এই নগরে - দূর গ্রামে
মিজঅঁসেনের উদ্যোগে চলচ্চিত্র কর্মশালা ২২ জুন চলচ্চিত্র চর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় ২২ জুন থেকে ১৪ জুলাই ২০১২ চলচ্চিত্রবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ও চলচ্চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এ কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালায় ক্যামেরা পরিচালনা, আলোকসম্পাত, রঙের ব্যবহার, ডিজিটাল পদ্ধতি, লেন্স, কম্পোজিশন ইত্যাদি বিষয়ের কারিগরি ও নান্দনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে ২০ থেকে ৩০ জন। চলচ্চিত্র বিষয়ে পূর্বাভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে।প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত বাদশা মিঞা সড়কে চারুকলা ইনস্টিটিউটে এই কর্মশালা চলবে। আগ্রহী ব্যক্তিদের ১৬ জুনের মধ্যে চেরাগি পাহাড়ের বাতিঘর, প্রথমা পুস্তক বিপণি অথবা চারুকলা ইনস্টিটিউটে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত ফোনে (০১৭৩১ ৮৮৮৫৬৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।সিএসডির পাঠাগার উদ্বোধন প্রতিবন্ধী সেবা সংগঠন কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবলডের (সিএসডি) পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠান ৮ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। তিনি বলেন, ‘প্রতিবন্ধী মানুষের সমস্যা মোকাবিলার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের অবস্থা প্রায় অভিন্ন। এটা অভিন্ন আর্থসামাজিক অবস্থার কারণে হয়েছে।’সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অনুপম সেন। বক্তব্য দেন ভূপেন ভট্টাচার্য, অধ্যক্ষ শায়েস্তা খান, শওকত হোসাইন, জসিম উদ্দিন, অরবিন্দ ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিএসডির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত। অনুষ্ঠানের আগে সিএসডির বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন: প্রধান সমন্বয়কারী নূরউদ্দিন জাবেদ, সভাপতি অধ্যাপক শায়েস্তা খান, জ্যেষ্ঠ সহসভাপতি শওকত হোসাইন, সহসভাপতি অরুণ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন চাকমা, কোষাধ্যক্ষ প্রদীপ দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মনোয়ার, সদস্য প্রণব কুমার সাহা, আহম্মদ খালেদ, অঞ্জন কুমার গুপ্ত, আজমা আক্তার, রিংকু পাল, মো. সোলায়মান, মো. হুমায়ুন, মো. ফরিদ, নির্মল কান্তি দেব, শাহনাজ হক ও কাজল সাহা। বিজ্ঞপ্তি।