এই নগরে - দূর গ্রামে
আলোসিঁড়ি ক্লাবের স্বাধীনতা দিবস উদ্যাপনকদমতলী আলোসিঁড়ি ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মুহাম্মদ এমরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও ক্রীড়া সংগঠক আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সহিদুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক অজয় ভট্টাচার্য, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক সাইফুল্লাহ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা শওকত আলী, বায়তুল জান্নাত মহল্লা কমিটির চেয়ারম্যান মুনির আহমেদ প্রমুখ।আলী আব্বাস তাঁর বক্তব্যে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ২৫ মার্চ বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও চবি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. আলাউদ্দিন। সহ-উপাচার্য কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল কৃতিত্ব তুলে ধরে বলেন, ‘এ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন।’ এ সুনাম অক্ষুণ্ন রাখতে তিনি শিক্ষার্থীদর লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। চবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যাপক মো. আমীর উদ্দিন ও শিব প্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহযোগী অধ্যাপক উদিতি দাশ। বিজ্ঞপ্তি। আজিম আলী স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানআজিম আলী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এম এ মারুফ। প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক ও স্কুলের প্রতিষ্ঠাতা আজিম আলী। বিশেষ অতিথি মোহাম্মদ আলী, হায়দার আলী, আবদুস সবুর, এম এ সালাম, ফয়েজ আহমদ ও জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মনজুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সাজ্জাদ হোসেন। বক্তব্য দেন মো. নুরনবী, অখিল চন্দ্র পাল, মুহাইমেন, আরিফ হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনাজাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী। প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক জিনস গ্রুপের পরিচালক সৈয়দ মো. তানভীর। বক্তব্য দেন সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলী ও শিক্ষানুরাগী ফারাহ সুলতানা। বক্তব্য দেন প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বোরহান উদ্দীন, আবু বক্কর সিদ্দিক, নিজাম উদ্দিন, রবিউল হোসেন, আবেদীন আল মামুন, মো. সোহেল, সেকান্দর বাদশা, সৌরভ চক্রবর্তী, শাহিনুর আকতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক মৃদুল দাশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘গ্রাম বাংলার উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আমাদের সবাইকে আধুনিক শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সম্প্রযুগের সাধারণ সভাফটিকছড়ির সমমনা প্রগতিশীল যুবগোষ্ঠী—সম্প্রযুগের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা গত ২৬ মার্চ আজাদী বাজারের সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুহাম্মদ মাহামুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সম্প্রযুগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী। বক্তব্য দেন মোহাম্মদ আইয়ুব চৌধুরী, শহিদুল ইসলাম, মেজবাহ উদ্দিন আহমদ, আইউব আলী, মোহাম্মদ আমান উল্লাহ, সৈয়দ নূর, সেলিম উদ্দীন, বেলাল উদ্দীন, ইমরান উদ্দীন, সাহাবুদ্দীন, এস এম শহিদুল আলম, সরোয়ার উদ্দীন, আদেশ বড়ুয়া, চৌধুরী রায়হানুল হক প্রমুখ। সভায় নতুন কার্যকরী পরিষদ গঠনের জন্য মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শহিদুল ইসলাম, মেজবাহ উদ্দিন আহমদ ও আবদুস ছালাম। বিজ্ঞপ্তি।আবদুস ছালাম চৌধুরী স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ পটিয়া উপজেলার আশিয়ায় আবদুস ছালাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ মার্চ আশিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী।প্রধান অতিথি বলেন, ‘সুশিক্ষিত শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। সংকটের মুহূর্তে হাল ধরবে। তাই তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী। উদ্বোধন করেন আনোয়ারা কলেজের প্রাক্তন অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি মো. আইয়ুব আলী, সৈয়দ মনির আহমদ, মো. মুছা সওদাগর ও শরীফ উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন আবদুল জলিল, নুরুল হক, হারুনুর রশীদ, মৌলানা ওমর ফারুক, মৌলানা ইকবাল, সেলিম উদ্দিন, কাজী মৌলানা আলাউদ্দিন, বখতেয়ারুল হক, মহিম উদ্দিন, সেলিম উদ্দিন, জেসমিন আকতার প্রমুখ। জাহাঙ্গীর সাত্তারের শোকসভাসাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তারের শোকসভা গত ২৫ মার্চ সিটি কলেজের উপাধ্যক্ষ আকতার আলম চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মুসলিম চৌধুরী। সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, এস এম ইউসুফ, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, সাধন চক্রবর্তী, বাদল দাশ, ইসমাইল শাহ, মফিজুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী নাজমুল হক, আবদুল মালেক, মোহাম্মদ আলী, ইমরান মিয়া চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, সাইফুল্লাহ আনসারী, কাজী মোয়াজ্জেম হোসেন, বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি। লিটল জুয়েলস স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী সম্পন্নমহান স্বাধীনতা দিবস উপলক্ষে লিটল জুয়েলস স্কুলের উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে প্রথম শ্রেণীর উইসাম আয়মান, দ্বিতীয় হয়েছে দ্বিতীয় শ্রেণীর সানজিদা ইসলাম ও তৃতীয় হয়েছে কেজি ওয়ানের ইন্দ্রাদেব। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে তৃতীয় শ্রেণীর ইসরাক মোস্তাক, দ্বিতীয় হয়েছে চতুর্থ শ্রেণীর ইফফাত জাহান সালেক ও তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর চন্দ্রীমা ধর। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ফারিসা মাহামুদ, দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেণীর প্রান্তিক চক্রবর্তী ও তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণীর ফারহিন হাছিন চৌধুরী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছবি দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে অধ্যক্ষ দিলরুবা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।