এই নগরে - দূর গ্রামে
মিজঅঁসেনের চলচ্চিত্র গ্রহণ কর্মশালা ২৯ জুন থেকে শুরুচলচ্চিত্রচর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় চলচ্চিত্র গ্রহণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা চলবে ২৯ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। কর্মশালা পরিচালনা করবেন ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক পঙ্কজ পালিত। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণে ক্যামেরা পরিচালনায় আলোকসম্পাত, রঙের ব্যবহার, ডিজিটাল পদ্ধতি, লেন্স, কম্পোজিশন ইত্যাদি বিষয়ের কারিগরি ও নান্দনিক দিক আলোচনা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২০ থেকে ৩০ জন। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাদশা মিঞা সড়কের চারুকলা ইনস্টিটিউটে এ কর্মশালা চলবে। আগ্রহী শিক্ষার্থীদের জামালখান সানমার স্প্রিং গার্ডেনের পুস্তক বিপণি প্রথমা, চেরাগি পাহাড়ের বাতিঘর অথবা চারুকলা ইনস্টিটিউটে (ফোন: ০১৭৩১ ৮৮৮৫৬৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। মহিলা পরিষদের কর্মিসভাবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির কর্মিসভা ১৮ জুন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা লতিফা কবির। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া। আরও বক্তব্য দেন শেলী দে, রমা মুহুরী, রওশন আরা, মিতা ঘোষ, কাউচার জাহান, পাপড়ি, গীতারুদ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আক্তার। সভায় বিভিন্ন শাখার ৪০ জন সংগঠক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।জাহানপুর ইনস্টিটিউটের পরিচালনা কমিটি গঠিতফটিকছড়ি উপজেলার জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউটের (উচ্চবিদ্যালয়) পরিচালনা কমিটি ১৫ জুন গঠিত হয়েছে। দুই বছর মেয়াদের জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই কমিটি অনুমোদন দিয়েছে। শিক্ষানুরাগী হোসেন শহীদ মুফতিকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশরকে সদস্যসচিব করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোরশেদুল করিম চৌধুরী, দাতা সদস্য শফিউল আলম, অভিভাবক সদস্য শফিউল বশর, কাজী ছৈয়দুল আজম, মাহবুবুল আলম ও বিবি রহিমা। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হয়েছেন মো. আবুল খায়ের, শাহানুর বেগম, মো. সেলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।এ্যাপোলো হাসপাতালের উদ্যোগে সেমিনার ঢাকার এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ২১ জুন চট্টগ্রামে ‘আপডেট অন অ্যাডভান্স পেসেন্ট কেয়ার ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে এ্যাপোলো হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনা পরিচালক শাগুফা আনোয়ার চট্টগ্রামে প্রস্তাবিত এ্যাপোলো হাসপাতাল নির্মাণের অগ্রগতি তুলে ধরেন। সেমিনারে এ্যাপোলো হাসপাতালের নাক-কান-গলা বিভাগের কনসালটেন্ট সাকেত আগারওয়াল বধির রোগীদের কানে সফল ককিলয়ার স্থাপন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে উপস্থিত চিকিৎসকদের ধারণা দেন। এ ছাড়াও কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট তামজিদ আহমেদ শল্যচিকিৎসা ছাড়াই আধুনিক পদ্ধতিতে হূৎপিণ্ডের ধমনির ব্লক অপসারণের চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। প্রায় ৩০০ জন চিকিৎসক সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। সমন্বিতের আয়োজনে ছোটদের শিক্ষা-সংস্কৃতি উৎসব ফুলকি পরিচালিত সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রমের উদ্যোগে ২১ জুন চট্টগ্রাম মুসলিম হল মিলনায়তনে শিক্ষা-সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুসলিম হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহমেদ ও সমন্বিতের অবৈতনিক কেন্দ্রীয় সমন্বয়কারী শীলা মোমেন।উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশন করে সহজপাঠ ফুলকির শিশুরা। এরপর শিশুদের অংশগ্রহণে ব্রতচারী নৃত্য ও কাঠিনৃত্য পরিবেশিত হয়। শীলা মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সমন্বিতের অবৈতনিক প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। উদ্বোধনী পর্বের শুরুতে আটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ। উদ্বোধনী পর্ব সঞ্চালন করেন সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের কর্মসূচি সমন্বয়কারী রাশেদ হাসান।উৎসবে সমন্বিতের কার্যক্রমভুক্ত আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।