এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভারের সেরা পারফরমারদের সংবর্ধনাইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কালুরঘাটস্থ ফ্যাক্টরিতে কর্মরতদের মধ্য থেকে ২০১১ সালের সেরা পারফরমারদের সংবর্ধনা অনুষ্ঠান ১৭ জানুয়ারি নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংবর্ধিতদের ক্রেস্ট প্রদান করেন জেনারেল ফ্যাক্টরির ম্যানেজার রুহুল কুদ্দুস খান। বক্তব্য দেন ফ্যাক্টরির মানবসম্পদ ব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম, উৎপাদন ব্যবস্থাপক (সোপস) মো. আল্ কাশেম, উৎপাদন ব্যবস্থাপক (পিপি) আতিকুর রাজা, প্রকৌশলী মিজানুর রহমান ভূঁইয়া, লজিস্টিক ব্যবস্থাপক আবুল হাসান, ব্যবসা ব্যবস্থাপক (ফুডস) মুসলিম উদ্দিন, সেরা পারফরমারদের মধ্য থেকে নুরুল কবির, মাসুদ খান, সুদীপ কুমার দে প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পার্সোনাল সার্ভিসেস ব্যবস্থাপক মো. শাহাবুদ্দীন। উল্লেখ্য, প্রতিবছর ইউনিলিভার কোম্পানির সেরা পারফরমারদের ও তাদের পরিবারদের সংবর্ধিত করে। ২০১১ সালে ১৮ জন কর্মচারী সেরা পারফরমার হিসেবে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি। রসায়ন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে আয়োজিত পঞ্চম রসায়ন অলিম্পিয়াড ২০১১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার চট্টগ্রাম কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। যে পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের শিক্ষা কার্যক্রমের কাঠামো পরিবর্তন হয়েছে। প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফলাফল এর বড় দৃষ্টান্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী। চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ, অধ্যাপক ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলাম, পঞ্চম রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিব উল্লাহ্ প্রমুখ। বিজ্ঞপ্তি।বার আউলিয়া আবাসিক সোসাইটির শীতবস্ত্র বিতরণনগরের পশ্চিম বাকলিয়া ডিসি সড়কের আবদুল লতিফ লেন এলাকায় বসবাসকারী গরিব ও দুস্থদের মাঝে গত মঙ্গলবার বার আউলিয়া আবাসিক সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোসাইটি মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাহেদা কাশেম। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহেদ মুরাদ, মো. মহসিন, রাজিব বিশ্বাস, নুরুল আবছার, মো. সেলিম, মো. মুমিন, মো. সোহেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এমদাদুল হক । বিজ্ঞপ্তি।সাহিত্য আসরে লেখা আহ্বান ফুলকি পরিচালিত সুকুমার শিশু পাঠাগার আয়োজিত ছোটদের সাহিত্য আসরে লেখা আহ্বান করা হয়েছে। ঋতুভিত্তিক এই সাহিত্য আসর অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ফুলকির পাঠাগার কক্ষে।আসরে অংশগ্রহণে ইচ্ছুক শিশু, কিশোরদের নিজেদের লেখা গল্প, কবিতা, ছড়া ও ফিচার ২৬ জানুয়ারি ২০১২, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একটার মধ্যে ফুলকি দপ্তরে জমা দিতে বলা হচ্ছে। বিজ্ঞপ্তি।চারুকলার ৪০ বছর উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাচারুকলার ৪০ বছর উদ্যাপন উপলক্ষে ২০ জানুয়ারি শুক্রবার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যাপক আবুল মনসুর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী আহাম্মেদ নেওয়াজ। বক্তব্য দেন অধ্যাপক সৌমেন দাশ, সুব্রত বড়ুয়া রনি, ড. ফয়েজুল আজিম প্রমুখ।প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু কিশোর অংশ নেয়। ২৮ জানুয়ারি বিকেল চারটায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিন সিটির উদ্যোগে সেলাইযন্ত্র বিতরণ লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিন সিটির উদ্যোগে ১১ জানুয়ারি দুস্থ মহিলাদের মধ্যে সেলাইযন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডাইরেক্টর নরেন্দ্র ভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মো. নুরুল ইসলাম ও প্রাক্তন জেলা গভর্নর কাজী আকরাম উদ্দিন আহমদ। অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর অধ্যাপক এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী ও লায়ন জাফর উল্লাহ চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট মো. মুজিবর রহমান, জোনাব আলী, ফারজানা জোনাব প্রমুখ। বিজ্ঞপ্তি।মাহাবুব আলী মেমোরিয়াল সিএমপি বাস্কেটবল মাঠ উদ্বোধন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে নবনির্মিত মাহাবুব আলী মেমোরিয়াল সিএমপি বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। হাবিব গ্রুপের সহায়তায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আন্তর্জাতিকমানের এই বাস্কেটবল গ্রাউন্ড প্রকল্প বাস্তবায়ন করেছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুলিশ বাহিনীর পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলে বাস্কেটবল খেলার প্রসার ও উন্নয়নে আধুনিক এই মাঠ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, বিপিএম, অতিরিক্ত কমিশনার শফিক আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিশ্বাস আফজাল আহমেদ, স্পন্সর হাবিব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী, ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। হাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহাবুব আলী স্মরণে বাস্কেটবল মাঠটির নামকরণ করা হয়েছে।