এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতা শিক্ষা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনবাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলন ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০১৩-১৫ মেয়াদে রাজীব বিশ্বাসকে সভাপতি ও শুভাশীষ চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ২১ সদস্যবিশিষ্ট জেলা সংসদ কমিটি ঘোষণা করা হয়।সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন প্রিয়াশীষ চক্রবর্তী। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান তপন কান্তি দাশ। উপস্থিত ছিলেন স্বদেশ চক্রবর্তী, চন্দনময় নন্দী, দিলীপ কুমার ভট্টাচার্য প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী ও আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক সুমন চক্রবর্তী। বিজ্ঞপ্তি। মিলেনিয়াম হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিবাদ সভামিলেনিয়াম হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশনের প্রতিবাদ সভা সম্প্রতি সংগঠনের হাজি আবদুল আলী সিটি করপোরেশন আর্কেড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা এবং সংগঠনের মহাসচিব মো. নাছির চৌধুরীকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি।চারুলতার শিক্ষার্থীদের মধ্যে দৃষ্টির শিক্ষা উপকরণ বিতরণদৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে সম্প্রতি নগরের দুই নম্বর গেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত কর্মজীবী শিশুদের পাঠশালা চারুলতায় এক বছরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, সভাপতি কশসাফুল হক, সাধারণ সম্পাদক আদনান মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, সহসম্পাদক উর্মি রহমান, চারুলতা বিদ্যালয়ের মিজানুল করিম, ইমদাত হোসেন, সবুজ মণ্ডল, ইকবাল কায়সার, তাসনিম ফায়জা প্রমুখ। বিজ্ঞপ্তি।বোধনের কর্মশালায় ভর্তি চলছেবোধন আবৃত্তি স্কুলে প্রশিক্ষণ কর্মশালার ভর্তি চলছে। ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিহ্বা-চোয়ালের ব্যায়াম, মনঃসংযোগ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, কবিতার ভাব ও রস, উপস্থাপনা, শ্রুতি নাটক এবং কবিতার নির্মাণ ও প্রয়োগের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা ও চট্টগ্রামের খ্যাতনামা সাহিত্যিক ও আবৃত্তিশিল্পীরা। নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা চলবে। আগ্রহী ব্যক্তিদের শুক্রবার মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত ফোনে (০১৮১৯ ৩৩২৪৫৪, ০১৭১২ ৭০১২৬৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।ফ্রোবেল প্লে স্কুলের ১০ বছর পূর্তি অনুষ্ঠানফ্রোবেল প্লে স্কুলের ১০ বছর পূর্তি অনুষ্ঠান ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও ব্র্যাক ইউনিভার্সিটির পরিচালক (ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ) সারওয়াত আবেদ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হাওড়া জোহাইর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ শেহনাজ হোসাইন। আলোচনা সভার পর শিক্ষার্থীরা পরিবেশন করে নাচ, গান ও নাটিকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রত্যয় ৭১-এর আলোচনা সভাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রত্যয় ৭১-এর উদ্যোগে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শহীদজায়া বেগম মুশতারী শফি। সাধারণ সম্পাদক শামীমা হারুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি দীপংকর চৌধুরী, ডা. পরিতোষ বড়ুয়া, প্রকৌশলী আশুতোষ দাশ, কিরণ লাল, সাহাবুদ্দীন, হাসানুল করিম, ওসমান গণি প্রমুখ। এর আগে কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি।ডায়াবেটিক সমিতির নির্বাচিত কর্মকর্তারা সংবর্ধিতচট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ২০১৩-১৬ সালের জন্য নির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান। বক্তব্য দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক জাবেদ আবছার চৌধুরী ও ডা. এ কে এম জালালউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য আবিদা মোস্তফা, এস এম জাফর, ডা. মোহাম্মদ সানাউল্লাহ, ডা. এফ এম বাবর চৌধুরী, এ এস এম সাহাব উদ্দিন, চন্দন কুমার তালুকদার, মো. রাকিবুর রহমান, নওশাদ আজগর চৌধুরী, ডা. মাসুদ করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আমানউল্লাহ।জাহাঙ্গীর চৌধুরী নির্বাচনী অঙ্গীকার হিসেবে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে ঢাকা বারডেমের আদলে রূপান্তর, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন। সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী হাসপাতালের ভাবমূর্তি ও রোগী সেবার দায়িত্ব পালনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।স্বরলিপির সাংস্কৃতিক ফোরামের স্বর্ণপদক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৫ জানুয়ারিস্বরলিপি সাংস্কৃতিক ফোরামের দশম দ্বিবার্ষিক সম্মেলন ও দুই দশক পূর্তি উপলক্ষে স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৫ জানুয়ারি সকাল নয়টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। চারটি বিভাগে প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে দেশাত্মবোধক গান, ছড়াগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লিগীতি, উচ্চাঙ্গনৃত্য, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন। আবেদনপত্র পাওয়া যাবে কারেন্ট বুক সেন্টার, কথাকলি ও শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, তানসেন ললিতকলা একাডেমিতে। বিস্তারিত ফোনে (৭২৪৪৩৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।মনোয়ারা হাকিম আলী অভিনন্দিতবাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সহসভাপতি মনোয়ারা হাকিম আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সদস্যরা।গত ২৩ ডিসেম্বর বিকেলে চিটাগাং উইম্যান চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদা-এ-আউয়াল উইম্যান চেম্বারের পক্ষে ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান। অভিনন্দনের জবাবে মনোয়ারা হাকিম আলী বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, দেশের সব নারী উদ্যোক্তাদের বলে আমি মনে করি।’উল্লেখ্য, মনোয়ারা হাকিম আলী চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি। ‘এম এ আজিজের কাছে বাঙালি জাতি চিরঋণী’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, চট্টল শার্দূল এম এ আজিজের কাছে বাঙালি জাতি চিরঋণী, এ ঋণ কখনো শোধ হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনিও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার ছিলেন।এম এ আজিজের প্রয়াণ দিবস উপলক্ষে ১১ জানুয়ারি ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্মৃতি তর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ট্রাস্টের ট্রাস্টি সচিব নাসিরুদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক এম এন এ আবু সালেহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইন্দুনন্দন ও জাসদ দক্ষিণ জেলা শাখার সভাপতি নুরুল আলম। বক্তব্য দেন রাখাল চন্দ্র বণিক, মজহারুল হক শাহ চৌধুরী, মফিজুর রহমান, নেছার আহমদ, আবু হানিফ, দীপংকর চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, শামীমা হারুন, স্বরূপানন্দ রায়, মাহবুবুর রহমান প্রমুখ।বিপিসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০১৩-১৪ বর্ষের নির্বাচন ৬ জানুয়ারি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুস্তফা কুদরত-ই-ইলাহী সভাপতি ও মো. ইউসুফ হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি মো. আবুল কালাম আ.জাদ, যুগ্ম সম্পাদক কাজী মো. শহীদুর রহমান, অর্থ সম্পাদক ফেরদৌসী মাসুম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোরশেদ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসাইন, দপ্তর সম্পাদক মো. আপেল মামুন, সদস্য এস এম জুবায়ের হাসান, মো. মিজানুর রহমান ও মো. মুজিবুর রহমান খান। বিজ্ঞপ্তি। পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় তিন দিনের কর্মসূচি ২২ জানুয়ারি শুরুপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় আন্জুমান-এ-এহইয়াহ্ সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তিন দিনব্যাপী কর্মসূচি নুরুল উলুম ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গণে ২২ জানুয়ারি থেকে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন বিনা মূল্যের চিকিৎসাশিবির, ২৩ জানুয়ারি সেমিনার ও ২৪ জানুয়ারি শোভাযাত্রা। এ উপলক্ষে ১৮ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ গোফরান। উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশ্রাফী, মুহাম্মদ শামসুল আলম, এয়াকুব আলী খান, মুহাম্মদ আয়ুব নুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ মুরাদ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।আইনজীবী নুরুল হুদা স্মরণে সভাআইনজীবী ও রাজনীতিবিদ মুহাম্মদ নুরুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ জানুয়ারি স্মরণসভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ ফজলুল করিম। মোহাম্মদ নুরুল হুদা নাগরিক স্মরণসভা পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। মুখ্য আলোচক ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। স্মরণসভা পরিষদের সদস্যসচিব আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, চুয়েট উপাচার্য জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহম্মদ হারুন। বক্তারা বলেন, আইনজীবী নুরুল হুদা নীতির প্রশ্নে কখনো আপস করেননি। বিজ্ঞপ্তি।