এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনে বিপ্লবী বিনোদ বিহারীকে পরিবেশ ও বনমন্ত্রীর শুভেচ্ছাব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক মাস্টার দ্য সূর্যসেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১০৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ । গত বুধবার সন্ধ্যায় তিনি বিপ্লবীর মোমিন রোডের বিপ্লবী কুটিরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। জন্মদিনে মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিনোদ বিহারী। মন্ত্রী বলেন, ১৯৩০ সালে চট্টগ্রামের যুব বিদ্রোহ ও অস্ত্রাগার লুণ্ঠনসহ ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টার দ্য সূর্যসেনের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বিপ্লবী বিনোদ বিহারী। মূলত তাঁদের এই বিদ্রোহ, আন্দোলন-সংগ্রামই ধাপে ধাপে বাঙালি জাতিকে চূড়ান্ত স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছিল। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রকৌশলী বিজয় কৃষাণ চৌধুরী, রাখাল দাশ গুপ্ত, কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আকতার হোসেন খান, বিপ্লব উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার আহ্বানসাম্প্রদায়িকতা—জঙ্গিবাদ বিরোধী মঞ্চ যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ১১ জানুয়ারি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অধ্যাপক হোসাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট জানে আলম, বালাগাত উল্লাহ, অ্যাডভোকেট আইয়ুব খান, কামরুল হাসান বাদল, আশীষ সেন, রাশেদ হাসান, পাহাড়ী ভট্টাচার্য, আইয়ুব উদ্দিন, আশীস পালিত, মৃনাল ঘোষ, ফসিউল আলম, আবুল কালাম, তৌহিদ টিপু, শিমুল কান্তি বৈষ্ণব প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানোসহ তার শক্তির পরিচয় দিচ্ছে। এই বিচারকে ত্বরান্বিত করার লক্ষে সভায় বক্তারা প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। এই বিচারের দাবিতে দেশব্যাপী গণজাগরণের অংশ হিসেবে চট্টগ্রামে আগামী ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশ সফল করার লক্ষে ১৭ জানুয়ারি আরও একটি প্রস্তুতি সভা চেরাগী পাহাড়স্থ খেলাঘর মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিদক্ষিণ কাট্টলী ছাত্রলীগের সভাছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের এক সভা ছাত্রনেতা এম এ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শেখ আবদুল হান্নান, জাহেদ হোসেন, মো. আশফাক আলম, শহীদুল হাসান চৌধুরী ও জালাল উদ্দিন।বক্তব্য দেন এমদাদুল ইসলাম, নিজাম উদ্দিন, মামুনুর রহমান, ইসমাইল হোসেন, নাজমুল হাকিম, মাসুম খান, রাশেদ পারভেজ, মিজানুর রহমান, নান্টু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।মিরসরাইয়ের মলিয়াইশে তিন শিক্ষককে সংবর্ধনা মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চবিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন দুর্বারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। সংবর্ধিত শিক্ষকেরা হলেন, সিরাজ-উদ-দৌলা, আবুল বশর এবং ইকরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন সাইফুল ইসলাম, প্রফুল্ল কুমার নাথ, সামশুদ্দীন মাস্টার, পরিমল ভৌমিক, নুরুল ইসলাম, সৈয়দ আহমদ, তোফাজ্জল হোসেন, দুর্বার এর সাধারণ সম্পাদক আশীষ দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দুর্বারের সভাপতি হাসান মোহাম্মদ সাইফুদ্দীন। আলোচনা শেষে সংবর্ধিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।