এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কলোনি বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসববাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবের আয়োজন করছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। উৎসবের প্রস্তুতি উপলক্ষে ২১ এপ্রিল পরিষদের সদস্যদের সঙ্গে প্রধান শিক্ষিকা শিরীন খানমের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিষদের পক্ষে সভাপতি মো. খোরশেদ আলম, সহসভাপতি তাহের উজ্জামান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক হায়দার, স্কুল পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি গোফরান উদ্দিন ও সুরঞ্জন বড়ুয়া উপস্থিত ছিলেন। এতে ৫০ বছর পূর্তি উৎসব সফল করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭৩০ ৬৭৮৬৭৮ ও ০১৭৪৭ ৮৮৮৫৫৫) জানা যাবে। বিজ্ঞপ্তিসামিনা ও দেবাশীষের দ্বৈত সংগীতানুষ্ঠান ২৯ এপ্রিলচট্টগ্রামের দুই শিল্পী সামিনা কবির ও দেবাশীষ ধরের দ্বৈত সংগীতের আসর অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল রবিবার সন্ধ্যা সাতটায়। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘বহে সমান্তরাল’ শিরোনামে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার। বিজ্ঞপ্তি।আশিয়া উচ্চবিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে সভা পটিয়া উপজেলার আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সভা ২৪ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল কালাম। সভায় পুনর্মিলনী উদ্যাপন পরিষদ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন (নিবন্ধন) ও অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তব্য দেন মুহাম্মদ আয়ুব আলী চৌধুরী, মনির আহমদ সেলিম, নাসিমুজ্জামান, মো. সাদ্দাম হোসেন চৌধুরী, মো. মনিরুল মোরশেদ, মো. ওমর ফারুক, মো. রিদুওয়ান চৌধুরী প্রমুখ। এদিকে পুনর্মিলনী উদ্যাপন পরিষদের পরবর্তী সভা ২৮ এপ্রিল সন্ধ্যা সাতটায় চেরাগী পাহাড়ের লুসাই ভবনের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।চার রোভার স্কাউটের শত মাইল ভ্রমণচট্টগ্রাম সরকারি সিটি কলেজ রোভার গ্রুপের চারজন রোভার স্কাউট চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শত মাইল পথ ভ্রমণ করেছেন। ২২ এপ্রিল এই পদযাত্রা শুরু হয়ে শেষ হয় আজ ২৬ এপ্রিল।এই দলে ছিলেন এস এম আকবর হোসেন, মোহাম্মদ আলাউদ্দীন আকাশ, মোহাম্মদ ফারুক, মুহাম্মদ আরিফুল ইসলাম। রোভার কর্মসূচির সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট রোভার স্কাউট পদক অর্জনের চার তরুণ এই ভিন্ন ধারার পদযাত্রায় অংশ নেন। যাত্রাপথে রোভার দল ডুলাহাজরা সাফারি পার্ক, মেধা কচ্ছপিয়া অভয়ারণ্য, রামু রাবার বাগান, সমুদ্রসৈকত পরিদর্শন করেন। এ ছাড়া বাংলা ভাষার বিকৃতি বন্ধ, তথ্যপ্রযুক্তির গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝে প্রচারও চালান। বিজ্ঞপ্তি। হরতালবিরোধী নাগরিক মঞ্চ গঠনের উদ্যোগসংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ ঘটনায় সরকার উদ্বিগ্ন, সমব্যথী কিন্তু বিএনপি এ ঘটনাকে অন্যদিকে ধাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশব্যাপী ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে। ‘অযৌক্তিক হরতালবিরোধী নাগরিক মঞ্চ’ গঠনের লক্ষ্যে ২৪ এপ্রিল মঙ্গলবার বিকেল পাঁচটায় সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’-এর পাঁচলাইশস্থ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা অতিরিক্ত সরকারি কৌশলী আবদুর রশিদ, প্রফেসর সিরাজুল করিম, পেশাজীবী নেতা খালেদ মাহমুদ, শিরিন আকতার প্রমুখ।যুবনেতা মো. মনজুর হোসাইনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেত্রী দীপিকা বড়ুয়া, হাসিনা মমতাজ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা দিনা, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী মারিয়া শারমিন মুন্নী, সাবেক ছাত্রনেতা শিবলী নোমান চৌধুরী, জাহেদুল ইসলাম, এম এন আবছার জনি, উন্নয়নকর্মী পারভীন মাহবুব, সংস্কৃতিকর্মী এস এম আরিফুল ইসলাম, ওমর ফারুক রাসেল প্রমুখ।মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বানহাটহাজারীর নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম তৌহিদুল আলমের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও পুনির্মিলনী পরিষদের আহ্বায়ক মো. শফিউল আলম, প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মান্নান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমীন চৌধুরী, অধ্যাপক মো. নুরুল হুদা, শাহেদ আলী চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।প্রধান অতিথি এম এ সালাম বলেন, ‘সুশিক্ষিত মেধাবী জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন। তিনি ছাত্র সমাজকে বিদেশি অপসংস্কৃতি বাদ দিয়ে ঐতিহ্যবাহী দেশীয় সংস্কৃতির শিকড় সন্ধানের আহ্বান জানান। সভা শেষে তিনি ১৯৭২-২০১০ সাল পর্যন্ত নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সংবর্ধিতদের উত্তরীয় পরিয়ে দেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ, দেবাশীষ, মুক্তা ও মৌসুমী। বিজ্ঞপ্তি।‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই করেছেন মীর রমজান আলী’বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী লায়ন মীর রমজান আলী অসাম্প্রদায়িক ও শোষণহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমৃত্যু লড়ে গেছেন। মুক্তিযুদ্ধের আদর্শ তিনি বুকে লালন করেছেন আজীবন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।২১ এপ্রিল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে, মীর রমজান আলী স্মরণে নাগরিক স্মরণসভায় বক্তারা এ অভিমত দেন। কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। মুখ্য আলোচক ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। স্মৃতিচারণা করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাংসদ আশরাফুন নেছা মোশারফ, সাংসদ হাসিনা মান্নান, সাবেক রোটারি গভর্নর এম আমিনুজ্জামান ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, লায়ন গভর্নর রফিক আহমদ, রাশেদ মনোয়ার, তাপস হোড়, অ্যাডভোকেট মুজিবুল হক, ওয়ার্ড কাউন্সিলর রেহানা আকতার, মশিউর রহমান, হাবিবুর রহমান, মীর নাজমুল আহসান, মীর লায়েক আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অমল মিত্র। সভার আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের পরিবারের পক্ষ থেকে মীর রমজান আলীর নামে একটি স্মৃতি ট্রাস্ট গঠনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।জীবন বাঁচাতে নাটকঅনুশীলন সাংস্কৃতিক সংসদের সহসম্পাদক শিপলু মহাজনের (৩০) দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। শিপলুর চিকিৎসার জন্য বিপুল অর্থ প্রয়োজন। তাঁর চিকিৎসার খরচ তুলতে নাটক প্রদর্শনীর আয়োজন করেছে সমীকরণ থিয়েটার। ফোরএইচ গ্রুপ ও স্কাইটেক বিল্ডার্সের সহযোগিতায় সমীকরণ প্রযোজিত সম্পর্কের আবর্তে নাটকের মঞ্চায়ন হবে ২৭ এপ্রিল সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমী মঞ্চে। নাটকটির নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য। সংস্কৃতিমনা নাগরিক ও নাট্যপ্রেমীদের টিকিট কেটে নাটকটি দেখে শিপলু মহাজনের পাশে দাঁড়াতে অনুরোধ জানানো হয়েছে সমীকরণের পক্ষ থেকে। বিজ্ঞপ্তি।