এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীর সাত্তারের নাগরিক শোকসভাতরুণ প্রজন্মকে জাহাঙ্গীর সাত্তারের আদর্শ, সাহস ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। ৬ মে বিকেল চারটায় প্রয়াত আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর সাত্তারের নাগরিক শোকসভায় এ কথা বলেন মহনগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী।সিপিবির নেতা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা এম এ সালাম, আমিনুল ইসলাম, মোজাম্মেল বাবু, জাহাঙ্গীর সাত্তারের স্ত্রী খুজিসতা নূর নাহরিন প্রমুখ।সভায় বক্তারা বলেন, জাহাঙ্গীর সাত্তার ছিলেন নব্বইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার। কোনো পদ-পদবির জন্য তিনি রাজনীতি করতেন না। তিনি ছিলেন প্রকৃত গণমানুষের নেতা।শোকসভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা হারুন-অর রশিদ এবং শোকসংগীত পরিবেশন করেন আইরিন শাহ। বিজ্ঞপ্তি।ঢেমশা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং শহীদ অধ্যাপক দীলিপ চৌধুরী, যতীন্দ্র মোহন চৌধুরী ও মাধুরী প্রভা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ৬ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহমদ কবির, সৈয়দ মাহফুজ-উন নবী, বিশ্বনাথ পালিত ও ইন্দ্রভূষণ বড়ুয়া।চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, ‘প্রতিযোগিতার এই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষার বিকল্প নেই। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত বিকাশ ধরের সঞ্চালনায় বক্তব্য দেন ফরিদুল আলম, নুরুল আমিন, নাজিমুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মোহাম্মদ মুছা বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিতমোহাম্মদ মুছা বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩১ মার্চ ঢাকা কর আইনজীবী সমিতি মিলনায়তনে ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম একাডেমির বৈশাখী আয়োজনছড়া-কবিতা-গান আর কথামালায় আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো বৈশাখী আয়োজন। চট্টগ্রাম একাডেমির উদ্যোগে ৫ মে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক অধ্যাপক রীতা দত্ত। উদ্যাপন পরিষদের আহ্বায়ক রোকেয়া হকের সঞ্চালনায় কথামালায় অংশ নেন অধ্যক্ষ আনোয়ারা আলম, রাশেদ রউফ, নেছার আহমদ, হাসিনা মোতালেব, অজিত কুমার আইচ, সাবিহা মুসা, ফাদার যোসেফ জীবন গমেজ, আরিফ রায়হান, শেখ মইনুল হক চৌধুরী, মো. কামাল উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, জীবনে যেমন বাগান আছে তেমনি আছে শ্মশান। সত্য পথে চলার মধ্য দিয়ে সেই জীবনকে সার্থক ও আনন্দময় করতে হয়। ছড়া-কবিতা পাঠে অংশ নেন উৎপল কান্তি বড়ুয়া, বিশ্বজিৎ সেন, আমান উদ্দীন আব্দুলাহ, অমিত বড়ুয়া, আবুল কালাম, অনিন্দ্য বড়ুয়া, নজরুল জাহান প্রমুখ। প্রজন্ম মিরসরাইয়ের মতবিনিময় সভাপ্রজন্ম মিরসরাইয়ের মতবিনিময় সভা ৪ মে নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহাদাত হোসেন, জাগির হোসেন, নুরুচ্ছালাম ও আব্দুর রহমান। বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইউনুচ নূরী, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, আবদুর রহিম, নুরুচ্ছালাম ফোরকান, আবদুল আউয়াল, ফয়সাল ইসলাম, কামরুল হাসান, সরোয়ার নিজামী, মাইনুল ইসলাম, আলিউল কবির, মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন। সভায় সংগঠনের ৩১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিরাম ঠাকুরের আশ্রম সমন্বয় পরিষদের সম্মেলন‘আত্মদ্বীপ জ্বালিয়ে শোষণহীন অসাম্প্রদায়িক চেতনার শান্তিময় বিশ্বের স্বপ্ন দেখেছিলেন রামচন্দ্র দেব। তিনি সারা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর জীবনাদর্শের আলোকে সমাজ থেকে কুসংস্কার ও বর্ণবৈষম্য দূর করে একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে যেতে হবে।’ ৪ মে নগরের জে এম সেন হল প্রাঙ্গণে রাম ঠাকুরের আশ্রম সমন্বয় পরিষদের প্রথম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সকালে সম্মেলন উদ্বোধন করেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ অশোক কুমার চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন কান্তি দাশ। বক্তব্য দেন সমন্বয় পরিষদের সদস্য সচিব প্রকৌশলী চন্দন দাশ। আহ্বায়ক প্রকৌশলী নীপেশ রঞ্জন হোড় ও অধ্যাপক অসীম কুমার শীলের সঞ্চালনে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবীন্দ্রনাথ শীল। প্রধান বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক পুলিন রঞ্জন দাস। বক্তব্য দেন এন এইচ এম আবু বকর, সুধাংশু বিমল দাশ, কালিপদ সেন, মিলন কান্তি দাশ, বি কে দুলালী প্রমুখ। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল নামকীর্তন, সাংগঠনিক অধিবেশন ও গীতি-আলেখ্য। সাংগঠনিক অধিবেশনে নীপেশ রঞ্জন হোড়কে সভাপতি ও চন্দন দাশকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের সমন্বয় পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনজাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ মে বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা তপন চক্রবর্তী। সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা খোকন চৌধুরী, মইনুদ্দিন খান, আবদুল করিম আফছার উদ্দীন প্রমুখ। সমাবেশে বক্তারা গুম, খুনসহ দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি। সংস্কৃতি বিকাশে যুবকদের এগিয়ে আসতে হবে: বিনোদ বিহারীআগ্রাবাদ মুহুরীপাড়ার ডলফিন ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। সভায় তিনি বলেন, ‘সংস্কৃতি বিকাশে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’ সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন, উদিতি দাশ, রাজীব চৌধুরী, মো. আবু নাসের, আবুল কালাম প্রমুখ।এর আগে সকালে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।