এই নগরে - দূর গ্রামে
চুয়েটে নদীভাঙনরোধ-বিষয়ক সেমিনার অনুষ্ঠিতচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের উদ্যোগে নদীভাঙনরোধ-বিষয়ক এক সেমিনার বিভাগের সম্মেলন কক্ষে গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়।বিভাগের প্রধান মো. হযরত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নেদারল্যান্ডসের ডেল্টারেস সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা প্রকৌশলী মারটেন ভ্যান-ডার-ওয়াল। এতে তিনি নদীভাঙন রোধবিষয়ক নানা দিক তুলে ধরেন। সেমিনারে পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।এ সময় পুরকৌশল বিভাগের শিক্ষক আয়শা আক্তার, রিয়াজ আকতার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। —চুয়েট প্রতিনিধিসম্প্রযুগের সভা অনুষ্ঠিতসাংস্কৃতিক সংগঠন ফটিকছড়ি সম্প্রযুগের নতুন কার্যকরী পরিষদ গঠনকল্পে আহ্বায়ক কমিটির এক সভা ৪ মে শুক্রবার সকাল ১১টায় আবদুস সালামের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক আইউব চৌধুরী, এম তৌহিদুল আলম, শহিদুল ইসলাম, মেজবাহ উদ্দীন আহমেদ, এস এম শহিদুল আলম, এম বশির উদ্দিন, এম আইয়ুব আলী, ইমরান উদ্দিন, ডা. দিদারুল আলম, শাহাবুদ্দিন প্রমুখ। সভায় নতুন কার্যকরী কমিটি গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তিযুব সেনানী সংঘের বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পমে দিবস উপলক্ষে রাউজান উপজেলার সমাজকল্যাণমূলক সংগঠন পূর্ব কচুখাইন যুব সেনানী সংঘের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। চিকিৎসা ক্যাম্পে মা ও শিশুরোগ, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম ও যৌনরোগ এবং দন্তরোগের চিকিৎসা করা হবে। আজ মঙ্গলবার সকাল ৯টায় মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসায় এই ক্যাম্প শুরু হবে। বিজ্ঞপ্তি।শিশু-কিশোর মেলার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সম্মিলনচট্টগ্রাম নগরের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে থিয়েটার ইনস্টিটিউটে। শিশু-কিশোর মেলা আয়োজিত এই সম্মিলনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সম্পাদক সত্যজিত বিশ্বাস, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়ক আল কাদেরি।বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। শিশু অধিকার রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি।বিএসআরএম-ডেইলি স্টার-দৃষ্টি আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা শুরু আজদৃষ্টির আয়োজনে দ্য ডেইলি স্টার ও বিএসআরএমের সহযোগিতায় ‘বিএসআরএম-ডেইলি স্টার-দৃষ্টি জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হচ্ছে আজ। নগরের ফুলকি বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি বিদ্যালয় এবং চট্টগ্রাম ও ঢাকার ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। ১২ মে বিকেল পাঁচটায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী। ২৯ এপ্রিল পরিষদের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি সম্মেলনের মাধ্যমে পেশাজীবী সমন্বয় পরিষদের প্রথম যুগ্ম সম্পাদক হন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নেরও সাধারণ সম্পাদক। পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসিইসি) সদস্য নিযুক্ত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন।পরিষদের সভাপতি অধ্যাপক এ কি ইউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল ওহাব চৌধুরী, আবুল হাশেম, রাশেদ হাসান, মোহাম্মদ জাহাঙ্গীর, অশোক দাশ, শেখ শহীদুল আনোয়ার, দেওয়ান মাকসুদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।ত্রিস্বরের কর্মশালা ১১ মেশুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, মাইক্রোফোনের ব্যবহার ও উপস্থাপনা বিষয়ের ওপর দুই দিনের কর্মশালার আয়োজন করেছে ত্রিস্বর আবৃত্তি সংঘ। ১১ মে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে এই কর্মশালা শুরু হবে। বিস্তারিত ফোনে ( ০১৬৭ ০৫১৯০৩১, ০১৭১১ ০৮০৫৩৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা ১ মে নগরের একটি হোটেলের মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ২০১২-১৪ অর্থ বছরের জন্য মো. জসীম উদ্দীনকে সভাপতি, মো. নুরুল হুদা, মো. নজরুল ইসলাম, মো. ফোরকান ও মো. শহীদুল্লাহ খানকে সহসভাপতি এবং মো. আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হায়দার, অর্থসম্পাদক মো. তসলিম নেওয়াজ, সহ-অর্থসম্পাদক মো. মোতাহের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. সাফাউল হক, প্রচার সম্পাদক ঝন্টু দাশ, সহ-প্রচার সম্পাদক মো. সরওয়ার আলম, দপ্তর সম্পাদক মো. আরিফ, মো. সাইফুল্লা, প্রকাশনা সম্পাদক সুবীর পালিত, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রূপন ভট্টাচার্য। সদস্য মো. রফিক উল্লাহ চৌধুরী, মো. কামাল উদ্দিন, মো. আখতার কামাল, মো. ইসলাম মিয়া ও মো. মনজুর মোরশেদ। বিজ্ঞপ্তিকর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানবাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান গত ২৭ এপ্রিল নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি দেবেশ পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক পারভীন মেহ্তাব, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান মো. ওয়ারেছ আলী ও মহাসচিব মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ। প্রধান অতিথি বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে থাকে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মচারীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মো. ওয়ারেছ আলী। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব আসাদুজ্জামান খান। বক্তব্য দেন শামীম হাওলাদার, কাজী কামাল, আইয়ুব আলী খান পাঠান, শামীম খান, গোলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠান দুটি সঞ্চালন করেন সুব্রত চন্দ্র বিশ্বাস ও মো. শফিউর আজিম। বিজ্ঞপ্তি