এই নগরে - দূর গ্রামে
চালু হলো ল্যাঙ্গুয়েজ ভার্সিটিভাষা শিক্ষাপ্রতিষ্ঠান ল্যাঙ্গুয়েজ ভার্সিটির যাত্রা শুরু হয় ৭ জুন। ওই দিন স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন ল্যাঙ্গুয়েজ ভার্সিটির উদ্বোধন ঘোষণা করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং বাংলালিংক চট্টগ্রামের রিজিওনাল কাস্টমার কেয়ার ম্যানেজার মেহেদি হাসান চৌধুরী। আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের পরিচালকদের নিয়ে কেক কেটে ‘ল্যাঙ্গুয়েজ ভার্সিটি’র উদ্বোধন ঘোষণা করেন।এসটিএইচএমবি এবং পেনিনসুলার মধ্যে চুক্তি স্বাক্ষরস্কুল অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বাংলাদেশ (এসটিএইচএমবি) এবং পেনিনসুলা চিটাগং-এর মধ্যে ৬ জুন একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই চুক্তির ফলে এসটিএইচএমবির শিক্ষার্থীরা পেনিনসুলায় ছয় মাস প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে কৃতী শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাবে। চুক্তিতে পেনিনসুলার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসীন আরশাদ এবং এসটিএইচএমবির পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেনিনসুলার সহকারী মহাব্যবস্থাপক মোস্তাক লুহার এবং এসটিএইচএমবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ওসমান ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাফিজা ইসলাম খান। ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানির এক দশক পূর্তিইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক দশক পূর্তি অনুষ্ঠানে কোম্পানির পরিচালকেরা জাতীয় উন্নয়নে অধিকতর অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত শুক্রবার রাতে চট্টগ্রাম ক্লাবের পুল সাইডে কোম্পানির এক দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির উজ্জামান ভূঁইয়া, পরিচালক এস এম কামালউদ্দীন চৌধুরী, সৈয়দ সিরাজুল হক, মোহাম্মদ শাহজাহান, মোরশেদ মুরাদ ইব্রাহীম, কফিল উদ্দীন, মোহাম্মদ আলমগীর খান, মাহজাবিন মোরশেদ এমপি প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পড়শী ও তাঁর দল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাজীব জামান এবং নাসরিন ইসলাম। বিজ্ঞপ্তি। রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশেরেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মা সমাবেশ, সাহিত্য ও সাংস্কৃতিক উত্সব এবং স্কুল বার্ষিকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২ জুন বিকেল চারটায় প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন নজরুল গবেষক মুহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ-সম্পাদক আবসার মাহফুজ, রুমা ট্রাস্টের প্রধান নির্বাহী নাহিদা সুলতানা ও সাইফউল্লাহ মনসুর।সভায় বক্তারা বলেন, একজন আদর্শবান, ন্যায়বান ও সুন্দর সন্তান তখনই তৈরি হতে পারে যখন তাঁর মা সন্তানের যত্ন নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বার্ষিকী ‘এগিয়ে চলা ২০১২’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর আরকেএস সাংস্কৃতিক দলের সদস্যরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা আহাম্মদ ছাফার রোগমুক্তি কামনাবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমান্ডের ডেপুটি কমান্ডার আহাম্মদ ছাফা গত ৯ ফেব্রুয়ারি হূদেরাগে আক্রান্ত হন। ঢাকার একটি হাসতাপালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামে তাঁর নিজ বাড়িতে বিশ্রামে আছেন। সুস্থ হয়ে ওঠার জন্য তিনি তাঁর সহকর্মী, বন্ধু, স্বজনের কাছে দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি।সাংস্কৃতিক জোটের অভিষেকচট্টগ্রাম সাংস্কৃতিক জোটের অভিষেক ও গুণীজন সংবর্ধনা মেট্রোপলিটন সাংবাদিক মিলনায়তনে গত ২৫ মে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরমান আরিফ। এতে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, আইনজীবী মনজুর আহমেদ খান, জাতীয় পার্টি নেতা তপন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান প্রমুখ।সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক জোট শিল্প-সাহিত্যের বিকাশে ভূমিকা রাখবে।সভা শেষে বিশেষ অবদানের জন্য অভিনেতা পঙ্কজ বৈদ্য, ফেরদৌস মুন, আরমান আরিফ, তপন চক্রবর্তী, গীতা আচার্য, শাহনাজ বেগম, হাবিবা আবসার, শফিউল আলম, সোহেল মো. ফখরুদ্দীন ও ইয়াছিন চৌধুরীকে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি।