এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার সেরা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফরাঙামাটি জেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুল লতিফ। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানা যায়।জানা গেছে, কাজের দক্ষতা, স্থানীয় উন্নয়ন, কর আদায়, জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের প্রতিটি জেলা থেকে একজনকে ইউনিয়ন পরিষদের সেরা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়।মো. আব্দুল লতিফের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। তবে কোনো স্বীকৃতির জন্য কাজ করিনি।’ কাপ্তাই প্রতিনিধিস্বকালের সাহিত্য আসরস্বকাল শিশুসাহিত্য সংসদের উদ্যোগে ১৬ জুন চেরাগি পাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি আকতার হোসাইন। আরিফ রায়হান পরিচালিত আসরে কবিতা-ছড়া পাঠে অংশ নেন জসীম মেহবুব, বিশ্বজিৎ সেন, অনিন্দ্য বড়ুয়া, সনজিত দে ও কামরুল আনোয়ার চৌধুরী। লেখার ওপর আলোচনা করেন অরুণ শীল। কবি আখতারুল ইসলামের কাব্যগ্রন্থ রোদের লুকোচুরি গ্রন্থের ওপর আলোচনা করেন আবুল কালাম। বিজ্ঞপ্তি।আর্কের যুগপূর্তি অনুষ্ঠাননানা আয়োজনে ১৫ জুন উদ্যাপিত হয়েছে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র ‘আর্কের’ যুগপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন। সকালে শোভাযাত্রা এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বর থেকে শুরু প্রেসক্লাবের সমানে এসে শেষ হয়। শোভাযাত্রার পর কাতালগঞ্জের ‘আর্ক’ কার্যালয়ে শামীম আহমদের পরিচালনায় নাটক ‘ফিরে এসো’ মঞ্চস্থ হয়। এ নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মদকাসক্তি থেকে সুস্থতার পথে এগিয়ে যাওয়া যুবকেরা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পারভেজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর। বক্তব্য দেন রইচ আহমেদ, আবু নাসের, আহমেদ রাকিবুল, জাকির হোসেন প্রমুখ। যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনযুব উন্নয়ন অধিদপ্তরের কোতোয়ালি ইউনিটের পরিচালনায় সাত দিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ (ব্লক ও বাটিক) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ১৪ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক সাইফুদ্দিন মো. হাছান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংস্থা স্যামব-এর নির্বাহী পরিচালক হাসান মোহাম্মদ রিপন। উল্লেখ্য, প্রশিক্ষণ শুরু হয় ১৬ জুন থেকে। বিজ্ঞপ্তি।এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী পালিতস্বাধীনতার ঘোষণা পাঠকারী সাবেক আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে ১২ জুন চৈতন্য গলিতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ৭১ এর ২৬ মার্চ প্রথম কালুরঘাট স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। যারা এই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে চায় তারাই একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বিজ্ঞপ্তি।শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ গঠনবাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রামের দুই বছর মেয়াদি ১৮ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ লক্ষ্যে এক সভা ৭ জুন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান কমডোর (অব.) এ জেড নিজামের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য আতাউল করিম চৌধুরী ও মুয়াজ্জেম হুসাইন খান। এতে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভায় কে এম মাহামুদুর রহমানকে চেয়ারম্যান, মোস্তফা কামাল হায়াতকে জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান এবং পারভেজ আহমেদকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়। পরিচালকেরা হলেন আহসানুল হক চৌধুরী, সাহেদ সরওয়ার, মো. আবদুল মোমিন, ক্যাপ্টেন আহমেদ সহিদ চৌধুরী, রাহাত বিন আসাদ, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আরিফ, সাইফুল আহমেদ চৌধুরী, এ টি এম রফিক আহমেদ, নিলাজেন্দ্র শংকর গুহ রায়, আজিম রহিম চৌধুরী, কাজী মোবাসেসর আহমেদ হাশেমী, কাজী মো. নাজমুল হুদা, মোহাম্মদ সফিকুল আলম ও এ কে এম আতিকুর রহমান। বিজ্ঞপ্তি। লোকনাথ সেবক সংঘের অভিষেক ও হুইল চেয়ার বিতরণবাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার নগরের জে এম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চন্দনাইশ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান পৃষ্ঠপোষক দুলাল কান্তি মজুমদার। সভাপতিত্ব করেন দুলাল কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সংঘের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিষ গাঙ্গুলী, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও ডা. সুভাসচন্দ্র সূত্রধর। নবগঠিত কার্যকরী পরিষদকে শপথবাক্য পাঠ করান সংঘের সহসভাপতি তপন কান্তি দত্ত। সংঘের চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উৎপল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করেন সংঘের জ্যেষ্ঠ সহসভাপতি উৎপল রক্ষিত। বিজ্ঞপ্তি।জিরি আদর্শ উন্নয়ন সংঘের ২০ বছর পূর্তি উদ্যাপনপটিয়ার জিরি আদর্শ উন্নয়ন সংঘের ২০ বছরপূর্তি উপলক্ষে ইউনিয়ন সদস্য ও সংগঠনের আজীবন সদস্য সম্মাননা এবং এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ৮ জুন সংগঠনের আহ্বায়ক ইদ্রিস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন জিরি খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছা সিকদার। বক্তব্য দেন নজরুল ইসলাম, মো. আলী পাশা, আমিনুল হক, আবদুল আলিম, আবদুল গফুর সিকদার, আবু তাহের সওদাগর, মো. হাসান, নুর কাদের সিকদার, জসিম উদ্দিন, মো. এরফান, আবুল হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, সামাজিক সংগঠনের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর সামাজিক উন্নয়নের জন্য চাই সঠিক নেতৃত্ব। বিজ্ঞপ্তি। পোর্ট্রেটের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাপোর্ট্রেটের ২২ বছর পূর্তি উপলক্ষে মুসলিম হল প্রাঙ্গণে গত শুক্রবার এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল বাংলার রূপ, বাংলার মেলা, আবাসযোগ্য চট্টগ্রাম। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পোর্ট্রেটের উপদেষ্টা সুব্রত দেব। বক্তব্যে তিনি বলেন, ‘শিশুদের মনের ভাব বোঝা যায় চিত্রাঙ্কনের মাধ্যমে। ছোট ছোট শিশুরা কত সুন্দর করে চিত্রের মাধ্যমে বাংলার রূপ তুলে ধরেছে। এ ধরনের আয়োজন যত বেশি হবে শিশুদের মননশীলতা তত বৃদ্ধি পাবে।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ফরিদা খানম, সাংবাদিক তাপস বড়ুয়া, পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী।আগামী মাসে শিশুদের আঁকা ছবি নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হবে। —আলোকিত প্রতিবেদকমহানগরী উন্নয়ন পরিষদের সভাচট্টগ্রাম মহানগরী উন্নয়ন পরিষদের সভা ১৭ জুন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শাহ নুরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সহসভাপতি আবু জাফর চৌধুরী, সহসভাপতি এম এ সোবহান, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জিন্নাহ, মোহাম্মদ নাজিম উদ্দিন, এম কে মোমিন, সফিউল আলম চৌধুরী, ছাবের আহমদ, শিহাবউদ্দিন মাহমুদ, এ কাদের খান, সেকান্দর আলী, দিদারুল আলম দিদার, আমিন উল্লাহ, মেহেদী হাসান প্রমুখ। বক্তারা বলেন, বর্ষার প্রথম দিনে এক ঘণ্টার ভারি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টির কারণে পুরো নগর অচল হয়ে পড়েছিল। অস্বাভাবিক জলাবদ্ধতার কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাঁরা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।হিমাদ্রীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি মানবাধিকার কল্যাণ সংস্থারনৃশংসভাবে খুন হওয়া মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানবাধিকার কল্যাণ সংস্থা। ১১ জুন চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সদস্যরা এ দাবি জানান। অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাহফুজুল হক চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট সেকান্দার খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মোমেনা আক্তার, রেহানা খানম, বাদশা মিয়া প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি।