এই নগরে - দূর গ্রামে
সাদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা বিপণনবিষয়ক সেমিনার‘উদ্যোক্তা বিপণন’বিষয়ক এক সেমিনার সাদার্ন ইউনিভার্সিটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এই সেমিনারের প্রধান আলোচক ছিলেন মোবাইল কোম্পানি রবির বিপণন ব্যবস্থাপক সাজিদ ইকবাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক আবদুল মুক্তাদীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা, সাদার্ন ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সমন্বয়ক ফাহিমুল মাওলা।সেমিনারের শুরুতে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাত জাহান বলেন, বিপণনের ওপরই নির্ভর করে ব্যবসায়িক সাফল্য কতটুকু হবে। তাই বিশ্বব্যাপী উদ্যোক্তা বিপণন ধারণাটির ব্যাপকভাবে চর্চা হচ্ছে।পরে বিস্তারিত আলোচনায় সাজিদ ইকবাল সফল বিপণনের কলাকৌশল তুলে ধরেন। তিনি বলেন, একজন সফল উদ্যোক্তা তিনিই হতে পারেন, যিনি বিপণন কৌশলে অধিক পারদর্শী।সেমিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কাজী নাজমুল হুদা।ফরাসি ভাষার নতুন সেশন শুরু হচ্ছেচট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে চাকরিজীবীদের জন্য ফরাসি ভাষার তিন মাসব্যাপী নতুন সেশন ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ৬ এপ্রিল খোলা থাকবে ভর্তির জন্য। বিস্তারিত ফোনে (৬১৫৭৪০ নম্বরে) জানা যাবে।স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানমহান স্বাধীনতা দিবসে নগরের আন্দরকিল্লা ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বরে তিন প্রজন্মের মিলনমেলা বসেছিল। এদিন স্বাধীনতা পদক বিতরণ করা হয়। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন পরিষদের তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে ছিল এই আয়োজন। মহানগর আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন। বক্তব্য দেন কাজী আবু জাফর, প্রফুল্ল রঞ্জন সিংহ, কামালউদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কিরণলাল আচার্য, প্রদ্যোৎ পাল, সুজিত ভট্টাচার্য, আশুতোষ দাশ, আবদুল লতিফ, মাহবুবুর রহমান, লুবনা হারুন প্রমুখ।জয়নুল স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৬ এপ্রিলক্লাসিক্যাল ফটো গ্যালারির আয়োজনে ৬ এপ্রিল সকাল ১০টায় চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ‘নবম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি স্বর্ণপদক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১২’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় নার্সারি থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ফরম পাওয়া যাবে: বাতিঘর-চেরাগী পাহাড় মোড়, কথাকলি-মোমিন রোড, ইভা লাইব্রেরি-ওয়াসা মোড়, সাজোয়া ফটোস্ট্যাট-অলিখাঁ মসজিদ মোড়, চকবাজার, মোহাম্মদ আলী-শিশু একাডেমী। বিজ্ঞপ্তি।