এই নগরে - দূর গ্রামে
চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনীর প্রস্তুতি সভাপটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা ১৫ এপ্রিল আন্দরকিল্লার অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২২ এপ্রিলের মধ্যে ম্যাগাজিনের জন্য লেখা জমা ও প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের অনুরোধ করা হয়। উল্লেখ্য, আগামী ৫ মে চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।উত্তর ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অুনষ্ঠানফটিকছড়ি উপজেলার উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. লোকমানুল আলমের সভাপতিত্বে ৩ এপ্রিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশির আহম্মদ সরকার। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক রণজিৎ কুমার ভট্টাচার্য, রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল হাসান চৌধুরী, উত্তর ধর্মপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামরুল আলম, ইউসুফ দুলাল, সম্প্রযুগ পাঠাগারের সভাপতি আবদুস ছালাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।নাট্যকর্মশালার নিবন্ধন২৩ থেকে ২৯ এপ্রিল শিল্পকলা একাডেমীতে অ্যাটেলিয়ার আয়োজন করতে যাচ্ছে তাওয়াক্কুল গ্রুপ-অ্যাটেলিয়ার চতুর্থ নাট্যকর্মশালা। কর্মশালায় থিয়েটার চর্চার তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়, সংলাপ প্রয়োগ, চরিত্রের বিশ্লেষণ ও অভিনয়ের কলাকৌশলসমূহ প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, ২৯ এপ্রিল কর্মশালার প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহণে একটি কর্মশালাভিত্তিক প্রযোজনা পরিবেশন ও সনদপত্র বিতরণের মাধ্যমে সাত দিনব্যাপী এই নাট্যকর্মশালা শেষ হবে। ২৩ এপ্রিল পর্যন্ত সীমিতসংখ্যক আসনে নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৮১৪৪৬৪৬২১, ০১৬৭৩২৫৭৮০৫। বিজ্ঞপ্তি।রাউজান ক্লাবের প্রীতি সম্মিলনীরাউজান ক্লাবের প্রীতি সম্মিলনী ৭ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. কাজী মো. হারুনুর রশীদ, নুর মুহাম্মদ, ডা. এস এম তারেক, ড. মো. আবুল কাশেম, কাজী মো. সফিউল আযম, মো. তৈয়ব চৌধুরী, আবু তাহের চৌধুরী, আবুল হাসান, পৌর মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান, এম. আবদুল্লাহ ও ডা. মো. আবুল কাশেম। বেক্সিমকোর ব্যবস্থাপক মুহাম্মদ মহসীন চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক ও নির্বাহী সদস্য মঈনুদ্দীন কাদের।প্রধান অতিথি বলেন, সমাজের পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে আলোকিত জাতি গঠনের জন্য রাউজান ক্লাবের মতো সব স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে ছিল মেজবান ও র্যাফেল ড্র। বিজ্ঞপ্তি।২৯ এপ্রিল স্মরণে শওকত জাহানের চিত্র প্রদর্শনী১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে শিল্পী শওকত জাহানের ১৯তম একক চিত্র প্রদর্শনী চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান। বিজ্ঞপ্তি।মানবাধিকার কমিশনের মতবিনিময় সভাবাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে ১৮ এপ্রিল বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ভবনসংলগ্ন একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ও জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম। সভা পরিচালনা করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মনসুর আহমেদ। উপস্থিত ছিলেন কমিশনের চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব সৈয়দ সিরাজুল ইসলাম, আহম্মদ নবী চৌধুরী প্রমুখ।সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলায় সংগঠনের কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া সমাজে অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করা হয়। বিজ্ঞপ্তি।ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালকের সঙ্গে নওজোয়ানের মতবিনিময় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার ও গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ানের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। নওজোয়ানের কর্মকর্তারা লামিয়া মোর্শেদের কাছে প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। লামিয়া মোর্শেদ প্রতিবন্ধী রিসোর্স সেন্টার স্থাপনসহ প্রতিবন্ধীদের উন্নয়নে নওজোয়ানের বিভিন্ন কাজের প্রশংসা করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত সামাজিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী ও জাপানি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হোদাকা কুৎসুজি উপস্থিত ছিলেন।