এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভারের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিলিভারের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার রুহুল কুদ্দুস খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মানবসম্পদবিষয়ক পরিচালক (হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর) জেরি জোস। বিশেষ অতিথি ছিলেন সাপ্লাই চেইন ডিরেকটর আমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেরি জোস বলেন, ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ইউনিলিভার পরিবারের বন্ধন আরও দৃঢ় হয়। উৎসবমুখর পরিবেশে সবাই এ আয়োজন উদ্যাপন করে।’ ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনের জন্য ইউনিলিভার স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ধন্যবাদ জানান জেরি জোস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক সেলিম এনায়েত। শুভেচ্ছা বক্তব্য দেন ফ্যাক্টরি হিউম্যান রিসোর্সেস ম্যানেজার কাজী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে ইউনিলিভারের প্রায় চার শ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। প্রতিযোগিতায় ইনডোর বিভাগে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন স্বরূপ চক্রবর্তী ও মৃদুল কুমার দাশ। রানারআপ হয়েছেন মোহাম্মদ আলমগীর। আউটডোর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অমল কুমার। রানারআপ হয়েছেন সুদীপ কুমার দে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেরি জোস। পুরস্কার বিতরণী শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। -নিজস্ব প্রতিবেদকএসটিএইচএমবির মানবসম্পদ উন্নয়ন শীর্ষক সেমিনারস্কুল অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বাংলাদেশের (এসটিএইচএমবি) উদ্যোগে ‘মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার ১৯ মে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে হোটেল ও পর্যটন শিল্পের চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদা অনুযায়ী বিশ্বমানের প্রশিক্ষণ ও অর্থবহ গবেষণার মাধ্যমে দক্ষ কর্মী সৃষ্টি এবং বাংলাদেশকে পর্যটন নগরে পরিণত করাই আমাদের লক্ষ্য। এতে বক্তব্য দেন এসটিএইচএমবির একাডেমিক পরিচালক জেভিয়ার গোমেজ, প্রধান প্রশিক্ষক অ্যালবিন অ্যালেক্সাস রোজারিও, চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওসমান প্রমুখ। বিজ্ঞপ্তি।অধ্যক্ষ জাকারিয়ার মৃত্যুতে মুনিরীয়া যুব তবলিগের শোকবাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও নাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাকারিয়া চৌধুরীর মৃত্যুতে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।