এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসের আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগ করে নিলেন বন্ধুরাএবারের স্বাধীনতা দিবস অন্যরকমভাবে কাটালেন খুলশী বন্ধুসভার সদস্যরা। শিক্ষা ও সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে এই বিশেষ দিনটি উদ্যাপন করলেন তাঁরা। গত ২৬ মার্চ পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে জাদুঘর প্রাঙ্গণে এ উপলক্ষে বনভোজনের আয়োজন করা হয়। এ আয়োজনে সহযোগিতা করে বর্ণের হাতেখড়ি বিদ্যালয়। খোলামেলা পরিবেশে খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। আড্ডায়, গানে কেটে যায় দিনটা।ভোরে পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় খুলশী সভার স্বাধীনতা দিবসের কর্মসূচি। এরপর রেলওয়ে জাদুঘর প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।দুপুরের খাবারের পর স্বাধীনতা দিবস নিয়ে হয় মুক্ত আলোচনা। বক্তব্য দেন অ্যাডভোকেট মাজেদা জামাল, খুলশী বন্ধুসভার আহ্বায়ক মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, বর্ণের হাতেখড়ি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক হারুনুর রশীদ। —আলোকিত প্রতিবেদকবিটুমিন সরবরাহকারী সমিতি গঠিতবিটুমিন সরবরাহ ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা চট্টগ্রামে বিটুমিন সরবরাহকারী সমিতি গঠন করেছেন। বিটুমিন সরবরাহে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে এই সমিতি গঠন করা হয়েছে বলে সংগঠনের সদস্যরা জানান।সম্প্রতি শেখ মুজিব সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় বিটুমিন ব্যসায়ীরা এই সমিতি গঠনের সিদ্ধান্ত নেন। সভায় সাদেক মিয়াকে আহ্বায়ক ও মুহাম্মদ এনায়েতুর রহমানকে সদস্যসচিব করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।এনায়েত বাজার মহিলা কলেজে স্বাধীনতা দিবস উদ্যাপিতআলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এনায়েত বাজার মহিলা কলেজে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে।অধ্যাপিকা রুহিনা তাসমিন ও প্রিয়াংকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম। আলোচনা অনুষ্ঠানে মাহমুদা খানম শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপাধ্যক্ষ তাহুরীন সবুর। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষা। বিজ্ঞপ্তি।আইসিএমএবি চট্টগ্রাম ্রাঞ্চ কাউন্সিলের নতুন কর্মকর্তা নির্বাচনদি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সভা ১৬ মার্চ আগ্রাবাদ সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় মো. মোস্তফা কামালকে ২০১২ সালের জন্য আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং মো. মনোয়ারুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এ ছাড়া সভায় মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ নুরুল হুদা ছিদ্দিকীকে যথাক্রমে ভাইস চেয়ারম্যান ও ট্রেজারার নির্বাচিত করা হয়। নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। মো. আনোয়ারুল হক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কনট্রোলার অব ফাইন্যান্স হিসেবে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিকুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজে স্নাতক কোর্স চালু নগরের শিক্ষাসংকট নিরসনে আগামী জুলাই মাস থেকে কুলগাঁও সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজে স্নাতক কোর্স চালু করা হবে। গত রোববার সকালে কুলগাঁও সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম এ কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর রেহেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী, করপোরেশনের সচিব মোহাম্মদ শামসুদ্দোহা, করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নুরুল আলম নিজামী। স্বাগত বক্তব্য দেন কুলগাঁও সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক। মেয়র তাঁর বক্তব্যে নগরের বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। তিনি বলেন, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের একটি দীর্ঘদিনের সমস্যা। আসন্ন বর্ষা মৌসুমের আগে নালা-নর্দমার মাটি উত্তোলনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে মহানগরের জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। তিনি নগরবাসীকে খাল, নালা-নর্দমায় কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।সমন্বিতের আয়োজনে ন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানফুলকি পরিচালিত সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম ২৬ মার্চ ন্যাশনাল প্রাইমারি স্কুলে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, নাটক ও আবৃত্তির মাধ্যমে প্রাণবন্ত করে তোলে আয়োজনকে।সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন। তিনি ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনের জন্য সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমকে ধন্যবাদ জানান। এরপর বক্তব্য দেন সমন্বিতের কর্মসূচি সমন্বয়কারী রাশেদ হাসান।এরপর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নাটিকা ও রবীন্দ্রসংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমন্বিতের শিক্ষাকর্মী বিথিকা বসাক। বিজ্ঞপ্তি।কর অঞ্চল চট্টগ্রাম-২ এর উদ্যোগে স্পট অ্যাসেসমেন্ট ও টিআইএন প্রদান অনুষ্ঠানকর অঞ্চল চট্টগ্রাম-২-এর উদ্যোগে সম্প্রতি শুলকবহর ওয়ার্ডের আফমি প্লাজা শপিংমলের মিলনায়তনে স্পট অ্যাসেসমেন্ট ও নতুন টিআইএন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।সহকারী কর কমিশনার সচ্চিদানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে কর অঞ্চল চট্টগ্রাম-২-এর অতিরিক্ত কমিশনার সৈয়দ মো. আবু দাউদ প্রধান অতিথি ছিলেন।কর অঞ্চল চট্টগ্রাম-২ যুগ্ম কমিশনার সফিনা জাহান, আফমি প্লাজা শপিংমল দোকান মালিক সমিতি’র সহসভাপতি আবদুল আলিম বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া উপকর কমিশনার সাইফুল আলম ও মো. জাহেদুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি নতুন করদাতাদের মধ্যে টিআইএন সনদ তুলে দেন।গত কয়েক দিন থেকে সংশ্লিষ্ট কর পরিদর্শকেরা জরিপ চালিয়ে শুলকবহর এলাকার ১১৭ জন নতুন করদাতাকে কর প্রদানের আওতায় নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে বলে কর কর্মকর্তারা জানান। —নিজস্ব প্রতিবেদক