এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণচট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল তৃতীয় শ্রেণী নন-ডিপ্লোমা মেডিকেল সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে গত ২৭ জানুয়ারি হাসপাতালের দুস্থ-অসহায় রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভা সমিতির আহ্বায়ক মো. আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে এবং মোহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি। বিশেষ অতিথি ছিলেন চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া, উপপরিচালক ডা. কাজী শফিকুল আলম, সহকারী পরিচালক ডা. মোজাফফর আহমেদ ও জ্যেষ্ঠ ভান্ডার কর্মকর্তা ডা. জি এম চৌধুরী। বক্তব্য দেন আবদুল হক মিয়া, আবুল বাশার, নজরুল ইসলাম, আবদুল আউয়াল সরকার, ইমাম উদ্দিন, মিলন কান্তি রুদ্র, জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।মতি ভান্ডারের ওরস আজফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদে মতি ভান্ডার দরবার শরিফে হযরত মতিয়ুর রহমান শাহে্র ৪৯তম বার্ষিক ওরস আজ রোববার। রহমানিয়া ফয়েজিয়া মঞ্জিলের উদ্যোগে সকাল ১০টায় কোরআন খতমের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ছেমাহ ও কাউয়ালি মাহফিল, মোনাজাত এবং তবারক বিতরণ। বিজ্ঞপ্তি।শুরু হলো ফিনলে সেলস কার্নিভ্যালফিনলে প্রপার্টিজ লিমিটেডের অন্যতম প্রকল্প ‘ফিনলে লিজেন্ড স্কয়ার’ প্রাঙ্গণে গতকাল ২ ফেব্রুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো আট দিনব্যাপী ফিনলে সেলস কার্নিভ্যাল। আবাসন শিল্পের গ্রাহকদের ফিনলের চলমান প্রকল্পগুলো পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশে আয়োজিত এই কার্নিভ্যালের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী। অতিথিরা বলেন, ফিনলে প্রপার্টিজ লিমিটেডের এই উদ্যোগ গ্রাহকদের তাঁদের ব্যক্তিগত পছন্দ ও চাহিদা অনুযায়ী প্রকল্প বেছে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ও ফিনলে গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এ কিউ আই চৌধুরী এবং ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম আই খসরুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফিনলে সেলস কার্নিভ্যাল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলা চলার সময় প্রতিটি বুকিংয়েই থাকছে আকর্ষণীয় সব উপহার। বিজনেস আইডিয়া কর্মশালা অনুষ্ঠিতদৃষ্টি চট্টগ্রামের আয়োজনে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও দ্য ডেইলি স্টার-এর পৃষ্ঠপোষকতায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয় বিজনেস আইডিয়া কর্মশালা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক ও দ্য ডেইলি স্টার-এর ইভেন্ট কো অর্ডিনেটর মাসুদ বকুল, ডাচ বাংলা ব্যাংকের সহসভাপতি রাশেদুল আমিন রাশেদ, অনুষ্ঠান সমন্বয়কারী মুজিবুর রহমান। সনদ বিতরণের পূর্বে ব্র্যান্ডিং ও আইডিয়া নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইউএসএইড-এর সাবেক প্রকল্প কর্মকর্তা জাবিনা জিবরান চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইফুদ্দিন মুন্না ও করপোরেট কর্মকর্তা জুনায়েদ কৌশিক চৌধুরী। কর্মশালায় নগরের আটটি বিশ্ববিদ্যালয় ও ১২টি স্কুলের ৩০টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এশিয়ান উমেন বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিলভার বেলস্ গালর্স হাইস্কুল, সেন্ট প্লাসিডস হাইস্কুল, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, কলকাকলি স্কুল, সানশাইন গ্রামার স্কুল, বে-ভিউ স্কুল, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। বিজ্ঞপ্তি রেসিডেন্সিয়াল উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানচট্টগ্রাম রেসিডেন্সিয়াল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল আমিন চৌধুরী। প্রধান শিক্ষক কে এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মো. জয়নুল আবেদীন চৌধুরী, রাখাল চন্দ্র ধর, মনজুরা আক্তার, মোহাম্মদ আবুল কাসেম, সৈয়দ মোহাম্মদ হারুন প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি।