এই নগরে - দূর গ্রামে
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনলিও ক্লাব অব চিটাগাং বন্ধনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্প্রতি ক্লাব সভাপতি সাজ্জাদ আলীর সভাপতিত্বে ও আবু মো. ফয়সাল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আবুল খায়েরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর আসলাম চৌধুরী। অতিথি ছিলেন এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, এস এম শামসুদ্দীন ও সিরাজুল হক আনসারী। উপস্থিত ছিলেন কবির উদ্দিন ভূঁইয়া, এস এম নাছির উদ্দীন, এস জোহা চৌধুরী, এইচ এম কপিল উদ্দীন, নিজাম উদ্দিন, মো. মামুন, ইমতিয়াজ ইসলাম, নেওয়াজ ইকবাল ইউসুফ, ইফতেখার হোসেন খান চৌধুরী, রোকেয়া হক, মো. আহসান, নমিতা ঘোষ, রেজাউল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন আবু মো. ফয়সাল। বিজ্ঞপ্তি।হাজী মুহম্মদ মুহসীন কলেজে বৌদ্ধ ছাত্রসংসদের অনুষ্ঠানসরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে বৌদ্ধ ছাত্রসংসদ কর্তৃক প্রথমবারের মতো বৌদ্ধদের ধর্মীয় উৎসব ‘শুভ বুদ্ধপূর্ণিমা’ গত ২৪ মে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে উদ্যাপিত হয়। সকালে দেব পাহাড় পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় অষ্টবিংশতি বুদ্ধ পূজা ও সীবলী পূজা। বিকেলে মুহসীন কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা শিক্ষক প্রলয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চৌধুরী, অধ্যাপক নারায়ণ বৈদ্য, ডা. প্রভাতচন্দ্র বড়ুয়া, আহসান হোসেন ও ডা. নৃপতি রঞ্জন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক উপানন্দ থের। বক্তব্য দেন কর্মচারী সত্যপ্রিয় মহাথের, সুচারু বিকাশ বড়ুয়া, কনক কুমার বড়ুয়া, অর্থদর্শী বড়ুয়া, বিকাশ কুমার চৌধুরী, মামুনুর রহমান ভূঁইয়া প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বৌদ্ধ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সুমনতিষ্য ভিক্ষু। বিজ্ঞপ্তি।চলচ্চিত্র গ্রহণ কর্মশালা ২২ জুন থেকেচলচ্চিত্রচর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় ২২ জুন থেকে ১৪ জুলাই চলচ্চিত্র গ্রহণ কর্মশালার আয়োজন করা হচ্ছে। ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক পঙ্কজ পারিত কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণে ক্যামেরা পরিচালনায় আলোকসম্পাত, রঙের ব্যবহার, ডিজিটাল পদ্ধতি, লেন্স, কম্পজিশন প্রভৃতি বিষয়ে কারিগরি ও নান্দনিক দিক বিস্তারিত আলোচনা করা হবে। অংশগ্রহণকারী সংখ্যা ২০ থেকে ৩০ জন। চলচ্চিত্র বিষয়ে পূর্বাভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাদশা মিঞা সড়কের চারুকলা ইনস্টিটিউটে এ কর্মশালা চলবে। আগ্রহী ব্যক্তিদের ১৬ জুনের মধ্যে জামালখান সানমার স্প্রিং গার্ডেনের ‘প্রথমা’ পুস্তক বিপণী, চেরাগি পাহাড়ের ‘বাতিঘর’ অথবা চারুকলা ইনস্টিটিউটে (ফোন: ০১৭৩১৮৮৮৫৬৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।খাজা আহম্মদের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বানখাজা আহম্মদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক, একজন সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি কোনো দিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। গণমানুষের জন্য তাঁর ছিল অফুরন্ত ভালোবাসা। তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার আছে। গত ২৯ মে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ খাজা আহম্মদের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও ক্লাব সম্পাদক রবিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হক, সাংবাদিক আবু তাহের, পিপি হাফেজ আহম্মদ, মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইঞা প্রমুখ।বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম খাজা আহম্মদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকতা ও রাজনীতিতে তাঁর অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান। —নিজস্ব প্রতিবেদক, ফেনীচট্টগ্রাম শিক্ষা বোর্ডে নাগরিক সনদের উদ্বোধনট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চটগ্রাম মহানগর শাখার উদ্যোগে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নাগরিক সনদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গত ২৮ মে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চত্বরে অনুষ্ঠানে নাগরিক সনদের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির পরিচালক উমা চৌধুরী, সানাক চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, সহসভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন ডা. কিউ এম অহিদুল আলম, জেসমিন সুলতানা, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ও প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। আলোচনা সভা শেষে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা গম্ভীরা গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি। পটিয়ায় মা সমাবেশ সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে গত ২৯ মে পটিয়ার হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে তুলতে এই মা সমাবেশের আয়োজন করা হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোক্তার আহমদের সভাপতিত্বে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা মোহাম্মদ নেছারুল হকের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিদ্যালয়ের সাফল্য-ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দেন প্রধান শিক্ষক আবদুল খালেক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাক পটিয়ার সভাপতি শেখর নাথ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য নিহার কান্তি চক্রবর্তী, সাংবাদিক আবদুর রাজ্জাক, বিদ্যালয়ের শিক্ষক নেপাল কৃষ্ণ মজুমদার, হোসনুর বেগম প্রমুখ। মায়েদের পক্ষ থেকে বক্তব্য দেন নারগিস আক্তার, রিজিয়া বেগম, নূর বানু প্রমুখ। —পটিয়া প্রতিনিধি