এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আনুজমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরে বিশাল শোভাযাত্রা বের করা হয়। ২৫ জানুয়ারি বর্ণাঢ্য এ শোভাযাত্রার নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। ষোলশহর আলমগীর খানকাহ শরিফ থেকে সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা বের হয়ে তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয়। বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।শোভাযাত্রা শেষে বেলা ১২টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল। এতে বক্তব্য দেন আনজুমান ট্রাস্টের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন, মহাসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদল, শিল্পপতি মিজানুর রহমান, অধ্যক্ষ জালালুদ্দীন আল কাদেরী, জামেয়ার চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম, মাওলানা এম এ মান্নান, সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, কাজী আবদুল ওয়াজেদ, আশরাফুজ্জামান আল-কাদেরী, সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ কাজী আবদুল আলীম রেজভী প্রমুখ। মাহফিল সঞ্চালন করেন উপাধ্যক্ষ মুহাম্মদ ছগীর ওসমানী ও মুহাম্মদ আনোয়ারুল হক। সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ বলেন, ঝঞ্ঝা-বিক্ষুব্ধ এ বিশ্বে শান্তি-প্রতিষ্ঠার জন্য প্রিয় নবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই। এমডিসির ফ্যামিলি নাইট অনুষ্ঠিতমওলানা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (এমডিসি) বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি নাইট ২৫ জানুয়ারি পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হয়। কক্সবাজারের একটি আবাসিক হোটেলে পিঠা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানসূচি। এর আগে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা করেন কোম্পানির বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তা এস এম মনোয়ারুল হুদা। এরপর সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে ফ্যামিলি নাইট অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাদের জিলানী। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আছরার, মো. শরীফ বিল্লাহ ভূইয়া, মো. জহিরুল হক, মো. রিজওয়ানুল হক প্রমুখ।অনুষ্ঠানে কোম্পানির সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: মো. রাশেদুল ইসলাম, মো. তারেক আলী, মো. মোসলেহ উদ্দিন ও মো. রাশেদুল ইসলাম। দ্বিতীয় পর্বে ছিল র‌্যাফল ড্র এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন ২৬ জানুয়ারি সকালে সমুদ্রসৈকতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলা পরিষদের সমাবেশনারীদের প্রতি সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে ২৭ জানুয়ারি প্রেসক্লাব চত্বরে বিকেল চারটায় মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদজায়া ও ভগিনী বেগম মুশতারী শফি ও মহিলা পরিষদের নেতারাসহ সমাজের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা লতিফা কবির। আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। পাশবিক নির্যাতনের ভয়ে নারীরা ভীত-আতঙ্কগ্রস্ত। বক্তারা আরও বলেন, নারীদের পাশবিক নির্যাতনের ভয় থেকে মুক্তি দিতে না পারলে, নারী-পুরুষের মানবিক ভালোবাসার সম্পর্ক মিথ্যা বলে প্রমাণিত হবে। সমাবেশে সর্বস্তরের জনগণকে নারী আন্দোলনে অংশগ্রহণ করে নারী আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করার আহ্বান জানানো হয় মহিলা পরিষদের পক্ষ থেকে। আলোচনায় বক্তব্য দেন: বেগম মুশতারী শফি, সুগতা বড়ুয়া, মো. সেকান্দার, মোহাম্মদ শহীদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন শিরিন আক্তার ও সিতারা শামীম। বিজ্ঞপ্তি। নির্মল সেন স্মরণে প্রেসক্লাবে স্মরণসভাবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, দেশের রাজনীতি ও সাংবাদিকতাকে মূলধারায় ফিরিতে আনতে হলে নির্মল সেনদের আদর্শ ও নৈতিকতাকে অনুসরণ করতে হবে। গত রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বরেণ্য সাংবাদিক নির্মল সেনের স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদ উল আলম। বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি মোস্তাক আহমদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, বিএফইউজে সদস্য তপন চক্রবর্তী, প্রেসক্লাব ও সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে প্রোজ্জ্বলের শিক্ষা উপকরণ বিতরণ১১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সামাজিক সংগঠন প্রোজ্জ্বল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিডিএ আবাসিকের সুলতান আল-নাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. মজহারুল হক সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা ও মেধা বিকাশে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিদ্যালয়ের শিক্ষিকা হামিদা বেগমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, থানা শিক্ষা কর্মকর্তা তসলিম হোসেন, প্রধান শিক্ষক মো. আনোয়ার সাহাদাত, প্রোজ্জ্বলের পক্ষে ফারহান-ই-আলম খান, খন্দকার বেলায়েত হোসেন, স্থপতি ফারুক আহেমদ, মঈন উদ্দিন, ফয়েজ আহেমদ, নোমান-ই-আলম খান, শাহ্ মোহাম্মদ ইমরান, শওকত করিম চৌধুরী, শাহ্জাদা আল মামুন, খায়রুল আলম। বিজ্ঞপ্তি।এএএস উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী ২২ ফেব্রুয়ারিনগরের লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রপরিষদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে নাম নিবন্ধন করতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে। যোগাযোগ: ০১৯১৫৮৭৪০৬৪ ও ০১৮১৮১০০৭৬৫। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কলেজের ’৯২ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভাচট্টগ্রাম কলেজ থেকে ১৯৯২ সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৮ জানুয়ারি পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি সভা এম এম আলী সড়কে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলতাফ মো. হান্নান। সভায় উৎসবের ভেন্যু নির্ধারণ, তহবিল সংগ্রহসহ অনুষ্ঠান সফল করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শান্তনু ভৌমিক, ফজলুল কাদের, আনসারুল হক, তারেকুজ্জামান, ইয়াসির এ মাবুদ, সিরাজুল ইসলাম প্রমুখ। পরবর্তী সভা আজ ৩১ জানুয়ারি একই স্থানে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।উত্তর বুড়িশ্চর সকার ক্লাবের ফুটবল টুর্নামেন্টউত্তর বুড়িশ্চর সকার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইউসুফ। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এম মনজুর আল হক, সাধারণ সম্পাদক এম এ করিম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে প্রত্যয় ৭১-এর আলোচনা সভাচট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে প্রত্যয় ৭১-এর কর্মকর্তারা চট্টগ্রাম কোর্টহিল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার, সাধারণ সম্পাদক শামীমা হারুন, সহসভাপতি দীপংকর চৌধুরী, আসিফ ইকবাল, ডিকে দাশ, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, রতন কুমার দাশ, পারভীন আক্তার প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষমোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।প্লাস্টিক সার্জারি ক্যাম্পের জন্য রোগীদের নিবন্ধন চলছেরোটাপ্লাস্ট আমেরিকা, নার্চার হাসপাতাল ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি নগরে পক্ষকালব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হবে। নগরের হালিশহরে অবস্থিত নার্চার জেনারেল হাসপাতালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে এই চিকিৎসাসেবা দেবেন।আগ্রহী রোগীদের নিবন্ধনের জন্য ১০ ফেব্রুয়ারির মধ্যে নার্চার হাসপাতাল—ফুলচৌধুরীপাড়া, উত্তর হালিশহর এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭১১৪৩৯৭৭৯, ০১১৯৫৪১৭১৬৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।মস্তিষ্কের ব্যবহার বাড়ানো বিষয়ে দুই দিনব্যাপী সেমিনার কালমস্তিষ্কের ব্যবহার বাড়ানের বিষয়ে দুই দিনব্যাপী সেমিনার শুরু হচ্ছে কাল শুক্রবার ১ ফেব্রুয়ারি। উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কেন্দ্র লিডের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারিতে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার চলবে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা এবং শনিবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। সেমিনারে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের ফোনে (০১৯১১৭৫৫ ৯৫৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সোনাগাজীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সোনাগাজীতে সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ আয়োজনে চার দিনব্যাপী দক্ষতা উন্নয়নবিষয়ক (মৌলিক, প্রাথমিক চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।গত শনিবার সকালে সোনাগাজীর সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আজিজুল হক, সোনাগাজী পৌরসভার মেয়র জামান উদ্দিন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন। প্রশিক্ষণ সহায়ক ছিলেন নোয়াখালীর উপপরিচালক মোহাম্মদ সরাফত হোসেন খান, হাতিয়া নোয়াখালীর উপপরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সোনাগাজী উপজেলার কর্মকর্তা মেছফাউর রশিদ। প্রশিক্ষণে সোনাগাজী সদর ইউনিয়নের তিনটি ইউনিটের দলনেতাসহ মোট ৪৫ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।—সোনাগাজী (ফেনী) প্রতিনিধি