এই নগরে - দূর গ্রামে
ঐকতান সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিতঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠার ২৮ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার ফতেয়াবাদ পল্লি সংগঠন সমিতি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসব ও রবীন্দ্রজয়ন্তী উদ্যাপিত হয়। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। ঐকতানের কেন্দ্রীয় সভাপতি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বরেণ্য চিত্রাভিনেত্রী সারাহ্ বেগম কবরী। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ভাস্কর অলক রায়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, অধ্যাপিকা রাশেদা খানম, ঐকতানের সহসভাপতি দেবাশীষ পাল, সাধারণ সম্পাদক বিপ্লব পাল, উপদেষ্টা আশীষ ঘোষ প্রমুখ। আলোচনা শেষে কুষ্টিয়ার বাউলশিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শিমুল শীল, একক আবৃত্তি করেন অধ্যাপিকা কলি দাশ ও ঐকতানের পক্ষে অনন্যা, অন্তরা, লিটনসহ প্রায় ৫০ জন শিল্পী গান, নাচ ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। বিজ্ঞপ্তি চান্দগাঁও-কালুরঘাট জুয়েলার্স সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠান চান্দগাঁও-কালুরঘাট জুয়েলার্স সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠান ৮ মে নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিন্টু কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম ও ডা. অমর বরণ দেওয়ানজী। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী, সাবেক সভাপতি নন্দন ধর, রতন ধর, সুভাষ ধর, রূপন ধর, তপন ধর, মিন্টু দেবনাথ, সঞ্জয় ধর, সুলভ ধর, সজল ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।চট্টগ্রামে ধর্মসচিবমৌলিক প্রশ্নে সব ধর্মের অবস্থানই অভিন্নমন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সমাজের মৌলিক প্রশ্নের ইস্যুতে প্রতিটি ধর্মের অবস্থানই অভিন্ন। মানুষ মারা গেলে কেউ কবর দেয় আর কেউ সৎকার করে। সব ধর্মের প্রচারকই বলেছেন জ্ঞান অর্জনের কথা। জ্ঞান অর্জনের প্রাথমিক ধাপ হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা। এটা মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা তৃতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক স্বপন কুমার বড়াল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, জিতেন্দ্র প্রসাদ নাথ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে এ শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।ফ্রোবেল প্লে স্কুলের বার্ষিক অনুষ্ঠানফ্রোবেল প্লে স্কুলের বার্ষিক অনুষ্ঠান ১১ মে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। খুদে শিক্ষার্থীদের পদচারণা এবং অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ হাওড়া তেহসিন জোহাইর। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর, উজ্জ্বল ও আলোকিত পথে চলার আহ্বান জানান। এরপর ফ্রোবেল প্লে স্কুলের দুই শিক্ষিকাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরবর্তী সময়ে দলীয় নৃত্য, ভেজিটেবল সং, নাটিকা দ্য জিনজার ব্রেড ম্যান, বাংলা গান ‘বুলবুল পাখি ময়না টিয়ে’, ইউনিভার্স সং এবং ‘উই শ্যাল ওভারকাম’ মঞ্চস্থ হয়। এরপর কেজি টুয়ের সব শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে কেজি টুয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও নাটিকাতে অংশ নেয়। এ ছাড়া বিএসআরএম গ্রুপ পরিচালিত বুরহানী বিএসআরএম ফ্রি স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি দলীয় নৃত্য ও রম্য নাটিকাতে অংশ নেয়। বিজ্ঞপ্তি।মেট্রোপলিটন সংবাদপত্র সমবায় সমিতির সদস্য সমাবেশমেট্রোপলিটন সংবাদপত্র সমবায় সমিতি লিমিটেডের এক সমাবেশ ১০ মে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘সমবায় অসংগঠিত মানুষকে সংগঠিত হওয়ার প্রেরণা সৃষ্টি করে।’ সংগঠনের সভাপতি বাদল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, জাতীয় শ্রমিক লিগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. শফর আলী। বক্তব্য দেন মো. রকিব উল-আমিন, কামাল উদ্দিন চৌধুরী, কবির আহাম্মদ, মো. নূর নবী, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।