এই নগরে - দূর গ্রামে
শাহ্ ছুফি আমীর আলী শাহ্ (র)-এর ওরস কালহজরত শাহ্ ছুফি আমীর আলী শাহ (র)-এর বার্ষিক ওরস মাহফিল ৪ জুলাই অনুষ্ঠিত হবে। দিবসের কর্মসূচি হিসেবে থাকবে বাদ জোহর খতমে কোরআন, রাত আটটায় মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও জিকির আজকার। বিজ্ঞপ্তি।শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন কালবাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে ৪ জুলাই বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংগঠনের নেতারা জানান। বিজ্ঞপ্তি। আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৭ জুলাই শুরুচট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৭ জুলাই শুরু হচ্ছে। কোর্সের মেয়াদকাল তিন মাস। সেশন চলাকালীন সদস্যদের জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধা পাবেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। যেমন: তথ্যকেন্দ্রের সুবিধা (বই, হাস্যরসাত্মক ছবি ও সিডি) কফি হাউস ও সাপ্তাহিক ফরাসি ছবি দেখার সুযোগ থাকবে। সুবিধামতো সময়সূচি থাকবে চাকরিজীবীদের জন্য। বিস্তারিত জানার জন্য যোগাযোগ: ৬১৫৭৪০। বিজ্ঞপ্তি।গীতা শিক্ষা কমিটির অভিষেক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল ইসলাম বলেছেন, ‘গীতার অসাম্প্রদায়িক ও উদার আদর্শ বাস্তবায়িত হলে সমাজে কোনো রকম অত্যাচার, অনাচার ও অবিচার থাকতে পারে না। একটি মানবতাবাদী সমাজ বিনির্মাণে গীতা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য।’ গত ২৯ জুন নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নতুন কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অনুপম দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য শংকর প্রসাদ দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য, চন্দনময় নন্দী, ভূপাল চন্দ্র চৌধুরী, তপন কুমার দেওয়ানজী, সুভাষ চন্দ্র ধর, শৈবাল দাশ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। স্বাগত বক্তব্য দেন দেশপ্রিয় চৌধুরী ও অ্যাডভোকেট শুভাশীষ শর্মা।শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ। বিজ্ঞপ্তি।পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের ত্রাণ বিতরণসাম্প্রতিক প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরে পাহাড়ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ফিরোজ শাহ, বিশ্ব কলোনি, টাইগার পাস, ফোরাপাস সড়ক ও আকবর শাহ ইয়াছিন কলোনি এলাকায় এসব অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। নিহত ব্যক্তিদের জনপ্রতি পাঁচ হাজার টাকা এবং আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা, আওয়ামী লীগের নেতা জাফর আহমেদ, বেদারুল আলম চৌধুরী, জসীম উদ্দিন, মো. জাহেদ, আনোয়ারুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ‘দুর্যোগের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত জনগণের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের পাশে থেকে শক্তি-সাহস জোগাতে এসেছি।’পরে তিনি পাহাড়ি ঢলে চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা বাঁশখালীর ক্ষয়-ক্ষতি সরেজমিন পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১০ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি। তামাকজাত পণ্যের ঝুঁকি বিষয়ে ক্যাবের সেমিনারতামাকজাত পণ্যের মোড়কে স্বাস্থ্য-সতর্কবাণী প্রচারে তামাক কোম্পানিগুলোকে বাধ্য করতে এবং তামাক নিরোধ আইন সংস্কার করতে বর্তমান সরকার আন্তরিক। ২৩ জুন নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কথা বলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম মাস্টার এমপি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগরের উদ্যোগে দুই দিনব্যাপী ‘তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ক্যাব চট্টগ্রামের বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ঢাকার সহযোগী অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। ক্যাব চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের মিডিয়া ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর তাইফুর রহমান, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাশেম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক। আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল ওয়াহাব চৌধুরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা, ইপসার প্রতিনিধি নাসিম বানু প্রমুখ। বন্ধুসভার বর্ষা উদ্যাপন অনুষ্ঠান ১৩ জুলাইচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলশী, এনায়েত বাজার মহিলা কলেজ ও আগ্রাবাদ মহিলা কলেজ বন্ধুসভার যৌথ উদ্যোগে ১৩ জুলাই দিনব্যাপী বর্ষা উদ্যাপন ও বন্ধু মেলার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে যুক্ত হতে ইচ্ছুক বন্ধুদের ৪ জুলাই বিকেল চারটা থেকে ১১ জুলাই সন্ধ্যা ছয়টার মধ্যে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে। স্থান: প্রথমা, সানমার স্প্রিং গার্ডেন, চেরাগী পাহাড়, জামাল খান চট্টগ্রাম। নিবন্ধন ফি-১০০ টাকা। বিস্তারিত ফোনে (০১৭২৬ ২০৯০৩৩, ০১৮১৪৯৮৫৬২১) জানা যাবে।সেন্ট প্লাসিডস স্কুলে ৭টি আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতানগরের সাতটি আর্ট স্কুলের শিক্ষার্থীদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ৩০ জুন সেন্ট প্লাসিডস স্কুলে অনুষ্ঠিত হয়। আর্ট স্কুলগুলোর পরিচালক শওকত জাহানের তত্ত্বাবধানে সেন্ট প্লাসিডস হাইস্কুলের অধ্যক্ষ প্রদীপ প্লাসিড গোমেজের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খোরশেদ আলম।বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা গির্জার পুরোহিত ফাদার পি বেনুয়া। বক্তব্য দেন সেন্ট স্কলাস্টিকাস স্কুলের অধ্যক্ষ মার্সিয়া গোমেজ, সেন্ট স্কলাস্টিকাস কনভেন্ট অধ্যক্ষ মেরী গেব্রিয়েল, প্লাসিডস হাইস্কুলের সহকারী অধ্যক্ষ মন্ত্রজয় ত্রিপুরা প্রমুখ। বিজ্ঞপ্তি।