এই নগরে - দূর গ্রামে
নলুয়ার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তসলিমাসাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তসলিমা আক্তার রোববার শপথ নিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ তাঁকে শপথবাক্য পাঠ করান।শপথগ্রহণ অনুষ্ঠানে সাংসদ চেমন আরা তৈয়ব, সাবেক কাউন্সিলর হাসিনা জাফর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লিগের আহ্বায়ক মোহাম্মদ জোবায়েরসহ এলাকার বেশ কিছু লোকজন উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর তসলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কোনো উচ্চাভিলাষ নেই। আমি শুধু আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে চাই।’ প্রতিকূল সামাজিক পরিস্থিতিতে বিপদের কোনো আশঙ্কা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বামী যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন বরং বেশি ভয় লাগত। এখন আমার সে ভয় কেটে গেছে। নারী হিসেবে হয়তো কিছু সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে তো আমার সঙ্গে এলাকার লোকজন আছেন।’ গত ২৫ ডিসেম্বর গভীর রাতে নলুয়া ইউনিয়নের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন নুরুল আবছার। এ ঘটনায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল মোনাফকে দায়ী করে সাতজন ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গত ১১ এপ্রিল নলুয়া ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিহত নুরুল আবছারের স্ত্রী তসলিমা আক্তারসহ সাতজন প্রার্থী হন। এতে তসলিমা জয়ী হন। গত ৮ মে সরকারি গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের এক মাসের মধ্যেই শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।—নিজস্ব প্রতিবেদকনিরাপদ মাতৃত্ব দিবসে মমতার সভানিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মমতার সভা ২৮ মে অনুষ্ঠিত হয়। মমতার মেটারনিটি সেন্টারের ক্লিনিক ব্যবস্থাপক আছমা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কনসালট্যান্ট (শিশুস্বাস্থ্য) হাবিব-ই-খুদা, নগর স্বাস্থ্যকেন্দ্রের ক্লিনিক ব্যবস্থাপক নাহিন চৌধুরী, চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা বেগম, ডা. রোকসানা বেগম, প্রবীর কুমার দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, নগরজীবনের স্বাস্থ্যসেবা ভারসাম্যহীন হয়ে পড়ছে। এ অবস্থায় নিশ্চিত করা যাচ্ছে না নিরাপদ মাতৃত্ব। বিজ্ঞপ্তি।ইডিইউ ও সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা সহযোগিতা চুক্তি সম্পন্নইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির মধ্যে শিক্ষাগত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। ২ জুন ইডিইউ প্রবর্তক মোড় মিলনায়তনে এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। ইডিইউ উপাচার্য এম সিকান্দর খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মিশিগান ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ডিন দেবাশীষ চক্রবর্তী।বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক জি এম চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন অব ফ্যাকাল্টিজ আবদুল হান্নান চৌধুরী, ইডিইউর ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ও ড. এম নূরুল আবসার নাহিদ।স্বাগত বক্তব্য দেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন এ কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইডিইউর শিক্ষার্থী মেহনাজ হুদা ও জাহেদা করিম। বিজ্ঞপ্তি।মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে পরিচিতি সভা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের (২০০৬-০৭) পাস করা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ট্রেনিংয়ে যোগদান উপলক্ষে পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান ৩১ মে কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি এ এস এম ফজলুল করিম। অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. আঞ্জুমান-আরা ইসলাম, অধ্যাপক এম এ তাহের খান, অধ্যাপক শামসুন্নাহার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমেদ, অধ্যাপক খন্দকার মো. বুরহান উদ্দিন, ডা. মমতাজ বেগম, ডা. এ এম এম এহতেশামুল হক, ডা. মো. বাবুল ওসমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি। সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক আনন্দ মেলা বাংলাদেশ সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসিআইএসএমএ) দুই দিনব্যাপী বার্ষিক আনন্দ মেলা ১ জুন শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে সম্পন্ন হয়েছে।কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি লায়ন হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এস আলম ও আজিম আলী।অন্যান্যের মধ্যে সংগঠনের নির্বাহী সহসভাপতি মোহাম্মদ ইছাহাক, মহাসচিব আশফাক আহমেদ, যুগ্ম মহাসচিব এ এইচ এম শোয়াইব, এস এম এরশাদুল হক, শফিক উদ্দিন চৌধুরী, আবুল হোসেন, মো. ইব্রাহিম, জসিম উদ্দিন এবং বিভিন্ন সিমেন্ট ও স্টিল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।দুদিনের অনুষ্ঠানসূচিতে ছিল মতবিনিময়, ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র। সংগঠনের বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধনসারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন মিরসরাইয়ে কর্মরত গণমাধ্যমের কর্মীরা। গত রোববার বেলা ১১টায় মিরসরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে সমর্থন জানিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক নেতা সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিকেরা।সমকাল প্রতিনিধি বিপুল দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বন্দরনগরীর সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও প্রথম আলো মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, কালের কণ্ঠ প্রতিনিধি মুহাম্মদ জয়নাল আবেদীন, নয়াদিগন্ত প্রতিনিধি এম মাঈন উদ্দিন, ভোরের কাগজ প্রতিনিধি আজহার মাহমুদ, জনকণ্ঠ প্রতিনিধি ফখরুল ইসলাম রিয়াজ, যায়যায়দিন প্রতিনিধি রাজু কুমার দে, মিরসরাই কণ্ঠের সম্পাদক মো. শামসুদ্দীন।সমাবেশে সমর্থন জানিয়ে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাসদ সংগঠক আবদুস সালাম, শান্তিনীড়ের আশরাফ উদ্দিন, বিজলী ক্লাবের আইয়ুব নবী, নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের মো. ফারুক, প্রথম আলো বন্ধুসভার মহিবুল আরিফ, বর্তমান মিরসরাইয়ের নুর উদ্দিন বাহার, সবুজের মেলার জুয়েল চৌধুরী, খান ফাউন্ডেশনের তাপস বড়ুয়া। কর্মসূচিতে সমর্থন জানিয়ে আরও উপস্থিত ছিলেন উদয়ন ক্লাব, মিরসরাই রিপোর্টার্স ইউনিটি, প্রেস বিডি টুয়েন্টি ফোর ডটকম, মিরসরাই কণ্ঠ, প্রতীতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। —মিরসরাই প্রতিনিধিবাঙালির উৎকর্ষের শ্রেষ্ঠ উদাহরণ রবীন্দ্রনাথপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, বাঙালির উৎকর্ষের শ্রেষ্ঠ উদাহরণ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মধ্য দিয়ে বাঙালি তার মননের শ্রেষ্ঠত্ব স্পর্শ করেছে। কবিতা, ছোটগল্প, গান, উপন্যাস, প্রবন্ধ, সমাজচিন্তা, রাষ্ট্রচিন্তা, কৃষিভাবনা, গীতিনাট্য, নৃত্যনাট্য, চিত্রকলা অর্থাৎ সৃষ্টিশীলতা ও মননশীলতার এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে রবীন্দ্রনাথের অসাধারণ শিল্পীসত্তা ও মননশীলতার প্রকাশ ঘটেনি। প্রয়োজনে কর্মীপুরুষ হিসেবেও তিনি দেখা দিয়েছেন। এককথায় ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালির সৃষ্টিশীলতাকে তিনি এমন একপর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে বিশ্বের তাবৎ মহৎ সৃষ্টি ও মননের প্রকাশ ঘটেছিল।ড. অনুপম সেন গত ২৬ মে কদম মোবারক ইসলামাবাদী মেমোরিয়াল হলে কবিগুরুর চট্টগ্রাম আগমনের শতবর্ষ ও সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সংগীতাসর’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সংগীতাসরের সভাপতি সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত। সংগীতাসরের প্রতিষ্ঠাতা সম্পাদক সুজিত ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া এবং সংস্কৃতি সংগঠক হোসাইন আনোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য দেন দিলীপ সেনগুপ্ত, সুজিত চৌধুরী, খোরশেদ আলম, সুকুমার মল্লিক, দীপক কুমার দাশ।সাংবাদিক অরুণ দাশগুপ্ত বলেন, ‘১৯০৭ সালে রবিঠাকুর চাটগাঁ এসেছিলেন, তখন তাঁর গান রবিবাবুর গান হিসেবে প্রচলিত ছিল, কিন্তু চট্টগ্রামের মানুষ তাঁকে চিনতে পেরেছিল বলে হূদয়ের আতিথেয়তায় উষ্ণ সংবর্ধনা জানিয়েছিল।’শেষ পর্বে সংগীত পরিবেশন করেন আইরিন সাহা, বেবী মার্গারেট সাহা, দিলীপ দাশ, দীপক কুমার দাশ, সাইমা সাবরিন, আনিকা বুশরা অনি, বৈশাখীনাথ, তানজিয়া আলম, আকাশ দাশ, সুচিপ্রিয়া মল্লিক, রশ্মি চৌধুরী, রাখী দাশ, অমিত সেনগুপ্ত। কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান ও সাহিদা রহমান। তবলায় ছিলেন অনিক সেনগুপ্ত, কি-বোর্ডে অমিত সেনগুপ্ত, মন্দিরায় আশুতোষ নন্দী এবং সংগীতানুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলীপ সেনগুপ্ত।চট্টগ্রাম একাডেমির সভা চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা ২৯ মে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালক অরুণ শীল। বক্তব্য দেন আমিনুর রশীদ কাদেরী, অধ্যক্ষ আনোয়ারা আলম, রীতা দত্ত, ডা. মো. রেজাউল করিম, বিকিরণ বড়ুয়া, তালুকদার হালিম, আবুল কালাম, এস এম আবদুল আজিজ, বিপুল বড়ুয়া, মো. জাহাঙ্গীর মিঞা, রহমান হাবীব, রোকেয়া হক, রাশেদ রউফ প্রমুখ। সভায় চট্টগ্রাম একাডেমির উদ্যোগে অধ্যাপক হান্নানা বেগমের তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।