এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজাফ্ফরাবাদ হত্যাকাণ্ডে জড়িত খুনি ও লুটেরাদের বিচার না হওয়ায় ক্ষোভ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও স্মরণসভার মধ্য দিয়ে ৩ মে পটিয়ার মুজাফ্ফরাবাদ গণহত্যা দিবস পালিত হয়েছে। স্মরণসভায় স্মৃতিচারণা করে বক্তারা বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরেরা মুজাফ্ফরাবাদে যে গণহত্যা ও লুটপাট চালিয়েছে, তার ক্ষত মন থেকে কখনো মুছবে না। খুনি ও লুটেরাদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।৪ মে অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্তের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক তাপসী ঘোষ রায়, আওয়ামী লীগের নেতা এম এ জাফর, শামসুদ্দিন আহমদ, আ ক ম শামসুজ্জামান, যুবলীগের নেতা আ ম ম টিপু সুলতান, খরনা ইউনিয়নের চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী ও শোভনদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান এহসানুল হক।এর আগে ৩ মে অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্তের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর, মফজল আহমদ চৌধুরী, বিধান রায় চৌধুরী ও সঞ্জয় চৌধুরী। বক্তব্য দেন স্থানীয় সামাজিক সংগঠন সমন্বয়ের সভাপতি প্রদীপ কর, সাধারণ সম্পাদক বিপ্লব সেন, অপু ঘোষ, কাজল কর, শান্তনু রায় চৌধুরী, নিতাই ঘোষ, সন্তোষ চৌধুরী প্রমুখ। ওই দিন সকালে পটিয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সমন্বয়, খরনা ইউনিয়ন পরিষদ, শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, মুজাফ্ফরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়, সমাজকল্যাণ সংঘ, তরুণ সংঘ, পটিয়া গৌরব সংসদ ও বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পটিয়া প্রতিনিধিচমেক বৌদ্ধ ছাত্র সংসদের শোভাযাত্রাবুদ্ধপূর্ণিমা উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের বৌদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিন ৭ মে শান্তি শোভাযাত্রা বের করা হয়। এরপর হাসপাতালের দ্বিতীয় তলায় সেমিনার হলে বুদ্ধের জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নোবেল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. দেবপ্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আমিন উদ্দিন এ খান ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফসিউর রহমান। বিজ্ঞপ্তি।