এই নগরে - দূর গ্রামে
চট্টগ্রাম ও তিন পার্বত্য এলাকা অমিত সম্ভাবনাময় ফটোব্যাংকক্যামেরা নয়, ভালো মানের ছবির জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা ও মেধার সমন্বয়। আলোকচিত্রের রয়েছে বিশাল জগৎ। আর এ জন্য বর্তমান গ্লোবাল ভিলেজে বাংলাদেশ হলো সম্ভাবনাময় একটি দেশ। এ ক্ষেত্রে চট্টগ্রাম ও তিন পার্বত্য এলাকা অমিত সম্ভাবনাময় ফটোব্যাংক। তাই এখানে প্রতিবছরই বাড়ছে বিদেশি চিত্রগ্রাহকদের ভিড়।ম্যাটাডাটা রাইটিং অ্যান্ড আরকাইভিং অন ইমেজেস এবং হাউ টু ডেভেলপ স্টক ফটোগ্রাফি- বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত শনিবার নগরের সার্সন সড়কে ফটোব্যাংক কর্মশালা শেষ হয়েছে। কর্মশালার সমাপনী দিনে আধুনিক মানসম্মত সমৃদ্ধ ইমেজ স্টক ফটোগ্রাফি গড়ে তোলার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেন ফটোব্যাংক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ফারুকী। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। শুভেচ্ছা বক্তব্য দেন চিত্রসাংবাদিক এমরান হোসাইন। কর্মশালায় ঢাকা-চট্টগ্রামের ৩৪ জন আলোকচিত্রী অংশ নেন। কর্মশালার প্রথম দিনে ডিজিটাল ফটোগ্রাফির মূল বিষয় ম্যাটাডাটা রাইটিং অ্যান্ড আরকাইভিং অন ইমেজেস এর নানা খুঁটিনাটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন ফটোব্যাংকের ডিজিটাল সার্ভিসেস পরিচালক আবদুল্লাহ আল ফারুক।—নিজস্ব প্রতিবেদক আশিয়া উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা পটিয়া উপজেলার আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা ১২ মে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী শফিকুর রহমান। মুহাম্মদ আয়ুব আলী চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মো. ওমর উল ইসলাম, মুহাম্মদ আব্দুল জলিল, মো. বখতেয়ার উদ্দীন চৌধুরী, সৈয়দ মনির আহমদ, নাসিমুজ্জামান বাহাদুর, মুহাম্মদ আবুল কালাম চৌধুরী, মো. শওকত আলী চৌধুরী, মো. ইকবাল, সাদ্দাম হোসেন চৌধুরী, রিদুওয়ান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল মোরশেদ, সাদাফ শরীফ, মো. দেলোয়ার, আবুল কালাম প্রমুখ।সভায় আবুল কালামকে আহ্বায়ক ও প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল জলিলকে সদস্য সচিব করে ৩১ সদস্যের পুনর্মিলনী উদ্যাপন পরিষদ গঠন করা হয়। সভায় আগামী ২৮ সেপ্টেম্বরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নাম নিবন্ধন কার্যক্রম সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া হয়। নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৪ আগস্ট । বিজ্ঞপ্তি।মহানগরী উন্নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিতচট্টগ্রাম মহানগর উন্নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভা ১১ মে শুক্রবার বিকেলে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শাহ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা পরিষদকে আরও শক্তিশালী করে চট্টগ্রামের উন্নয়নকে বেগবান করার আহ্বান জানান। এই লক্ষ্যে সর্বসম্মতিক্রমে পরিষদের প্রধান উপদেষ্টা ছয় সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত হন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। কার্যকরী কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি শাহ নূরুল আলম, সিনিয়র সহসভাপতি এম এ সোবহান, সহসভাপতি সাবেক কমিশনার আবু জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেকুজ্জামান জিন্নাহ, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কাদের খান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।