এই নগরে - দূর গ্রামে
সৈয়দ মোহাম্মদ শাহজাহানের খোশরোজ শরিফ ২৭ জানুয়ারিহজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী আল মাইজভান্ডারির খোশরোজ শরিফ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে ওই দিন লালখানবাজার শাহি দরবার শরিফে খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা, তবরক বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি শুরু হবে সকাল নয়টা থেকে। বিজ্ঞপ্তি। বাতিঘরে নতুন বইয়ের পাঠ উন্মোচনশরীফ মাহমুদ ছিদ্দিকীর লেখা সদ্য প্রকাশিত গ্রন্থ বাংলার আইনস্টাইন অমল কুমার রায়চৌধুরীর পাঠ উন্মোচন ও আলোচনা সভা ২১ জানুয়ারি সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বাতিঘরে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রের পরিচালক মো. আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক কামরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী এবং বুয়েটের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান লেখক ফারসীম মান্নান মোহাম্মদী। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, অধ্যাপক অমল কুমার রায়চৌধুরী ছিলেন একজন পদার্থবিদ ও গণিতবিদ। বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ও পেনরোজ রায়চৌধুরীর সমীকরণ ব্যবহার করে ‘সিংগুলারিটি উপপাদ্য’ প্রমাণ করেন। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমাদের দেশে সাধারণ মানুষ তো দূরের কথা, বিজ্ঞানের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যেও তিনি তত পরিচিত নন। লেখক শরীফ মাহমুদ ছিদ্দিকীর বইটি বিজ্ঞান শিক্ষার্থীদের কাছে রায়চৌধুীকে পরিচিত হতে সহায়তা করবে আশা করা যায়।অনুষ্ঠানের শুরুতে বইটি রচনার প্রেক্ষাপট নিয়ে বলেন লেখক শরীফ মাহমুদ ছিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন আরাফাত আহমেদ সোহাগ। বিজ্ঞপ্তি। আজকের প্রজন্মের বর্ণমালা বিদ্যালয় উদ্বোধনফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে বর্ণমালা শেখার বিদ্যালয় প্রজন্ম বর্ণমালা ১৮ জানুয়ারি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. বেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বর্ণমালা বিদ্যালয় উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আজীবন সদস্য এ কে জাহেদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সভাপতি বোরহান আহমেদ ও মো. আনোয়ার হোসেন। বক্তব্য দেন এম আনোয়ার হোসেন, আরাফুর রহমান, মো. লোকমান, মো. আবদুল আজিজ, মো. এরশাদ, ওমর ফারুক সিকদার, মো. মুহি উদ্দিন, রুবেল বিশ্বাস, সৈকত দাশ, মো. রাসেল প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষা মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে ছিন্নমূল শিশুরা এই বিদ্যালয়ে আনন্দের সঙ্গে পড়বে। তারা শিক্ষিত হয়ে পরিবর্তন করবে সমাজ। বিজ্ঞপ্তি।নব তরুণ সংঘের মিলাদুন্নবী (দ.) উদ্যাপনচান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া নব তরুণ সংঘের উদ্যোগে ১৬ জানুয়ারি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা। প্রধান অতিথি ছিলেন সৈয়দ আবুল মোকাররম মুহাম্মদ নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সৈয়দ আবু মাছাক্বীন মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মুহিব্বুল্লাহ আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ছালে আহম্মদ ও মাওলানা মুহাম্মদ ইমরান।বড়তাকিয়া গ্রুপের গাড়ি বিক্রয় ও প্রদর্শনীবিশ্বখ্যাত মিতসুবিশি, ভলভো আইশার ও মাহিন্দ্রা ব্র্যান্ডের ডিজেল ও সিএনজিচালিত বাস, ট্রাক, পিক-আপ, থ্রি হুইলারসহ বিভিন্ন ধরনের যানবাহন ক্রেতাদের কাছে সরাসরি উপস্থাপন এবং এর গুণাবলি ও ব্যবহারের উপযোগিতা তুলে ধরতে তিন দিনব্যাপী বিক্রয় প্রদর্শনীর আয়োজন করেছে পরিবহন কোম্পানি বড়তাকিয়া গ্রুপ। ২০ জানুয়ারি সকাল ১০টায় নগরের জমিয়তুল ফালাহ্ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যকরি পরিষদের সভাপতি কফিল উদ্দিন আহমেদ, বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ, পরিচালক (অর্থ) লুৎফুন নাহার, পরিচালক (বিক্রয় ও প্রশাসন) রেজা লতিফা খানম, সহকারী মহব্যবস্থাপক (বিক্রয় ও প্রশাসন) মেঘনাদ দাস, সহকারী মহব্যবস্থাপক (করপোরেট সেলস) স্বরূপ কল্যাণ দত্ত এবং র্যাংগস গ্রুপের সহকারী মহব্যবস্থাপক (বিক্রয়) তৌহিদুল ইসলাম, গণসংযোগ কর্মকর্তা মামুনুল আমিন প্রমুখ। মেলার মূল সমন্বয়কারী ছিলেন কাজী আবু সাঈদ। মেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রেতাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আমরা প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করে থাকি। এবার আমরা ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি এবং সবার দোয়া কামনা করি।’বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কারিতাসের আর্থিক সহায়তাচকরিয়ায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘর নির্মাণের জন্য আর্থিক সাহায্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। এ উপলক্ষে ২১ জানুয়ারি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন ও কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস্ গোমেজ। সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী।অনুষ্ঠানে ডুলাহাজারা ইউনিয়নের ২৫ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ১৬ হাজার ২০০ টাকার চেক তুলে দেওয়া হয়। এই কর্মসূচির অধীনে ৭৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য একই হারে অর্থ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।রৌফাবাদ এলাকায় অগ্নিদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণনগরের আতুরার ডিপো রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সম্প্রতি ত্রাণ বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী ফখরুল ইসলাম খান অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করে ১৬৫ জনের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেন। পরে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ডাচ্-বাংলা ব্যাংক জুবিলি সড়ক শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিমসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।ডায়মন্ড সিমেন্টের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু আগামী মাসেচট্টগ্রামের কর্ণফুলী থানার ঈছানগরে অবস্থিত ডায়মন্ড সিমেন্টের দৈনিক দুই হাজার মেট্রিক টন উৎপাদনক্ষম তৃতীয় ইউনিট আগামী মাসের শেষ সপ্তাহে চালু হচ্ছে। এর ফলে দেশের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের দৈনিক উৎপাদনক্ষমতা তিন হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। গত ১৯ জানুয়ারি ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে চন্দনাইশ উপজেলার সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের মিলনমেলায় এ তথ্য জানানো হয়।কোম্পানির পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার, দোহাজারী ইউয়িন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর কোম্পানি, জোয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন ফকির, সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার, সমাজসেবী কাজী মহিউদ্দিন, মোহাম্মদ আলী কোম্পানি, নুরুল হাকিম কোম্পানি, ডায়মন্ড সিমেন্টের এজিএম (মার্কেটিং) আবদুর রহিম বক্তব্য দেন। অনুষ্ঠানে চন্দনাইশসহ উপজেলার ডায়মন্ড সিমেন্টের সেরা বিক্রেতা ও নির্মাণশিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।চট্টগ্রাম একাডেমির সদস্য প্রতিনিধি নির্বাচনচট্টগ্রাম একাডেমির ২০১৩-১৪ সালের পরিচালনা পর্ষদের সদস্য প্রতিনিধি নির্বাচন ১৯ জানুয়ারি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচিত হন মোহাম্মদ ফজল হোসেন, হাসিনা মোতালেব, রিটন কুমার বড়ুয়া ও তালুকদার হালিম। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য থেকে পরিচালক নির্বাচিত হন আবুল কালাম ও সৈয়দা রিফাত আকতার। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারা আলম।নির্বাচনোত্তর সভায় বক্তব্য দেন একাডেমির পরিচালক নেছার আহমদ, বিধান কুমার মিত্র, জেসমিনা খানম, রাশেদ রউফ প্রমুখ। বিজ্ঞপ্তি।যুগপূর্তি উপলক্ষে বামাকার শোভাযাত্রাবাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) চট্টগ্রাম জেলার এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ১৯ জানুয়ারি বেলা ১১টায় শোভাযাত্রাটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, নিউমার্কেট হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, শ্রমিক লীগের নেতা শফি বাঙ্গালী, কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সংগঠনের জেলা সভাপতি জি এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহসভাপতি মো. ইসহাক, ডি কে দাশ, আবিদা আজাদ, আবছার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।