এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চান্দগাঁও সোসাইটি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট শুরুচান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চান্দগাঁও আবাসিক এলাকা মাঠে ১১ মে থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও সোসাইটি ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলামের পরিচালনায় আরও বক্তব্য দেন যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ক্রীড়া সম্পাদক ফজলে আরাফাত, আহনাফ তাহমিদ, মোহাম্মদ আদনান, আতিকুর রহমান, রাকিবুল হুদা, আবদুল্লাহ আল মামুন, আতিকুল হাকিম, তাওসিফ ইমাম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে রিলেশন ক্লাব ৭ উইকেটে দ্য ওয়ারিয়র্স অব চান্দগাঁওকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিলেশন ক্লাবের সাকিব। বিজ্ঞপ্তি।হকারদের জন্য মহিউদ্দিন চৌধুরীর অনুদানসংবাদপত্র হকার্স লীগকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্স লীগের নাসিরাবাদ কার্যালয়ে সম্প্রতি মে দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই অনুদান দেন তিনি। পাশাপাশি হকারদের জীবনের মানোন্নয়নে কাজ করে যাওয়ারও আশ্বাস দেন। হকার্স লীগের সভাপতি মো. সরোয়ার আলমের সভাপতিত্বে মে দিবস উপলক্ষে হকার ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, হকাররা যাতে সরকারি আবাসিক প্লট পেতে পারেন সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শ্রমিক নেতা রুহুল আমিন, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি মো. ইসহাক প্রমুখ। ফিরিঙ্গিবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের জমিদাতারা সংবর্ধিতফিরিঙ্গিবাজার চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের জমিদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ মে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি এম জহিরুল আলম দোভাষ।সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অঞ্চল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষিকা অঞ্জলি মজুমদার, পরিচালনা পরিষদের সদস্য আবদুল হালিম দোভাষ। জমিদাতাদের পক্ষে বক্তব্য দেন ডা. আবদুর রহিম দোভাষ, শামসুন নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি। পটিয়া সূর্যোদয় ক্রীড়া সংস্থার কমিটি গঠিতপটিয়া সূর্যোদয় ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত হয়েছে। ৭ মে স্থানীয় একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) এই উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমগীর আলম। সভায় সর্বসম্মতিক্রমে আলমগীর আলমকে সভাপতি, সরোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক, মোরশেদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কর আইনজীবী সমিতির অভিষেক সম্পন্ন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি মো. আখতার উদ্দিনের সভাপতিত্বে ১৩ মে রাতে নগরের একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জিকরুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর কমিশনার হাবিবুর রহমান আকন্দ, কর কমিশনার মো. হায়দার খান, কর কমিশনার মো. গোলাম নবী, খুলনা জোনের কর কমিশনার মো. দবির উদ্দিন, কর কমিশনার অপূর্ব কান্তি দাশ, কর কমিশনার মো. সেলিম আফজল, কর কমিশনার নজরুল ইসলাম, এ কে নেছার উদ্দিন ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মনসুর। বিজ্ঞপ্তি।মহানগরী উন্নয়ন পরিষদের সভাচট্টগ্রাম মহানগরী উন্নয়ন পরিষদের সভা ১৫ মে রাজনীতিক শাহ নুরুল আলমের সভাপতিত্বে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কমিশনার আবু জাফর চৌধুরী। বক্তব্য দেন এম এ সোবহান, খালেকুজ্জামান জিন্নাহ, মোহাম্মদ নাজিম উদ্দিন, ছাবের আহমদ, খোরশেদ আলম চৌধুরী, শিহাব উদ্দিন, এ কাদের খান, মঞ্জুর হোসেন, তৈয়বুর রহমান, মোহাম্মদ কায়সার প্রমুখ।