এই নগরে - দূর গ্রামে
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের কর্মিসভাচট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২২ জুন পাঁচলাইশে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক সমাজকে একাত্তরের ঘাতক-দালাল-যুদ্ধাপরাধী-মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মান্নান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক বেগম চেমন আরা তৈয়ব এমপি। আলোচনায় অংশ নেন মরিয়ম বেগম, স্বপ্না দত্ত, দীপিকা বড়ুয়া, নুরুন নাহার জালাল, কামরুন নাহার, আনজুমান আরা বেগম, জান্নাত আরা, নুরুন নাহার করিম, সাজেদা বেগম, হাসিনা মমতাজ, রেহেনা ফেরদৌস, রেহেনা আক্তার, আসমা ফেরদৌস, নিলুফার জাহান, শিকু আরা বেগম, কোহিনুর আকতার, হোসনে আরা বেগম, নাসিমা বেগম, জাহানারা বেগম প্রমুখ।যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটি গঠনবাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার কমিটি ২২ জুন গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কায়সার আলম। অধিবেশনে শরীফ চৌহানকে সভাপতি, কায়সার আলমকে সাধারণ সম্পাদক ও নুরুন্নবী আরিফকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আজিজুল হক, এম এ রহিম, শিবু দাশ, প্রচার সম্পাদক মিনহাজ আলম কাদেরী, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক রুদ্র শায়ক, তথ্য ও প্রযুুক্তি সম্পাদক অভিজিৎ দাশ, নারীবিষয়ক সম্পাদক মুক্তা হক, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নুরুদ্দিন বাহার, অর্থ সম্পাদক জুয়েল ধর, দপ্তর সম্পাদক কানু দাশ, সদস্য তৃপ্তি ধর, রনি দাশ ও নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি। এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভাবাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বামমা) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা ২৩ জুন নগরের একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর আহম্মদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি মীর লুৎফর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। সভাপতি তাঁর বক্তব্যে বর্তমান সরকারকে কৃষিবান্ধব উল্লেখ করে কৃষি খাতকে ভ্যাটমুক্ত করতে কেন্দ্রীয় কমিটির সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।সংগীত পরিষদের উদ্যোগে বিশ্ব সংগীত দিবস পালিতপৃথিবীব্যাপী মানুষে-মানুষে ঐক্য ও মহামিলন ঘটাতে পারে সংগীত। ভাষাগত পার্থক্য থাকা সত্ত্বেও সংগীতের সুরের বন্ধন সব জাতি ও সম্প্রদায়ের মানুষকে কাছাকাছি নিয়ে আসে। সংগীত পরিষদ আয়োজিত বিশ্ব সংগীত দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের পরিচালক ড. স্যামুয়েল বার্থে।২১ জুন পরিষদ ভবনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ছৈয়দুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সম্পাদক তাপস হোড়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী, শিল্পী শ্রেয়সী রায় , মীর নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে স্যামুয়েল বার্থেকে রবীন্দ্রস্মারক সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথিকে প্রদত্ত মানপত্র পাঠ করে শোনান ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। শেষে পরিষদের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রেয়সী রায়। তবলায় ছিলেন ত্রিদিব বৈদ্য ও অলক ভট্টাচার্য। বিজ্ঞপ্তি। আইন কলেজ ছাত্র সংসদের নির্বাচনচট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত কর্মকর্তারা হলেন: সহসভাপতি মোহাম্মদ আবু ঈসা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ হোছাইনী, যুগ্ম সম্পাদক নিউটন কান্তি দে, ম্যাগাজিন সম্পাদক মো. আরিফ আলী, বিতর্ক সম্পাদক মোহাম্মদ আমিনুল নিজামী, ক্রীড়া সম্পাদক সৈয়দ ইমতিয়াজ উদ্দীন, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো. সরওয়ার উদ্দিন, অর্থ সম্পাদক করবী চৌধুরী, মিলনায়তন সম্পাদক মো. কামাল হোসেন, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাজ্জাদ চৌধুরী, মহিলা সম্পাদিকা রেবা বড়ুয়া, শ্রেণী প্রতিনিধি রোজিনা আক্তার ও মো. দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।সিএসডিএফের উদ্যোগে সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদ্যাপননারী আন্দোলনের পথিকৃৎ বেগম সুফিয়া কামালের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরামের (সিএসডিএফ) সুফিয়া কামাল ফেলোদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ জুন নগরের চান্দগাঁওয়ের সিএসডিএফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নারী নেত্রী ও সুফিয়া কামাল ফেলো দীপিকা বড়ুয়া। সভায় মুখ্য আলোচক ছিলেন সিএসডিএফের চেয়ারপারসন এস এম নাজের হোসাইন। আলোচনায় অংশ নেন কাজী ইকবাল বাহার, সুফিয়া কামাল ফেলো সায়মা হক, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা ইদ্রিস, শাহনাজ পারভীন, শাহীন আকতার, অশ্রু চৌধুরী, নুরী মাহফুজা ইউসুফ, ফেরদৌস বেগম, শীলা, উম্মেকুলসুম, জন্নাতুল নাঈম, শাম্পা কে নাহার। সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় সুফিয়া কামাল শিক্ষা ও নেতৃত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ অনেকগুলো আন্দোলনে সুফিয়া কামাল নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনকে উজ্জীবিত করেছেন। উল্লেখ্য সিএসডিএফ ও এর সহযোগী সংস্থাগুলোর উদ্যোগে কক্সবাজার সদর, চকরিয়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী উপজেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সুফিয়া কামাল ফেলো, সামাজিক উদ্যোক্তা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, স্টাডি সার্কেল, সুফিয়া কামালের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচির মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। বিজ্ঞপ্তি।সোনালী ব্যাংকের শাখা প্রধান ও ব্যবস্থাপকদের মতবিনিময় সভাসোনালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন অঞ্চলের শাখা প্রধান ও ব্যবস্থাপকদের মতবিনিময় সভা ২৩ জুন আগ্রাবাদের মহাব্যবস্থাপক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের প্রিন্সিপাল ও আঞ্চলিক কার্যালয় এবং করপোরেট শাখার প্রধান ও সব শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত। সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব।প্রধান অতিথির বক্তব্যে প্রদীপ কুমার দত্ত বলেন, চট্টগ্রাম অঞ্চলে ডিপোজিট ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগিয়ে ২০১২ সালের বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হকের সঞ্চালনে সভায় বক্তব্য দেন উপমহাব্যবস্থাপক এস এম মাহফুজুল ইসলাম, এম এ কাইয়ূম, বেলায়েত হোসেন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম, মনির আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক ওসমান গণি, সুনীল কান্তি ঘোষ, আমিনুর রসুল প্রমুখ। বিজ্ঞপ্তি।মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে শপ ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়সম্প্রতি চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) সভাপতি ও চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স (সিএমএসও) নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিএমসিসিআইয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সিএসএসওর সভাপতি আবুল কাশেম বলেন, মেট্রো চেম্বারের সহযোগী সংগঠন হিসেবে তাদের সব কর্মকাণ্ডে একযোগে কাজ করে যাবে। সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমান যেকোনো সমস্যা-সংকটে ও ব্যবসার উন্নয়নে সিএমএসওকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউনের কার্যকরী পরিষদ গঠনরোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউনের সভা ১৭ জুন ক্লাব সভাপতি মো. ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ২০১২-১৩ রোটারি বর্ষের কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে লোকমান হোসেনকে সভাপতি ও মীর নাজমুল আহসানকে সচিব নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সদ্য প্রাক্তন সভাপতি মো. ইকবাল খান, সহসভাপতি জেড এস এম বখতিয়ার, জাহাঙ্গীর কবির ও কামালুর রহমান, যুগ্ম সচিব মো. আরিফ, ট্রেজারার ফজলুল করিম, পরিচালক এ কে এম জাফর উল্লাহ চৌধুরী, এস সি লালা, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও হারুন অর-রশিদ, ক্লাব ট্রেইনার রাফাত পারভেজ খান, বুলেটিন এডিটর শাহিদা খানম, যুগ্ম বুলেটিন এডিটর সাইফুল আলম ও সার্জেন্ট এট-আর্মস মো. সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।জাহানপুর ইনস্টিটিউটের পরিচালনা কমিটি গঠিতফটিকছড়ি উপজেলার জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউটের (উচ্চবিদ্যালয়) পরিচালনা কমিটি ১৫ জুন গঠিত হয়েছে। দুই বছর মেয়াদের জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এই কমিটি অনুমোদন দিয়েছে। শিক্ষানুরাগী হোসেন শহীদ মুফতিকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশরকে সদস্যসচিব করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোরশেদুল করিম চৌধুরী, দাতা সদস্য শফিউল আলম, অভিভাবক সদস্য শফিউল বশর, কাজী ছৈয়দুল আজম, মাহবুবুল আলম ও বিবি রহিমা। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হয়েছেন মো. আবুল খায়ের, শাহানুর বেগম ও মো. সেলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।