এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব চিটাগাং পোর্ট সিটির নতুন কমিটিরোটারি ক্লাব চিটাগাং পোর্ট সিটির ২০১২-১৩ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি মো. আবু নঈম, সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরী, বিদায়ী সভাপতি আবু সুফিয়ান, নির্বাচিত সভাপতি রাশেদুল হাসান, সহসভাপতি রূপম কিশোর পাল ও জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক জহির উদ্দিন আহমেদ ভূঁঞা, যুগ্ম অর্থ সম্পাদক মো. ইমরান, পরিচালক খাজা মঈনুদ্দিন ফরহাদ, বিকাশ চন্দ্র মণ্ডল, মো. ওমর ফারুক, গোলাম নেওয়াজ ও জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এম এ হাসান, সহপ্রকাশনা সম্পাদক মো. নুরুল হুদা, সার্জেন্টস অব আর্মস এ এইচ এম ফেরদৌস, সহসাজেন্টস অব আর্মস ইউসুফ হোসেন ও ট্রেইনার শাকিল মঞ্জুর। বিজ্ঞপ্তি।কনফিডেন্স সিমেন্ট ও সেম রেডিমিক্সের মধ্যে চুক্তি সইসম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ও সেম রেডিমিক্সের মধ্যে সিমেন্ট সরবরাহের জন্য সমঝোতা চুক্তি সই হয়েছে। সেম রেডিমিক্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ ফারুক চৌধুরী এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। উপস্থিত ছিলেন সেম রেডিমিক্সের উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব সোবহান, উপমহাব্যবস্থাপক বায়েজীদ বিল্লাহ, প্রকল্প পরিচালক দেবাশীষ পাল, হেড অব সাপ্লাই চেইন মো. মাসুম আলী চৌধুরী ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।স্টার ক্যাম্পাস দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তনদৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ স্টার ক্যাম্পাস দৃষ্টি স্কুল অব ডিবেটের দশম ব্যাচের সমাবর্তন সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বদরুল আমিন ভুঁইয়া। দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক, সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক আদনান মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ও সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক রেজা চৌধুরী, স্কুল অব ডিবেটের সহসমন্বয়কারী প্রিয়ম দাশ। তিন মাসব্যাপী এই বিতর্ক প্রশিক্ষণে চট্টগ্রামে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। উল্লেখ্য, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সাপ্তাহিক প্রকাশনা স্টার ক্যাম্পাস ও দৃষ্টি চট্টগ্রাম পাঁচ বছর ধরে এই কর্মশালার আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি।হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধনবাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড পুনর্গঠনে শরীয়তপুরের একজন হোমিও চিকিৎসককে চট্টগ্রাম বিভাগের হোমিওপ্যাথিক বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটি। এই মনোনয়ন বাতিলের দাবিতে ৯ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হোমিওপ্যাথি কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক দেবব্রত ভট্টাচার্য, সদস্যসচিব ইসমাইল চৌধুরী, সাবেক হোমিও বোর্ড সদস্য ডা. সি এস দাশ, খুরশিদ জাহান বেগম, এস এস জে খন্দকার, বিএইচএমএ (বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন) চট্টগ্রাম জেলা সভাপতি মো. ছমি উদ্দিন, সম্পাদক মো. শামশু উদ্দিন, বাহোপ জেলা সম্পাদক এস এম ছালেহ জাহাঙ্গীর, মহাসচিব আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বন্ধুসভার বৈঠক কালবিপ্লবী চে গুয়েভারার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে কাল শুক্রবার চট্টগ্রাম বন্ধুসভার বৈঠক বিকেল চারটায় শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি চত্বরে অনুষ্ঠিত হবে। এতে বন্ধুসভার সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৮১৮ ৮৬৬২৯৬) জানা যাবে। বিজ্ঞপ্তি।