টল খোলা হয়। পরে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল।বক্তব্য দেন কক্সবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণালয়ের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এ কে এম সেলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী। —মহেশখালী প্রতিনিধিমেঘলার অর্ধ-যুগপূর্তিসৃজনশীল সংগঠন মেঘলার অর্ধ-যুগপূর্তি উপলক্ষে ১৬ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।মেঘলার সভাপতি মাহমদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী চৌধুরী ও ড. মোহাম্মদ সানাউল্লাহ।প্রধান অতিথি বলেন, সৃজনশীল সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনানির্ভর সমাজ গঠনে মেঘলা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আলোকিত সমাজ গঠনে সৃজনশীলতার বিকল্প নেই। বিজ্ঞপ্তি। অবসরের সাংস্কৃতিক অনুষ্ঠান আজঅবসর সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বিকেল পাঁচটায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ‘বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’-এর পক্ষ থেকে চট্টগ্রাম সফরে আসা শিল্পী-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদলের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।লুব-রেফ লিমিটেডের বিপণন সভাযন্ত্রে ব্যবহারযোগ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ১৬তম বিপণন সভা সম্প্রতি সাগরিকায় কোম্পানির মূল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ। সভায় কোম্পানির উৎপাদিত বিএনও ব্র্যান্ডের লুব্রিকেন্ট (যন্ত্রপাতিতে ব্যবহূত তেল) বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এ ছাড়া ২০১১ সালে পণ্যের লক্ষ্যমাত্রা অর্জন করায় কোম্পানির বিপণন কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। সভায় বক্তব্য দেন পরিচালক (বিপণন) সালাউদ্দিন ইউসুফ, পরিচালক (অর্থ) জামাল উদ্দিন, ব্যবস্থাপক খন্দকার জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।আজকের প্রজন্মের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন ‘আজকের প্রজন্ম’ দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে নাজিরহাট আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহমেদ। সঞ্চালক ছিলেন দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি মীর মাহফুজ আনাম। সভায় বক্তব্য দেন সরওয়ার আলমগীর, মুহাম্মদ ইউছুফ, এনামুল হক প্রমুখ। দিনব্যাপী রক্তদান কর্মসূচিতে ৫৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।উত্তর কাট্টলী বিদ্যালয়ে দন্ত চিকিৎসা শিবিরডেন্টাল অ্যান্ড ওরাল হাইজিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর কাট্টলী বিদ্যালয় প্রাঙ্গণে বিনা মূল্যে দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাবের জেলা গভর্নর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. তৈয়ব সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল হক চৌধুরী, হাসিনা খান, জাহাঙ্গীর আলম, গোলাম মহিউদ্দিন, প্রমুখ। বিজ্ঞপ্তি।মক্কা মেরিন শিপ বিল্ডার্সের কার্যালয় উদ্বোধনপটিয়ার শিকলবাহার কোলাগাঁওয়ের জাহাজ রিপেয়ারিং ও নির্মাণকারী প্রতিষ্ঠান মক্কা মেরিন শিপ বিল্ডার্সের কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠান ১২ মার্চ সম্পন্ন হয়। অফিস উদ্বোধন করেন বায়তুশ শরফের পীর মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাণিজ্য অধিদপ্তরের চট্টগ্রামে মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন এম হাবিবুর রহমান, প্রধান আলোচক ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাখাওয়াৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, কসকো শিপিং লাইনসের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিরাজউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম বন্দর লাইটারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান। বিজ্ঞপ্তি।সংস্কৃতি অনুশীলনকেন্দ্র কস্তুরীর বিভিন্ন বিভাগে ভর্তি চলছেসংস্কৃতি অনুশীলনকেন্দ্র কস্তুরীর বিভিন্ন বিভাগে ভর্তি চলছে। সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা বিষয়ে প্রশিক্ষণ দেবেন বরেণ্য শিল্পীরা।ভর্তির জন্য আবেদনের শেষ সময় ৩০ মার্চ। নন্দন—লুসাই ভবন, চেরাগি পাহাড় অথবা প্রাচীন—কেবি প্লাজা চকবাজার থেকে ফরম সংগ্রহ করা যাবে। বিস্তারিত ফোনে (০১৮১৮০৮০৯১২) জানা যাবে।চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানচট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১১ এবং মহান বিজয় দিবস ২০১১ উপলক্ষে রচনা ও পাঠ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান ১৮ মার্চ সম্পন্ন হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নাসির উদ্দীন, সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল আলিম, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. হাসানুল হক, সিনিয়র সহকারী কমিশনার সনজিদা শরমিন, সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, প্রকাশক জামাল উদ্দিন, শিক্ষিকা বেগম শাহানারা খানম, মো. হারুনুর রশিদ প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন হিমেল সরকার, আরিফ শাহরিয়ার। বক্তারা বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার যৌক্তিকতা তুলে ধরে তাঁর আদর্শকে সমুন্নত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। —আলোকিত প্রতিবেদক