এই নগরে - দূর গ্রামে
সেশনজট ও শিক্ষকসংকট নিরসনের দাবিতে মানববন্ধনসেশনজট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও সারা বছর ক্লাস চালু রাখার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চকবাজার মোড়ে সমীর মল্লিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী বিপ্লব বিজয় দাশ, চট্টগ্রাম কলেজের আয়েন উদ্দীন, রাম প্রসাদ প্রমুখ। বক্তারা বলেন, চট্টগ্রাম কলেজ সবচেয়ে বড় কলেজ হলেও শিক্ষক সংকটের কারণে কলেজে সারা বছর ক্লাস করা সম্ভব হয় না। একই চিত্র অন্য সব সরকারি কলেজগুলোতেও। এ ছাড়া শ্রেণীকক্ষ-সংকট এবং স্বতন্ত্র পরীক্ষা হলের অভাবে বছরে মাত্র ৮৮দিন শ্রেণীর কাজ চলে। বক্তারা ছাত্র সংখ্যার বিচারে জাতীয় বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে অবিলম্বে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। আজকের প্রজন্মের ২০ বছর পূর্তিফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত সাময়িকী প্রজন্ম-এর মোড়ক উন্মোচন ৮ জুন বিকেলে সংগঠনের নাজিরহাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে শেখ মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আফছার উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন প্রজন্ম প্রকাশনার সম্পাদক ড. নিজাম উদ্দিন। বক্তব্য দেন অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, সাংবাদিক জাহেদ মোতালেব, ডা. নুরুল ইসলাম, এম এন আলম আজাদ, শহীদুল আলম, এম আনোয়ার হোসেন, ডা. সজল চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।উন্মেষের শুদ্ধ উচ্চারণবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসংবাদ পঠন, উপস্থাপনা, অনুষ্ঠান ঘোষণা, আবৃত্তি বিষয়ে ‘উন্মেষ প্রশিক্ষণ ইনস্টিটিউট’ পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রশিক্ষণ দেবেন ঢাকা-চট্টগ্রামের বেতার, টিভি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আগ্রহী প্রার্থীদের, টিকে ভবন (দোতলা), ৪৪ জুবিলি রোড, চট্টগ্রাম-এই ঠিকানায় যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ভর্তির সময়: শুক্রবার ও ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।বিস্তারিত মুঠোফোনে (০১৫৫৪ ৩৪২১৬১) জানা যাবে।ফটিকছড়িতে মুক্তিযোদ্ধা বাদশাহ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিতফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন ‘আজকের প্রজন্ম’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা এম বাদশাহ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে এক স্মরণসভা ৫ জুন নাজিরহাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সংগঠনের ভূজপুর থানা শাখার সভাপতি আবু মনসুর, সম্পাদক সাইফুল ইসলাম, নারায়ণহাট ইউনিয়ন শাখার সভাপতি কাজী দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি। সরফভাটা সমিতির উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনাএসএসসি ও সমমান ২০১২ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সরফভাটা সমিতি, চট্টগ্রাম। গত শনিবার রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটার হজরত আবদুল কাদের জিলানী (র.) দাখিল মাদ্রাসায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক এ এম এম মমতাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান এম মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম। বক্তব্য দেন আবদুল ফজল, কাঞ্চন সরকার, আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।ভোলার জেলা সিএনজি অটোরিকশা সমিতি চট্টগ্রামের কমিটি গঠনচট্টগ্রামে অবস্থানরত ভোলা জেলার অটোরিকশা শ্রমিকদের নিয়ে ভোলা জেলা ‘সিএনজি অটোরিকশা সার্ভিস সমিতি’ গঠিত হয়েছে। শ্রমিক নেতা মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও বশির আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন ভোলা উন্নয়ন ফোরামের সদস্যসচিব এম জহিরুল আলম। আলোচনা সভা শেষে উপস্থিত সব শ্রমিকের মতামতের ভিত্তিতে মোহাম্মদ কামাল উদ্দিনকে আহ্বায়ক ও বশির আহমদকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি। সাহিত্য পরিষদের নজরুল জন্মজয়ন্তী উদ্যাপনজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৮ জুন প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম সাহিত্য পরিষদ আয়োজন করে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। বক্তব্য দেন নুরুল ইসলাম সিদ্দিকী, আহমেদ মাওলা, ফয়জুল্লাহ, সাখাওয়াত হোসেন, কামরুল হাসান, এম এ সাত্তার, দীপালী ভট্টাচার্য, মো. ইব্রাহিম, মো. ফয়জুর রহমান, মো. ইদ্রিস, সিদ্দিকুল ইসলাম প্রমুখ। দ্বিতীয় পর্বে কবিতা পাঠের আসরে আবৃত্তি করেন আয়েশা হক। স্বরচিত কবিতা পাঠ করেন জসিম মেহবুব, আরিফ চৌধুরী, সাহিদা রহমান, অনিন্দ বড়ুয়া, আবদুল কাইয়ুম ও সাইফুদ্দিন শাহীন। নজরুলসংগীত পরিবেশন করেন ইসহাক সরকার। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের মহাসচিব মো. সিরাজুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।ডক বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের সমাবেশছয় দফা দিবস ও ডক বন্দরের শ্রমিক কর্মচারীদের সমস্যা সমাধানের দাবিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের এক সমাবেশ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী। বক্তব্য দেন মাহাবুব মিন্টু, মো. নুরুল আলম, গিয়াস উদ্দিন, রেহেনা বেগম, শামসুল হক, নুরুল ইসলাম, এ কে এম জয়নাল আবেদীন, হোসেন মুরাদ, মো. হাসান, মো. আলী, সাজ্জাদুর রহমান, এন্তাজ মিয়া, মো. হানিফ, হুমায়ুন কবির প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কিছু সুবিধাবাদী দুর্নীতিবাজ কর্মকর্তা সুকৌশলে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছে। তাদের চিহ্নিত করতে হবে।সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি।সেন্ট্রাল লিও ক্লাবের কমিটি গঠনলিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০১২-১৩ সেবাবর্ষের কমিটি গঠিত হয়েছে। মো. শিব্বির আহমদের সভাপতিত্বে এই উপলক্ষে ৩১ মে সাধারণ সভা নগরের জিইসি মোড়ের হোটেল মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল লিও ক্লাবের উপদেষ্টা এস এম কামাল পাশা। অতিথি ছিলেন লিও জেলার প্রাক্তন সভাপতি ইউসুফ আলী। সভায় মো. শিব্বির আহমদকে সভাপতি ও মো. ইয়াহিয়া পারভেজকে সাধারণ সম্পাদক, মো. টিপুকে ট্রেজারার করে নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।কুয়াইশ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগার উদ্বোধনহাটহাজারী কুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগার উদ্বোধন হয় ৯ জুন। উদ্বোধন করেন হাটহাজারী উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এম লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম। বিজ্ঞপ্তি।