এই নগরে - দূর গ্রামে
এইচসিএস লিমিটেডের প্রীতি সম্মিলনসমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, বর্তমান সরকার সরকারি ও বেসরকারি খাতের শিল্প স্থাপনকে উৎসাহী করার লক্ষ্যে শিল্পনীতি ২০১০ প্রণয়ন করেছে। শুধু তা-ই নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিতরণ করা ঋণের বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনঃঅর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তহবিল, আইডিএ তহবিল ও এডিবি তহবিল পরিচালনা করছে। প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে এইচসিএস (হাতিয়া কুরিয়ার সার্ভিস) প্রাইভেট লিমিটেডের প্রথম প্রীতি সম্মিলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।২৭ এপ্রিল ‘আমরা করবো জয়’ মিলনায়তনে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল আবছার, পরিচালক (প্রশাসন) শওকত বাঙালি, পরিচালক (অর্থ) মো. জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। সনদ বিতরণ অনুষ্ঠানের পূর্বে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন মো. জাহিদুল ইসলাম চৌধুরী। ফুলকির আয়োজন উচ্চারণ, বাচন ও আবৃত্তি কর্মশালাফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার নয় থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য আয়োজন করছে শুদ্ধ উচ্চারণ, বাচন ও আবৃত্তি কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী শিশুদের নাম, বিদ্যালয়ের নাম ও টেলিফোন নম্বর সাদা কাগজে লিখে ৩ মে সকাল নয়টা থেকে বেলা দুইটার মধ্যে ফুলকি কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কর্মশালা ৪, ১১, ১৮ মে সকাল সাড়ে ১০টা থেকে ১২ টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি। লাম্বুরহাট গাউসিয়া কমিটির সুন্নি সম্মেলনগাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজানের লাম্বুরহাট শাখার উদ্যোগে তাজেদারে মদিনা সুন্নি সম্মেলন ২৫ এপ্রিল লাম্বুরহাট মিলাদ মাঠে মুফতি ইদ্রিস রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আনজুমানে নূরীয়া রেজভিয়ার চেয়ারম্যান আবুল কাশেম নূরী । বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাসাহেব উদ্দিন, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়ার মুহাদ্দিস জসিম উদ্দিন আল-আজহারী, উত্তর জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কর, মাওলানা সেকান্দর হোসাইন, প্রবাসী সাংবাদিক সমিতির সহ-সভাপতি নাছিম উদ্দিন ও চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের সহ-সভাপতি মো. সাজ্জাদ। বক্তব্য দেন মাওলানা আবুল কাশেম, ইউসুফ বদরী, আবদুল হালিম, আবদুস সুবহান, জাগের হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি উৎসবের প্রস্তুতি সভাচট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি উৎসব-২০১২ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত মঙ্গলবার নগরের মোমিন রোডের একুশে পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রয়াত কিংবদন্তী শিল্পীদের স্মরণসভা ও জীবিত শিল্পীদের সম্মাননা প্রদান ও দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে শিল্পীদের জীবনী ও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির আদ্যপান্ত নিয়ে প্রকাশনারও সিদ্ধান্ত গৃহীত হয়।সাংবাদিক কামাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাঈনুদ্দীন দুলাল, ম. শামসুল ইসলাম, রশীদ মামুন, হামিদ উল্লাহ, নাসির উদ্দিন হায়দার, আলমগীর সবুজ, আরিচ আহমেদ শাহ, সবুর শুভ, আজাদ তালুকদার, সুরেশ কুমার দাশ, রেজা মুজাম্মেল প্রমুখ। বিজ্ঞপ্তি।আন্তজেলা ভলিবলে সেরা খেলোয়াড় তৃষ্ণা চাকমানিজস্ব প্রতিবেদকপেপসি আন্তজেলা ভলিবল প্রতিযোগিতায় মহিলা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রাম জেলা দলের তৃষ্ণা চাকমা। ১৭ এপ্রিল ঢাকা ভলিবল স্টেডিয়ামে শেষ হয় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা। এতে মহিলা বিভাগে ১৪টি জেলা দল অংশ নেয়। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে চট্টগ্রাম জেলা দল চতুর্থ স্থান অর্জন করে। অপরদিকে, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। মহিলা বিভাগে চট্টগ্রামের প্রতিপক্ষ ছিল রাজবাড়ি জেলা মহিলা দল ও পুরুষ বিভাগে খুলনা জেলা দল।উল্লেখ্য, আগামী ৪ মে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় ভলিবল প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ উভয় বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে চট্টগ্রাম জেলা দল।