এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানচট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে বিরোধী দল অপরাধীদের রক্ষার জন্য নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।সাংসদ ১২ জানুয়ারি সকালে আনোয়ারার পরৈকোড়া চেনামতি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করার সময় এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন।আরও বক্তব্য দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আওয়াল, আওয়ামী লীগের নেতা আহমদুর রশিদ চৌধুরী, মামুনুর রশিদ চৌধুরী, শাখাওয়াত হোসেন, আবুল হাশেম, আজিজুল হক চৌধুরী প্রমুখ। সাংসদ আখতারুজ্জামান ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি এক বান্ডিল ঢেউটিন, দুটি কম্বল, দুটি শাড়ি ও নগদ দুই হাজার করে টাকা বিতরণ করেন। বিজ্ঞপ্তি।সন্ধানীর সম্মাননা প্রদান অনুষ্ঠান কালসন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় নিয়মিত রক্তদাতা (বছরে তিনবার এবং মোট ২০ ও ৩০ বার) ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজনকারী প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা করেছে। কাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের বীর উত্তম শাহ আলম মিলনায়তনে বিকেল পাঁচটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এ আয়োজনে নিয়মিত রক্তদাতাদের এবং রক্তদান কর্মসূচি আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।কানু শাহের (র.) ওরশ সম্পন্নআনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের ওষখাইন আলীনগর দরবারে হজরত শাহ সুফি আলী রজা (র.) ওরফে কানুশাহের ১৭৫তম বার্ষিক ওরশ ১৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে খতমে কোরআন, গাউসিয়া শরিফ, খাজেগান ও আখেরি মোনাজাত। এ উপলক্ষে শাহ আলী রজা (র.) আলিম মাদ্রাসা মাঠে মেলা বসে। বাদ এশা থেকে শুরু হয় মিলাদ ও ছেমা মাহফিল। সবশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি ইলিয়াছ রজা। বিজ্ঞপ্তি।মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় চট্টগ্রামের সাফল্যছোটদের মেধা বিকাশের শিক্ষাপ্রতিষ্ঠান এলোহা আয়োজিত পঞ্চম জাতীয় ‘মেন্টাল অ্যারিথমেটিক’ প্রতিযোগিতায় চট্টগ্রামের মেহেদিবাগ সেন্টার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ১৩ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ১৫ হাজার এলোহা শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত চট্টগ্রামের ২২ জন শিক্ষার্থীসহ ৬৩৩ জন শিক্ষার্থী এবারের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ৭০টি অঙ্কের নির্ভুল সমাধান করতে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যে চট্টগ্রামের আটজন শিক্ষার্থী সব কয়টি অঙ্কের নির্ভুল সমাধান করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এর মধ্যে নাজিবা আলী মাত্র তিন মিনিট ২০ সেকেন্ডের মধ্যে সব কটি অঙ্কের নির্ভুল সমাধান করে বেস্ট স্টুডেন্ট মনোনীত হয়। বিজ্ঞপ্তি।সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচিতি ক্লাসসাদার্ন বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং সেমিস্টারের পরিচিতি ক্লাস সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য শরীফুজ্জামান, রেজিস্ট্রার জহির উদ্দিন আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোজাম্মেল হক প্রমুখ।প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দক্ষ প্রকৌশলীর প্রয়োজনীয়তা অনেক বেশি। এ ছাড়া একুশ শতকে নিজেদের বিশ্বমানের করে গড়ে তোলার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিজ্ঞপ্তি।অটিজমে আক্রান্ত শিশুদের জন্য ‘সংগীত-চিকিৎসা’ বিষয়ক কর্মশালাঅটিজমে আক্রান্ত শিশুদের জন্য সংগীত-চিকিৎসাবিষয়ক (মিউজিক থেরাপি) চার দিনব্যাপী কর্মশালা নগরের দক্ষিণ খুলশি অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিদ্যালয়ে ১৭ জানুয়ারি শুরু হয়। ওয়ার্কশপ পরিচালনা করেন অস্ট্রেলিয়ার মিউজিক থেরাপিস্ট কাইলি হাইন্ড ও ঢাকা সিডিডির ফিজিওথেরাপিস্ট আমজাদ হোসেন।কর্মশালায় বক্তারা অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ বিষয়ে ধারণা দেন। পাশাপাশি অটিজমে আক্রান্ত শিশুদের উন্নয়নে সংগীত কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ দেন তাঁরা।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নওয়াব আসলাম হাবীব। বক্তব্য দেন মাহাবুবুল হক খান, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল হোছাইন, নাসিমা রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।এলডিপির সংবর্ধনা অনুষ্ঠানলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কুয়েত শাখার সভাপতি জাফর আহাম্মদ চৌধুরীকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।১৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় বক্তব্য দেন এলডিপির নেতা ওয়াহেদ আজগর চৌধুরী, সৈয়দ শওকত ওসমান, দোস্ত মোহাম্মদ, মো. মফিজুর রহমান, মো. আবুল হোসেন প্রমুখ। সংবর্ধিত কুয়েত এলডিপির সভাপতি জাফর আহাম্মদ চৌধুরী বলেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের চলমান আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদেরও সম্পৃক্ত করা হবে। বিজ্ঞপ্তি। বর্ণালীর প্রাক-প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনপটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন হয়েছে। বর্ণালী পরিচালিত এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় কোলাগাঁও গ্রামে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগ্রাম বড়ুয়া। প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন ৪ নম্বর কোলাগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কোলাগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপশ্রী চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজল আহমদ ও সদস্য আবদুল জব্বার প্রমুখ। বিজ্ঞপ্তি।রড ও সিমেন্টের দাম সহনীয় পর্যায়ে রাখুন: মহিউদ্দিন চৌধুরীবাংলাদেশ সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ১৬ জানুয়ারি নগরের চশমা হিলস্থ তাঁর বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।সভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম আলী, মহাসচিব আশফাক আহমদ, সহসভাপতি মোহাম্মদ ইসহাক, আবুল হোসেন, আলী আকবর, সাবেক কমিশনার মো. জসিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে সিমেন্ট ও রডের মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখা দরকার। অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে নির্মাণকাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ সময় এ বি এম মহিউদ্দিন চৌধুরী অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন। তিনি রড ও সিমেন্টের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।গ্যালিলিওর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভাবিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির ৩৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৭ জানুয়ারি চাকসু কেন্দ্রে অনুষ্ঠিত হয়।গ্যালিলিওর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনায় অংশগ্রহণ করেন চিটাগাং ইউনিভার্সিটি অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের মডারেটর শরীফ মাহমুদ ছিদ্দিকী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক আল কাদেরী, বিজ্ঞান আন্দোলন মঞ্চ চবি শাখার সমন্বয়কারী প্রসেনজিৎ সিকদার। সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও চবি সংগঠক রাজীব দেবনাথ। বিজ্ঞপ্তি।মহিলা পরিষদের বয়ঃসন্ধিকালবিষয়ক প্রশিক্ষণ সম্পন্নবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সেন্ট স্কলাসটিকা স্কুলে বয়ঃসন্ধিকালের ওপর প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে স্কুলের প্রধান শিক্ষিকা মেরী পালমাসহ অন্যান্য শিক্ষিকাও উপস্থিত ছিলেন। মহিলা পরিষদের নেত্রীদের মধ্যে সংগঠনের সভাপতি লতিফা কবির, সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসাধারণ সম্পাদক সিতারা শামীম, আন্দোলন সম্পাদিকা জেচিন্তা ডায়েস প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীর মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন শুরু হয়। এ পরিবর্তন সম্পর্কে সঠিক নির্দেশনা না পেলে কিশোর-কিশোরীদের সংকটাপন্ন অবস্থায় পড়তে হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদের সহযোগিতা করলে তারা সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের দেশ ও জাতির কাজে নিয়োজিত করতে পারবে। বিজ্ঞপ্তি